রাগ ইমন বিলাবল বা ইমনী বিলাবল । হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীত

রাগ ইমন বিলাবল বা ইমনী বিলাবল উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে বিলাবল ঠাটের অন্তর্গত রাগ বিশেষ। ইমন ও বিলাবলের মিশ্রণে এই রাগের সৃষ্টি হয়েছে। এই কারণে একে ইমন বিলাবল বা ইমনী বিলাবল বলা হয়। এই রাগে উভয় মধ্যম ও নিষাদ এবং অবশিষ্ট শুদ্ধ স্বর ব্যবহৃত হয়। অনেকে কোমল নিষাদ ব্যবহার করেন না। এর প্রকৃতি গম্ভীর।

রাগ ইমন বিলাবল বা ইমনী বিলাবল

 

 

 

আরোহণ: স র গ হ্ম প ধ ন র্স
অবরোহণ : র্স ন ধ প, ধণ, ধপ হ্মগ মগ রগ রস
ঠাট : বিলাবল
জাতি : সম্পূর্ণ-সম্পূর্ণ।
বাদীস্বর : গ
সমবাদী স্বর : ধ

অঙ্গ : পূর্বাঙ্গ।
সময় : দিবা প্রথম প্রহর।
পকড় : ধ নধ, ণধ, প, হ্মগমগ, রগ রস।

 

 

 

তথ্যসূত্র:

উচ্চাঙ্গ ক্রিয়াত্মক সঙ্গীত। শক্তিপদ ভট্টাচার্য। নাথ ব্রাদার্স। ২২ সেপ্টেম্বর ১৯৮৭।

রাগ বিজ্ঞান অভিধান। নিত্যানন্দ কর্মকার। প্রগ্রেসিভ পাবলিশার্স। ফেব্রুয়ারি ২০০৭।

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

জনপ্রিয় খবর

জনপ্রিয় বিভাগ

আমাদের সম্পর্কে

সঙ্গীত গুরুকুল, GOLN হলো সংগীতপ্রেমীদের জন্য একটি অনলাইন জ্ঞান ও তথ্যভান্ডার। এখানে থাকছে গানের কথা ও বাণী, শিল্পী ও সংগীত ব্যক্তিত্বের তথ্য, গানের ধরন, সংগীত শিক্ষা, ইতিহাস, রিভিউ এবং সংগীতজগতের সাম্প্রতিক নানা বিষয়। সংগীতকে জানা, শেখা ও ভালোবাসার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

ইমেইল করুন:

Press Release: pr@bn.musicgoln.com

Complaint: complaint@bn.musicgoln.com

Contact: +8801775895618

© ২০২৬ সঙ্গীত গুরুকুল, GOLN। সর্বস্বত্ব সংরক্ষিত।