চিঠি লিখেছে লিরিক্স [ Chithi Likheche lyrics ] । মনির খান । Monir Khan

চিঠি লিখেছে লিরিক্স [ Chithi Likheche lyrics ]

মনির খান । Monir Khan

মনির খান বাংলাদেশের একজন জনপ্রিয় সঙ্গীতশিল্পী। ১৯৯৬ সালে তোমার কোন দোষ নেই নামক একক অ্যালবাম নিয়ে সঙ্গীতাঙ্গনে পদার্পণ করেন। সুদীর্ঘ সঙ্গীত জীবনে তিনি ৪২টি একক অ্যালবাম এবং ৩০০ এর অধিক দ্বৈত ও মিশ্র অ্যালবাম প্ৰকাশ করেছেন।

চিঠি লিখেছে লিরিক্স [ Chithi Likheche lyrics ] । মনির খান । Monir Khan

চিঠি লিখেছে লিরিক্স

চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা-ভাঙ্গা হাতে
চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা-ভাঙ্গা হাতে
চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা-ভাঙ্গা হাতে
লন্ঠন জ্বালাইয়া নিভাইয়া চমকে চমকে রাতে
চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা-ভাঙ্গা হাতে
যেন শাশুড়ি না দেখে, যেন ননদী না দেখে
যেন শাশুড়ি না দেখে, যেন ননদী না দেখে
বউয়ের কাজল ধোয়া চোখের পানি লেগে আছে তাতে
চিঠি লিখেছে…
চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা-ভাঙ্গা হাতে
চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা-ভাঙ্গা হাতে
তোমার মনটা লোহায় গড়া, তোমার ইস্পাতেরই হিয়া
তোমায় বানাইয়াছে বিধি বড়ো কঠিন পাথর দিয়া
তোমার মনটা লোহায় গড়া, তোমার ইস্পাতেরই হিয়া
তোমায় বানাইয়াছে বিধি বড়ো কঠিন পাথর দিয়া
দুই টাকার চাকরি ছাড়ি তুমি ফিরে আসো বাড়ি
দুই টাকার চাকরি ছাড়ি তুমি ফিরে আসো বাড়ি
আমি গায়ের মেয়ে, অনেক সুখী একটু নুন আর ভাতে
চিঠি লিখেছে…
চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা-ভাঙ্গা হাতে
চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা-ভাঙ্গা হাতে
প্রতি রাইতে ইস্টিশনে আসে ঢাকা থেকে গাড়ি
আমি ভাবি এই গাড়িতে তুমি আইলা বুঝি বাড়ি
প্রতি রাইতে ইস্টিশনে আসে ঢাকা থেকে গাড়ি
আমি ভাবি এই গাড়িতে তুমি আইলা বুঝি বাড়ি
দেখি ভোরে সূর্য ওঠে, আমার আশার ফুল না ফোটে
দেখি ভোরে সূর্য ওঠে, আমার আশার ফুল না ফোটে
তুমি আসবে ঠিকই শুনবে যখন নাই আর দুনিয়াতে
চিঠি লিখেছে…
চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা-ভাঙ্গা হাতে
চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা-ভাঙ্গা হাতে
লন্ঠন জ্বালাইয়া নিভাইয়া চমকে চমকে রাতে
চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা-ভাঙ্গা হাতে
যেন শাশুড়ি না দেখে, যেন ননদী না দেখে
যেন শাশুড়ি না দেখে, যেন ননদী না দেখে
বউয়ের কাজল ধোয়া চোখের পানি লেগে আছে তাতে
চিঠি লিখেছে…
চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা-ভাঙ্গা হাতে
চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা-ভাঙ্গা হাতে

চিঠি লিখেছে লিরিক্স [ Chithi Likheche lyrics ] । মনির খান । Monir Khan
Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

জনপ্রিয় খবর

জনপ্রিয় বিভাগ

সম্পাদক ও প্রকাশক : সুফি ফারুক ইবনে আবুবকর।

আমাদের সম্পর্কে

সঙ্গীত গুরুকুল, GOLN হলো সংগীতপ্রেমীদের জন্য একটি অনলাইন জ্ঞান ও তথ্যভান্ডার। এখানে থাকছে গানের কথা ও বাণী, শিল্পী ও সংগীত ব্যক্তিত্বের তথ্য, গানের ধরন, সংগীত শিক্ষা, ইতিহাস, রিভিউ এবং সংগীতজগতের সাম্প্রতিক নানা বিষয়। সংগীতকে জানা, শেখা ও ভালোবাসার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

ইমেইল করুন:

Press Release: pr@bn.musicgoln.com

Complaint: complaint@bn.musicgoln.com

Contact: +8801775895618

© ২০২৬ সঙ্গীত গুরুকুল, GOLN। সর্বস্বত্ব সংরক্ষিত।