রাগ নারায়ণী । হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীত

রাগ নারায়ণী উত্তর ও দক্ষিণ ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে এই রাগ পাওয়া যায়। উত্তর ভারতীয় পদ্ধতিতে এই রাগের আরোহণে দুর্গা এবং অবরোহণে দেশ ও গোরখ-কল্যাণ রাগের ছায়া পাওয়া যায়। কোনো কোনো জায়গায় মল্লারের সাথে মেলে।

 

রাগ নারায়ণী

 

আরোহণ: স, র ম, প, ধ, র্স
অবরোহণ: র্স, ণ ধ প ম, র স
ঠাট খাম্বাজ জাতি: ঔড়ব (গান্ধার, নিষাদ বর্জিত)- ষাড়ব (অবরোহণে গান্ধার বর্জিত)।
বাদীস্বর: স
সমবাদী স্বর: প
অঙ্গ: পূর্বাঙ্গ।
সময়: রাত্রি দ্বিতীয় প্রহর।
পকড় : সর দ্ স, র ণ্ ধ স।

ভারতবর্ষ পত্রিকার ‘কার্তিক ১৩৪৬’ সংখ্যায় [পৃষ্ঠা: ৭০৩-৭০৪] নারায়ণী রাগে নিবদ্ধ নজরুল সঙ্গীত ‘নারয়ণী উমা খেলে হেসে হেসে’-এর স্বরলিপি প্রকাশিত হয়েছিল। স্বরলিপিকার ছিলেন জগৎ ঘটক। এই স্বরলিপির পাদটীকায়- নারায়ণী রাগ সম্পর্কে স্বরলিপিকার লিখেছিলেন-

‘রাগ নারায়ণী আমাদের দেশে অপ্রচলিত কিন্তু কর্ণাটদেশে ইহার চলন বেশ দেখা যায়। নানা কারণে অনেক রাগরাগিণী গায়কমহলে অব্যবহৃত হইয়া আসিতেছে; ইহার ফলে সকল রাগ-রাগিণী বিলুপ্তপ্রায় হইতে চলিয়াছে। এই সকল রাগ-রগিণীর সংখ্যা কম নহে। ইহাদের কতকগুলির লক্ষণ প্রাচীন গ্রন্থে পাওয়া যায়; কতকগুলি বিশিষ্ট গায়ক বা ওস্তাদগণ শুধু আপনরাই গাহিয়া।

থাকেন,- (এ সকল রাগ ক্রমে ক্রমে অপ্রচলিত হইয়৷ আসায়, দুষ্প্রাপ্য হইয়া উঠিতেছে দেখিয়া উহাঁদের অনেকেই এ সকল রাগের প্রসার কমাইয়া আপনাদের মধ্যেই গণ্ডীবদ্ধ করিয়া রাখিবার নিমিত্ত অপরকে শিখাইতে অনিচ্ছুক); এবং এই সব অপ্রচলিত রাগের কতকগুলি এখনও কর্ণাটের মত কোন কোন প্রদেশে সমধিক প্রচলিত দেখ! যায়।

 

 

 

“নারায়ণী”- খাম্বাজ ঠাটের ও ওড়ব-খাড়ব জাতীয়। সকল সময়েই গাওয়া হয়। বাদী-সা; সম্বাদী-পা। -স্বরলিপিকার’।

তথ্যসূত্র:
উচ্চাঙ্গ ক্রিয়াত্মক সঙ্গীত। শক্তিপদ ভট্টাচার্য। নাথ ব্রাদার্স। ২২ সেপ্টেম্বর ১৯৮৭।
ভারতবর্ষ [কার্তিক ১৩৪৬। পৃষ্ঠা: ৭০৩-৭০৪]

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

জনপ্রিয় খবর

জনপ্রিয় বিভাগ

আমাদের সম্পর্কে

সঙ্গীত গুরুকুল, GOLN হলো সংগীতপ্রেমীদের জন্য একটি অনলাইন জ্ঞান ও তথ্যভান্ডার। এখানে থাকছে গানের কথা ও বাণী, শিল্পী ও সংগীত ব্যক্তিত্বের তথ্য, গানের ধরন, সংগীত শিক্ষা, ইতিহাস, রিভিউ এবং সংগীতজগতের সাম্প্রতিক নানা বিষয়। সংগীতকে জানা, শেখা ও ভালোবাসার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

ইমেইল করুন:

Press Release: pr@bn.musicgoln.com

Complaint: complaint@bn.musicgoln.com

Contact: +8801775895618

© ২০২৬ সঙ্গীত গুরুকুল, GOLN। সর্বস্বত্ব সংরক্ষিত।