তোমারি পরশে জীবন আমার ওগো ধন্য হল [ Tomari Porshe Jibone Amar Ogo Dhonnno ]
লেবেলঃ স্টুডিও গুরুকুল [ Studio Gurukul ]
প্রযোজনাঃ সঙ্গীত গুরুকুল [ Music Gurukul ]
কাভারঃ শহীদ [ Shohid ]
![তোমারি পরশে জীবন আমার ওগো ধন্য হল [ Tomari Porshe Jibone Amar Ogo Dhonnno ] 2 Music Gurukul Logo 512x512](https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/08/cropped-cropped-512x512-84.png)
তোমারি পরশে জীবন আমার ওগো ধন্য হল
জীবন আমার, ওগো, ধন্য হলো
তুমি যে আমার চির আশার আলো
জীবন আমার, ওগো, ধন্য হলো
তুমি যে আমার চির আশার আলো
স্বপ্ন-ভরানো মান-অভিমানে
স্বপ্ন-ভরানো মান-অভিমানে
আমার সকল আশা রাঙিয়ে দিল
তুমি যে আমার চির আশার আলো
তোমারই পরশে-
হয়ো না কখনো তুমি দুঃখের স্মৃতি
হয়ো না কখনো তুমি দুঃখের স্মৃতি
আমার মনের মাঝে ঠাঁই যে পেল
তুমি যে আমার চির আশার আলো
জীবন আমার, ওগো, ধন্য হলো
তুমি যে আমার চির আশার আলো
সুবীর নন্দী :
সুবীর নন্দী (১৯ নভেম্বর ১৯৫৩ – ৭ মে ২০১৯) ছিলেন একজন বাংলাদেশি সংগীতশিল্পী। তিনি মূলত চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে খ্যাতি অর্জন করেন। চলচ্চিত্রের সংগীতে তার অবদানের জন্য বাংলাদেশ সরকার তাঁকে পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করেন। তিনি মহানায়ক (১৯৮৪), শুভদা (১৯৮৬), শ্রাবণ মেঘের দিন (১৯৯৯), মেঘের পরে মেঘ (২০০৪) ও মহুয়া সুন্দরী (২০১৫) চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে পাঁচবার এই পুরস্কার লাভ করেন। সংগীতে অবদানের জন্য বাংলাদেশ সরকার ২০১৯ সালে তাঁকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে।
চলচ্চিত্রে নন্দীর গাওয়া উল্লেখযোগ্য গান হল ‘দিন যায় কথা থাকে’, ‘আমার এ দুটি চোখ পাথর তো নয়’, ‘পৃথিবীতে প্রেম বলে কিছু নেই’, ‘আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি’, ‘হাজার মনের কাছে প্রশ্ন রেখে’, ‘তুমি এমনই জাল পেতেছ’, ‘বন্ধু হতে চেয়ে তোমার’, ‘কতো যে তোমাকে বেসেছি ভালো’, ‘পাহাড়ের কান্না দেখে’, ‘কেন ভালোবাসা হারিয়ে যায়’, ‘একটা ছিল সোনার কন্যা’, ‘ও আমার উড়াল পঙ্খীরে’।
তার প্রকাশিত প্রথম গানের অ্যালবাম সুবীর নন্দীর গান (১৯৮১)। এছাড়া তার অন্যান্য অ্যালবামগুলো হল প্রেম বলে কিছু নেই, ভালোবাসা কখনো মরে না, সুরের ভুবনে, গানের সুরে আমায় পাবে (২০১৫) প্রকাশিত হয় এবং ভক্তিমূলক প্রণামাঞ্জলী।
![তোমারি পরশে জীবন আমার ওগো ধন্য হল [ Tomari Porshe Jibone Amar Ogo Dhonnno ] 4 তোমারি পরশে জীবন আমার](https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/11/সুবীর-নন্দী-300x169.png)
তোমারি পরশে জীবন আমার ওগো ধন্য হল [ Tomari Porshe Jibone Amar Ogo Dhonnno ] নিয়ে কভার ঃ
সব ধরনের প্রচলিত ও অপ্রচলিত বাংলা গানের কথা সংগ্রহ করে সঙ্গীতপ্রেমীদের জন্য প্রকাশে কাজ করছে ‘লিরিক ডেস্ক’। আপনার কাঙ্ক্ষিত গানটি আমাদের ওয়েবসাইটে না পেলে জানান; আমরা তা সংগ্রহ করে দ্রুত আপলোড করে দেব।







![তোমারি পরশে জীবন আমার ওগো ধন্য হল [ Tomari Porshe Jibone Amar Ogo Dhonnno ] 1 তোমারি পরশে জীবন আমার তোমারি পরশে জীবন আমার ওগো ধন্য হল [ Tomari Porshe Jibone Amar Ogo Dhonnno ]](https://bn.musicgoln.com/wp-content/uploads/2024/01/তোমারি-পরশে-জীবন-আমার.webp)
![তোমারি পরশে জীবন আমার ওগো ধন্য হল [ Tomari Porshe Jibone Amar Ogo Dhonnno ] 3 Google news](https://bn.musicgoln.com/wp-content/uploads/2023/03/Google_news_logo.png)
![জীবনের গল্প, আছে বাকি অল্প [ Jiboner Golpo, Ache Baki Alpo ] 6 জীবনের গল্প জীবনের গল্প, আছে বাকি অল্প [ Jiboner Golpo, Ache Baki Alpo ]](https://bn.musicgoln.com/wp-content/uploads/2024/01/জীবনের-গল্প-1024x576.webp)
![পিঞ্জর খুলে দিয়েছি [ Pinjor Khule Diyechi ] 7 পিঞ্জর খুলে দিয়েছি](https://bn.musicgoln.com/wp-content/uploads/2024/01/pinjor-khule-diyechi-1024x576.webp)





