জনসংগীত গান গীত ধারা নিয়ে আজকের আলোচনা। যে সংগীত জনসাধারণকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে তাকে বলা হয় স্বদেশাত্মক বা রাষ্ট্রীয় গীত। আর এই রাষ্ট্রীয় গীতই হলো জনসংগীত। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে শত্রুমুক্ত স্বাধীন রাষ্ট্রের জনগণকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার লক্ষ্য নিয়ে রচিত বিখ্যাত জনসংগীতটি উদাহরণস্বরূপ উল্লেখ করা হলো –
এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা,
আমরা তোমাদের ভুলবো না আমরা তোমাদের ভুলবো না
দুঃসহ বেদনার কণ্টক পথ বেয়ে শোষণের নাগপাশ ছিঁড়লে যারা
আমরা তোমাদের ভুলবো না আমরা তোমাদের ভুলবো না ।।
যুগের এ নিষ্ঠুর বন্ধন হতে মুক্তির এ বারতা আনলে যারা
আমরা তোমাদের ভুলবো না ভুলবো না ভুলবো না |
কৃষান কৃষানির গানে গানে পদ্মা মেঘনার কলতানে।
বাউলের একতারাতে আনন্দ ঝংকারে তোমাদের নাম ঝংকৃত হবে।
নতুন স্বদেশ গড়ার পথে তোমরা চিরদিন দিশারি রবে
আমরা তোমাদের ভুলবো না ভুলবো না ভুলবো না |
[কথা : গোবিন্দ হালদার সুর আপেল মাহমুদ, শিল্পী : রিজিয়া কাবেরী ও সহশিল্পীবৃন্দ, তাল: কাহারবা (৮ মাত্রা), বি.দ্র. বাংলাদেশের রাষ্ট্রীয় ইলেকট্রনিক গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন’ থেকে প্রচারিত জাতীয় সংবাদ শুরু হওয়ার পূর্বে এই গানটি সূচনা সংগীত হিসেবে বাজানো হয়ে থাকে।]
![জনসংগীত গান [ Janasangeet Song, Music Genre ] গীত ধারা । সঙ্গীত 1 সুফি ফারুক ইবনে আবুবকর](https://bn.musicgoln.com/wp-content/uploads/2026/09/সুফি-ফারুক-ইবনে-আবুবকর-20.png)
সুফি ফারুক ইবনে আবুবকর একজন বাংলাদেশি শিক্ষক, উদ্যোক্তা, সঙ্গীতানুরাগী ও সঙ্গীতের পৃষ্ঠপোষক। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গীত, বিশেষত শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে তিনি নিয়মিত লেখালেখি ও গবেষণামূলক চর্চা করেন। সঙ্গীতের ঐতিহ্য, নান্দনিকতা ও জ্ঞানকে বৃহত্তর মানুষের কাছে পৌঁছে দিতে তিনি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে চলেছেন। সঙ্গীতের প্রচার, প্রসার ও সংরক্ষণে তাঁর আগ্রহ এবং সক্রিয় ভূমিকা তাঁকে একজন নিবেদিতপ্রাণ সঙ্গীতপ্রেমী হিসেবে পরিচিত করেছে।












