তুমি জানো নারে লিরিক্স [ Tumi Jano Nare Lyrics ] । Shaheb Debnath

তুমি জানো নারে লিরিক্স [ Tumi Jano Nare Lyrics ]

Shaheb Debnath । সাহেব দেবনাথ

 

তুমি জানো নারে লিরিক্স [ Tumi Jano Nare Lyrics ] । Shaheb Debnath

তুমি জানো নারে লিরিক্স

তুমি জানো না, জানো না রে প্রিয়
তুমি মোর জীবনের সাধনা।

তোমায় প্রথম যেদিন জেনেছি, মনে আপন মেনেছি
তুমি বন্ধু আমার মন মানো না।

ও.. তুমি জানো না, জানো না রে প্রিয়
তুমি মোর জীবনের সাধনা।

 

ফাল্গুন দোল পূর্ণিমায় মধুর মৃদু-মন্দ বায়ু বয়
ফুলবনে পুলকেরও আল্পনা,
ফুলবনে পুলকেরও আল্পনা।
আবার মধুরও মাধবী রাতে, বধুয়া তোমারি সাথে
করেছিলাম মধু নিশি যাপনা।
তুমি জানো না, জানো না রে প্রিয়
তুমি মোর জীবনের সাধনা।

চলে গেলে আমায় ফেলে,
কি আগুনে বুকে জ্বেলে,
একদিনও দেখিতে বন্ধু এলে না,
একদিনও দেখিতে বন্ধু এলে না।

তোমায় পেলে দুঃখের কুটিরে,
দেখাইতাম বক্ষ চিরে,
বুকের ব্যাথা মুখে বলা চলে না।
ও.. তুমি জানো না, জানো না রে প্রিয়
তুমি মোর জীবনের সাধনা।

 

 

কাষ্ঠ-যোগে দাবানল,
জ্বালায় পোড়ায় বন জঙ্গল
মন পোড়ানোর আগুন বন্ধু তাহা না।
কত বিরহীর অন্তর তলে,
বিনা কাষ্ঠে আগুন জ্বলে,
জলে গেলে আগুণ বন্ধু নেভে না।
তুমি জানো না, জানো না রে প্রিয়
তুমি মোর জীবনের সাধনা।

ওরে আমি খুঁজিয়া জনম জনম,
ক্ষিতি অপ তেজ মরুৎ ব্যোমে,
বহু খুঁজে না পাই বন্ধুর ঠিকানা,
বহু খুঁজে না পাই বন্ধুর ঠিকানা।
পাগল বিজয় বলে চিত্ত চোর,
আসবে কি জীবনে মোর,
বুকে রইলো আশা ভরা বাসনা।
ও.. তুমি জানো না, জানো না রে প্রিয়
তুমি মোর জীবনের সাধনা।

 

Tumi Jano Nare Lyrics

Tumi jano na, jano na re priyo
Tumi mor jiboner sadhona
Tomay prothom jedin dekhechi
mone apon menechi
Tumi bondhu amar mon jano na

 

তুমি জানো নারে লিরিক্স [ Tumi Jano Nare Lyrics ] । Shaheb Debnath

Tags :

লিরিক ডেস্ক, সঙ্গীত গুরুকুল, GOLN

সব ধরনের প্রচলিত ও অপ্রচলিত বাংলা গানের কথা সংগ্রহ করে সঙ্গীতপ্রেমীদের জন্য প্রকাশে কাজ করছে ‘লিরিক ডেস্ক’। আপনার কাঙ্ক্ষিত গানটি আমাদের ওয়েবসাইটে না পেলে জানান; আমরা তা সংগ্রহ করে দ্রুত আপলোড করে দেব।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

জনপ্রিয় খবর

জনপ্রিয় বিভাগ

আমাদের সম্পর্কে

সঙ্গীত গুরুকুল, GOLN হলো সংগীতপ্রেমীদের জন্য একটি অনলাইন জ্ঞান ও তথ্যভান্ডার। এখানে থাকছে গানের কথা ও বাণী, শিল্পী ও সংগীত ব্যক্তিত্বের তথ্য, গানের ধরন, সংগীত শিক্ষা, ইতিহাস, রিভিউ এবং সংগীতজগতের সাম্প্রতিক নানা বিষয়। সংগীতকে জানা, শেখা ও ভালোবাসার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

ইমেইল করুন:

Press Release: pr@bn.musicgoln.com

Complaint: complaint@bn.musicgoln.com

Contact: +8801775895618

© ২০২৬ সঙ্গীত গুরুকুল, GOLN। সর্বস্বত্ব সংরক্ষিত।