পাষান বন্ধু রে ভুল করেছি [ Pashan Bondhu Re Bhul Korechi ]

“পাষান বন্ধু রে ভুল করেছি” গানটি একটি বাংলা বাউল গান । গানটি  গেয়েছেন সংগীতশিল্পী রুমা দেওয়ান । 

পাষান বন্ধু রে ভুল করেছি [ Pashan Bondhu Re Bhul Korechi ]

প্রথম রেকর্ডের কন্ঠশিল্পীঃ রুমা দেওয়ান 

গানের জনরাঃ বাউলসংগীত 

পাষান বন্ধু রে ভুল করেছি [ Pashan Bondhu Re Bhul Korechi ]

পাষাণ বন্ধুরে এ এ,
ভুল কইরাছি তোরে,
ভালবাসিয়া।।
আমি ভুল কইরাছি তোরে
ভালবাসিয়া।
মন কাড়িলি প্রথম আমার,
মিষ্টি কথা দিয়া রে বেঈমান
মধু মাখা হাসি দিয়া
বুকে ঝড় তুলিয়া।।
ও তোর প্রেমের টানে
জীবন যৌবন দিলাম সঁপিয়া আ আ

ভুল কইরাছি তোরে,

ভালবাসিয়া।
আমি ভুল কইরাছি তোরে
ভালবাসিয়া।
জানতাম যদি মুখের কথায়,
ছিল বিষ মাখা রে বেঈমান,
করতাম না প্রেম এই জীবনে,
থাকিতাম একা।।
এখন বুকের মাঝে চিতার অনল
জ্বলে রইয়া রইয়া আ আ।
ভুল কইরাছি তোরে,
ভালবাসিয়া।
আমি ভুল কইরাছি তোরে
ভালবাসিয়া।
এত দিনের ভালোবাসা,
গেলিরে ভুলিয়া রে বেঈমান,
না জানিয়া না বুঝিয়া,
গেলিরে চলিয়া।।
এখন তুই বিহনে পরাণ আমার
যায়রে কান্দিয়া আ আ।
ভুল কইরাছি তোরে,
ভালবাসিয়া।
আমি ভুল কইরাছি তোরে
ভালবাসিয়া।
পাষাণ বন্ধুরে এ এ,
ভুল কইরাছি তোরে,
ভালবাসিয়া।
আমি ভুল কইরাছি তোরে,
ভালবাসিয়া।।
পাষাণ বন্ধুরে এ এ
ভুল কইরাছি তোরে
ভালোবাসিয়া।

বাউলসংগীতঃ

পাষান বন্ধু রে ভুল করেছি গানটি বাউল গান। বাউল শিল্পী বা বাউল সাধক বা বাউল একটি বিশেষ ধরণের গোষ্ঠী ও লোকাচার সঙ্গীত পরিবেশক, যারা গানের সাথে সাথে সুফিবাদ, দেহতত্ত্ব প্রভৃতি মতাদর্শ প্রচার করে থাকে। বাউল সাধক বাউল সঙ্গীত পরিবেশন করে থাকে। বাউল গান পঞ্চবিংশ শতাব্দীতে লক্ষ্য করা গেলেও মূলত কুষ্টিয়ার লালন সাঁইয়ের গানের মধ্য দিয়ে বাউল মত পরিচিতি লাভ করে বাংলাদেশসহ সারা বিশ্বের নিকট। বাংলাদেশের কুষ্টিয়া-পাবনা এলাকা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বীরভূম-বোলপুর-জয়দেবকেন্দুলি পর্যন্ত বাউলদের বিস্তৃতি। বাউলদের মধ্যে গৃহী ও সন্ন্যাসী দুই প্রকারই রয়েছে। বাউলরা তাদের গুরুর আখড়ায় সাধনা করে।

বাউলরা তাদের দর্শন ও মতামত বাউল গানের মধ্য দিয়ে প্রকাশ করে। বাউল সাধকদের সাধনার মাধ্যম হচ্ছে গান। সাধকের কাছে সাধন ভজনের গূঢ়তত্ত্ব প্রকাশ পায় গানের মাধ্যমে। প্রত্যেক মানুষের অন্তরে যে পরম সুন্দর ঈশ্বরের উপস্থিতি, সেই অদেখাকে দেখা আর অধরাকে ধরাই বাউল সাধন-ভজনের উদ্দেশ্য। বাউলের ভূখণ্ড তার দেহ, পথপ্রদর্শক তার গুরু, জীবনসঙ্গী নারী, সাধনপথ বলতে সুর, আর মন্ত্র বলতে একতারা। ভিক্ষা করেই তার জীবনযাপন।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

জনপ্রিয় খবর

জনপ্রিয় বিভাগ

সম্পাদক ও প্রকাশক : সুফি ফারুক ইবনে আবুবকর।

আমাদের সম্পর্কে

সঙ্গীত গুরুকুল, GOLN হলো সংগীতপ্রেমীদের জন্য একটি অনলাইন জ্ঞান ও তথ্যভান্ডার। এখানে থাকছে গানের কথা ও বাণী, শিল্পী ও সংগীত ব্যক্তিত্বের তথ্য, গানের ধরন, সংগীত শিক্ষা, ইতিহাস, রিভিউ এবং সংগীতজগতের সাম্প্রতিক নানা বিষয়। সংগীতকে জানা, শেখা ও ভালোবাসার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

ইমেইল করুন:

Press Release: pr@bn.musicgoln.com

Complaint: complaint@bn.musicgoln.com

Contact: +8801775895618

© ২০২৬ সঙ্গীত গুরুকুল, GOLN। সর্বস্বত্ব সংরক্ষিত।