বাপুই চেংড়া রে [ Bapui Chengra Re ]

বাপুই চেংড়া রে [ Bapui Chengra Re ]
লেবেলঃ স্টুডিও গুরুকুল [ Studio Gurukul ]
প্রযোজনাঃ সঙ্গীত গুরুকুল [ Music Gurukul ]
কাভারঃ সানজিদা লাভলী [ Sanjida Lovely ]

 

Music Gurukul Logo 512x512

 

বাপুই চেংড়া রে

 

ও বাপুই চেংড়ারে গাছোত উঠিয়া দুইডা হা,
ও মোক জলপই পাড়িয়া দে
তুইও দুইডা নেরে বাপু মোক দুইডা দে
আরও দুইটা দেরে বাপুই আচারের বাদে
ওরে আরও দুইটা দেরে বাপুই ছাওয়ালের বাদে
ও বাপুই চেংড়ারে গাছোত উঠিয়া দুইডা হা
ও মোক জলপই পাড়িয়া দে।

তুই রে বাপুই চেংড়া মানুষ
কিছুই বুঝিস না,
হায়রে কিছুই বুঝিস না
ও তুই কিছুই বুঝিস না
তুই রে বাপুই চেংড়া মানুষ
কিছুই বুঝিস না।
ওরে মুইও যে অবলা নারী
ও মোর মনটা মানে না।

 

Google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

ও বাপুই চেংড়া রে
গাছোত উঠিয়া দুইডা হা
ও মোক জলপই পাড়িয়া দে।
তুই যে বাপু চেংড়া বন্ধু চিকন কালা
হায়রে চিকন কালা
ও তুই চিকন কালা।
তুই যে বাপু চেংড়া বন্ধু চিকন কালা
ওরে মুইও যে অবলা নারী
আলাভোলা হা।
গাছোত উঠিয়া দুইডা হা
ও মোক জলপই পারিয়ে দে।
ও বাপুই চেংড়া রে
গাছোত উঠিয়া দুইডা হা
ও মোক জলপই পাড়িয়া দে।
তুই রে বাপুই বাজাছ বাঁশি
কদমতলা,ঐ না কদমতলা
হায়রে কদমতলা।

তুই রে বাপুই বাজাছ বাঁশি কদমতলা।
ওরে মুই নারীটা আসুম জলে
ঐ না সাঁঝের বেলা।
গাছোত উঠিয়া দুইডা হা
ও মোক জলপই পাড়িয়া দে।
ও বাপুই চেংড়ারে গাছোত উঠিয়া দুইডা হা
ও মোক জলপই পাড়িয়া দে।

তুইও দুইডা নেরে বাপু মোক দুইডা দে
আরও দুইটা দেরে বাপুই আচারের বাদে
ওরে আরও দুইটা দেরে বাপুই ছাওয়ালের বাদে
ও বাপুই চেংড়ারে গাছোত উঠিয়া দুইডা হা
ও মোক জলপই পাড়িয়া দে

 

বাপুই চেংড়া রে [ Bapui Chengra Re ] নিয়ে কভার ঃ

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

জনপ্রিয় খবর

জনপ্রিয় বিভাগ

সম্পাদক ও প্রকাশক : সুফি ফারুক ইবনে আবুবকর।

আমাদের সম্পর্কে

সঙ্গীত গুরুকুল, GOLN হলো সংগীতপ্রেমীদের জন্য একটি অনলাইন জ্ঞান ও তথ্যভান্ডার। এখানে থাকছে গানের কথা ও বাণী, শিল্পী ও সংগীত ব্যক্তিত্বের তথ্য, গানের ধরন, সংগীত শিক্ষা, ইতিহাস, রিভিউ এবং সংগীতজগতের সাম্প্রতিক নানা বিষয়। সংগীতকে জানা, শেখা ও ভালোবাসার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

ইমেইল করুন:

Press Release: pr@bn.musicgoln.com

Complaint: complaint@bn.musicgoln.com

Contact: +8801775895618

© ২০২৬ সঙ্গীত গুরুকুল, GOLN। সর্বস্বত্ব সংরক্ষিত।