গীতা দত্ত । বাঙালি সঙ্গীতশিল্পী

গীতা দত্ত । বাঙালি সঙ্গীতশিল্পী

গীতা দত্ত  একজন বাঙালি সঙ্গীতশিল্পী। তিনি মূলত ১৯৫০ এবং ১৯৬০এর দশকে হিন্দি ছবিতে নেপথ্য সঙ্গীত এবং বাংলা আধুনিক গান গাওয়ার জন্য বিখ্যাত।

 

জন্ম ও পরিবার

গীতা দত্ত ১৯৩০ সালের ২৩ নভেম্বর তৎকালীন ফরিদপুর জেলার মাদারীপুর মহকুমার ইদিলপুরের একটি ধনী জমিদার পরিবারে (বর্তমান বাংলাদেশের শরীয়তপুর জেলার গোসাইরহাট) জন্মগ্রহণ করেন। পরিচালক, অভিনেতা গুরু দত্তের সাথে বিয়ের আগে তার নাম ছিল গীতা ঘোষ রায়চৌধুরী। বিয়ের আগে গীতা রায় নামে সুপরিচিত ছিলেন। ১৯৪২ খ্রিষ্টাব্দে তার বাবা মার সাথে বোম্বের দাদারে একটি অ্যাপার্টমেন্টে থাকতে আরম্ভ করেন।কিশোরীবেলায় বারো বছর বয়সে বম্বে আসার পর স্থানীয় বাংলা উচ্চ বিদ্যালয়ে গীতা তাঁর পড়াশোনা চালিয়ে যেতে থাকেন। সেই সময়েই তাঁদের দাদারের বাড়ির একচিলতে বারান্দায় গুনগুন করতে করতে বম্বের সুরকার হনুমান প্রসাদের নজরে আসেন তিনি। এরপর তাঁর পৃষ্ঠপোষকতায় এবং তাঁরই নিজস্ব তত্ত্বাবধানে গীতার সঙ্গীতের তালিম শুরু হয়।

সঙ্গীত জীবন

গীতা দত্ত যখন বারো বছর বয়েসী ছিলেন । সুরকার হনুমান প্রসাদ একবার গীতার গান শুনে মুগ্ধ হন । তিনি ১৯৪৬ খ্রিষ্টাব্দে গীতাকে ভক্ত প্রহলাদ নামের একটি চলচ্চিত্রে প্রথম গান গাওয়ার সুযোগ দেন । এই ছবিতে গীতা কোরাসে মাত্র দুই লাইন গান গেয়েছিলেন কিন্তু তার মধ্যেই তার কৃতিত্ব ফুটে উঠেছিল। পরের বছরে গীতা নেপথ্যগায়িকা হিসাবে দো ভাই ছবিতে কাজ পান । এবং এই ছবিতে তার গান হিন্দি ছবির জগতে গায়িকা হিসাবে তাকে প্রতিষ্ঠিত করে। প্রথম দিকে গীতা ভজন এবং দুঃখের গান গাওয়ার জন্য পরিচিত ছিলেন।

 

১৯৫১ সালে শচীন দেববর্মণের সুরে বাজি চলচ্চিত্রে তার গাওয়া গান তার সঙ্গীতজীবনে নতুন দিক আনে। তার কণ্ঠস্বরের যৌনতা এবং পাশ্চাত্য সুরে সহজে মানিয়ে নেওয়ার ক্ষমতার জন্য ১৯৫০এর দশকে লাস্যময়ী এবং ডান্স ক্লাবের গানে তাকে প্রথম পছন্দ করে তোলে।শচীন দেববর্মন দো ভাই ছবিতে গীতার কণ্ঠের জাদু প্রথম ফুটিয়ে তুলেছিলেন। তিনি গীতার কণ্ঠের বাঙালি টানকে সুন্দর ভাবে ব্যবহার করেছিলেন দেবদাস (১৯৫৫) এবং পেয়াসা(১৯৫৭) ছবিতে।

পেয়াসা ছবিতে আজ সাজন মুঝে অঙ্গ লাগা লে বাঙালি কীর্তন গানকে গীতা সফল ভাবে হিন্দিতে গেয়েছিলেন। শচীনদেব বর্মনের সুরকার হিসাবে শুরুর দিকের গানগুলিকে গায়িকাদের ভিতরে গীতাই সবথেকে ভালভাবে গেয়েছিলেন। ও পি নাইয়ারের সুরে গীতা সব ধরনের গানেই পারদর্শিতা দেখিয়েছিলেন। তিনি এবং লতা মঙ্গেশকর ১৯৫০এর দশকে দুই প্রধান নেপথ্যসঙ্গীত গায়িকা ছিলেন।

হিন্দি গান ছাড়াও গীতা দত্ত গুজরাটি ছবিতেও প্রধান নেপথ্য গায়িকা ছিলেন। তিনি গুজরাটি ভাষায় বিখ্যাত সুরকার অবিনাশ ব্যাসের সুরে বেশ কিছু গান গেয়েছিলেন। ১৯৫০ দশকের শেষ এবং ১৯৬০এর দশকের শুরুতে গীতা বেশ কিছু বিখ্যাত বাংলা গান গায়। এই সময়ে বাংলা ছবি এবং সঙ্গীতের জগৎতে স্বর্ণযুগ চলছিল । তার বেশিরভাগ বাংলা গানেরই সুরকার ছিলেন হেমন্ত মুখোপাধ্যায় তবে তিনি নচিকেতা ঘোষ এবং সুধীন দাশগুপ্তের সুরেও কিছু গান গেয়েছিলেন।

মাত্র ১৫ বছরের শিল্পী জীবনে কেবলমাত্র হিন্দী ভাষাতেই প্রায় ১২০০ গান গেয়েছেন গীতা দত্ত।

 

মৃত্যু

দীর্ঘদিন ধরে মাত্রাতিরিক্ত মদ্যপানের ফল শরীরের গহনে জানান দিচ্ছিল আগাম মৃত্যুর সংকেত। তিনি লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে ১৯৭২ সালে ২০ জুলাই বোম্বেতে মৃত্যুবরণ করেন।

Read more

খুরশীদ আলম । বাংলাদেশী কন্ঠশিল্পী

খুরশীদ আলম একজন বাংলাদেশী কন্ঠশিল্পী। তিনি মানুষের মন, কি যে করি সহ অসংখ্য চলচ্চিত্রে কন্ঠ দেন। তার অবদানের জন্য বাংলাদেশ …

Read more

খোদা বক্স । বাংলাদেশী বাউল শিল্পী ও সুরকার

খোদা বক্স । বাংলাদেশী বাউল শিল্পী ও সুরকার

খোদা বক্স ছিলেন একজন বাংলাদেশী বাউল শিল্পী ও সুরকার। তিনি লালনের অনুসারি ছিলেন এবং তার নিজের রচিত বাউল গানের সংখ্যা …

Read more

গাজীউল হক । বাংলাদেশী সাহিত্যিক, গীতিকার এবং ভাষাসৈনিক

গাজীউল হক । বাংলাদেশী সাহিত্যিক, গীতিকার এবং ভাষাসৈনিক

আবু নছর মোহাম্মদ গাজীউল হক  হলেন একজন বাংলাদেশী সাহিত্যিক, গীতিকার এবং ভাষাসৈনিক। যিনি ১৯৫২ সালের বাংলা ভাষা আন্দোলনের সক্রিয় কর্মী …

Read more

খিলখিল কাজী । বাংলাদেশী নারী কণ্ঠশিল্পী এবং সংগঠক

খিলখিল কাজী । বাংলাদেশী নারী কণ্ঠশিল্পী এবং সংগঠক

খিলখিল কাজী হচ্ছেন একজন বাংলাদেশী নারী কণ্ঠশিল্পী এবং সংগঠক। তিনি কবি কাজী নজরুল ইসলাম  এর নাতনী। তিনি নজরুল ইন্সটিটিউট কর্তৃক …

Read more

খালিদ হোসেন । বাঙালি নজরুলগীতি শিল্পী এবং নজরুল গবেষক

খালিদ হোসেন । বাঙালি নজরুলগীতি শিল্পী এবং নজরুল গবেষক

খালিদ হোসেন  ছিলেন একজন বাঙালি নজরুলগীতি শিল্পী এবং নজরুল গবেষক। তিনি নজরুলের ইসলামী গান গাওয়ার জন্য সুপ্রসিদ্ধ।তার ছয়টি নজরুলগীতির অ্যালবাম …

Read more

খালিদ হাসান মিলু । বাংলাদেশী সঙ্গীতশিল্পী

খালিদ হাসান মিলু । বাংলাদেশী সঙ্গীতশিল্পী

খালিদ হাসান মিলু  ছিলেন একজন বাংলাদেশী সঙ্গীতশিল্পী। ১৯৮০ সালের প্রথমার্ধে তার সঙ্গীত জীবন শুরু হয়। মিলুর প্রকাশিত একক এ্যালবাম সংখ্যা …

Read more

খায়রুল আনাম শাকিল । বাংলাদেশী সঙ্গীতশিল্পী, শিক্ষক ও ব্যবসায়ী

খায়রুল আনাম শাকিল । বাংলাদেশী সঙ্গীতশিল্পী, শিক্ষক ও ব্যবসায়ী

খায়রুল আনাম শাকিল হলেন একজন বাংলাদেশী সঙ্গীতশিল্পী, শিক্ষক ও ব্যবসায়ী। সঙ্গীতে অবদানের জন্য ২০১৯ সালে বাংলাদেশ সরকার তাকে দেশের দ্বিতীয় …

Read more

খান আসিফুর রহমান আগুন । বাংলাদেশী কণ্ঠশিল্পী ও অভিনেতা

খান আসিফুর রহমান আগুন । বাংলাদেশী কণ্ঠশিল্পী ও অভিনেতা

খান আসিফুর রহমান আগুন যিনি আগুন হিসেবে পরিচিত, তিনি একজন বাংলাদেশী কণ্ঠশিল্পী ও অভিনেতা। তিনি প্রখ্যাত বাংলাদেশী সঙ্গীতজ্ঞ ও চলচ্চিত্রকার …

Read more

খাদেম হোসেন খান । বাংলাদেশী সঙ্গীতশিল্পী, সুরকার ও সঙ্গীত পরিচালক

খাদেম হোসেন খান । বাংলাদেশী সঙ্গীতশিল্পী, সুরকার ও সঙ্গীত পরিচালক

খাদেম হোসেন খান একজন বাংলাদেশী সঙ্গীতশিল্পী, সুরকার ও সঙ্গীত পরিচালক।সঙ্গীতে অনন্য সাধারণ অবদানের জন্য ১৯৮১ সালে তাকে “সংস্কৃতিতে স্বাধীনতা পুরস্কার” প্রদান …

Read more