নির্বাচিত নোয়াখালীর আঞ্চলিক গান

নির্বাচিত নোয়াখালীর আঞ্চলিক গান

 লেখক: মোহাম্মদ হাশেম  Category: অনুবাদ, অন্যভাষার সাহিত্য  Publisher: উৎস প্রকাশন  প্রকাশিত: 01/04/2015  ISBN: 9789849149439  পাতাসমূহ: 255 More Details
 বিবরণ:

‘নির্বাচিত নোয়াখালীর আঞ্চলিক গান’ বইটি মোহাম্মদ হাশেমের লেখা সারা জাগানো বইগুলোর মধ্য একটি। লালনগীতি, হাছন রাজার গান ও শাহ আব্দুল করিমের গানে যেমন গীতিকবির নাম উচ্চারণ করা হয়, রমেশ শীল, কুটি মনসুর কিংবা মোহাম্মদ হাশেমের ক্ষেত্রে তেমনটা দেখা যায় না।

মোহাম্মদ হাশেম সমাজসেবক নন, রাজনীতিবিদ কিংবা সমাজ-চিন্তকও নন। তবু অবাক হওয়ার বিষয় নিজের অঞ্চলের মানুষের সুনাম ও গর্বকে অক্ষুণ্ন রাখার সংগ্রাম করেছেন  দীপ্তকণ্ঠে, তীব্র অহংকারে উচ্চারণ করেছেন, ‘আঙ্গো বাড়ি নোয়াখালী রয়েল ডিস্ট্রিক ভাই/ হেনী মাইজদী চৌমমুনির নাম কে হুনে নাই।’ গানটি বক্রোক্তি ও অনুপ্রাসের সম্মিলনে শ্রোতার মনে গভীর রেখাপাত করে। নোয়াখালী বিদ্বেষের বিরুদ্ধে কোথাও কাউকে প্রতিবাদী হয়ে উঠতে দেখা যায় না। কেবল চরম অপমানে জ্বলে ওঠেন একজন মোহাম্মদ হাশেম।

তার প্রতিবাদী কণ্ঠে ধ্বনিত হয়—

হোনা কিয়া রূপা কিয়া হোনাত্তোনো খাডি

আল্লায় দিছে বল্লার বাসা নোয়খাইল্লা মাডি

এই মাডিতে বাঁচি যেন এই মাডিতে চোক খাডি।

দক্ষিণে বঙ্গোপসাগর উত্তুরে কুমিল্লা

মইধ্যআনদি এই কদ্দুরা নোয়াখালী জিলা

লাগে এক সোন্দর হাডি।

নোয়াখালী গর্ব আঙ্গো নোয়াখালী সুক

নোয়াখাইল্লা কইতে আঙ্গো হুলি উডে বুক

দ্যাশে আর বিদেশে আমরা সিনাকান হুলাই আঁডি।

 পিছনে

আমাদের সম্পর্কে

সঙ্গীত গুরুকুল, GOLN হলো সংগীতপ্রেমীদের জন্য একটি অনলাইন জ্ঞান ও তথ্যভান্ডার। এখানে থাকছে গানের কথা ও বাণী, শিল্পী ও সংগীত ব্যক্তিত্বের তথ্য, গানের ধরন, সংগীত শিক্ষা, ইতিহাস, রিভিউ এবং সংগীতজগতের সাম্প্রতিক নানা বিষয়। সংগীতকে জানা, শেখা ও ভালোবাসার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

ইমেইল করুন:

Press Release: pr@bn.musicgoln.com

Complaint: complaint@bn.musicgoln.com

Contact: +8801775895618

© ২০২৬ সঙ্গীত গুরুকুল, GOLN। সর্বস্বত্ব সংরক্ষিত।