তুমি হাজার ফুলের লিরিক্স [ Tumi Hajar Phooler lyrics ] । এন্ড্রুকিশোর ও কনক চাঁপা । Andrew Kishore And Kanak Chapa

তুমি হাজার ফুলের লিরিক্স [ Tumi Hajar Phooler lyrics ]

এন্ড্রুকিশোর ও কনক চাঁপা । Andrew Kishore And Kanak Chapa

কথা ও সুরঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল

ছায়াছবিঃ মন মানে না

 

 

 

এন্ড্রু কিশোর কুমার বাড়ৈ (মঞ্চনাম এন্ড্রু কিশোর হিসাবেই অধিক পরিচিত; ৪ নভেম্বর ১৯৫৫ – ৬ জুলাই ২০২০) ছিলেন একজন বাংলাদেশী গায়ক। তিনি বাংলাদেশ ও অন্যান্য দেশের বহু চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন, যে’জন্য তিনি ‘প্লেব্যাক সম্রাট’ নামে পরিচিত।

কনকচাঁপা (জন্ম: ১১ সেপ্টেম্বর, ১৯৬৯) বাংলাদেশের একজন প্রথিতযশা ও জনপ্রিয় কণ্ঠশিল্পী, যার গান এখনো কোটি শ্রোতার মুখে মুখে। তিনি রাজনীতির সাথেও যুক্ত রয়েছেন। একাদশ সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ কাজিপুর আসনে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন।

চলচ্চিত্র, আধুনিক গান, নজরুল সঙ্গীত, লোকগীতি সহ প্রায় সবধরনের গানে তিনি সমান পারদর্শী। বর্তমানে প্লে-ব্যাক সিঙ্গার হিসেবে তিনি নিয়মিত কাজ করে যাচ্ছেন।

তিনি ৩৪ বছর ধরে সংগীতাঙ্গনে সমানতালে কাজ করে যাচ্ছেন।এ পর্যন্ত তিনি চলচ্চিত্রের তিন হাজারেরও বেশি গানে কণ্ঠ দিয়েছেন।

প্রকাশিত হয়েছে ৩৫টি একক গানের অ্যালবাম। চলচ্চিত্রের গান নিয়ে তার সর্বশেষ প্রকাশিত অ্যালবাম ‘আবার এসেছি ফিরে। বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী শাবনুরের প্রায় প্রতিটি গানেই কনক চাঁপা কণ্ঠ দিয়েছেন।তার গান মানেই তুমুল শ্রোতাপ্রিয়।

তুমি হাজার ফুলের লিরিক্স [ Tumi Hajar Phooler lyrics ] । এন্ড্রুকিশোর ও কনক চাঁপা । Andrew Kishore And Kanak Chapa

তুমি হাজার ফুলের লিরিক্স

তুমি হাজার ফুলের মাঝে,
একটি গোলাপ,
তুমি হাজার তারার মাঝে,
একটি যে চাঁদ,
তুমি যে আমারি,
তোমারি তোমারি তোমারি।।
আমাকে ছেড়ে তুমি যেওনা
না না না যাব না।

 

তুমি হাজার ফুলের লিরিক্স [ Tumi Hajar Phooler lyrics ] । এন্ড্রুকিশোর ও কনক চাঁপা । Andrew Kishore And Kanak Chapa

 

তুমি হাজার ফুলের মাঝে
একটি গোলাপ
তুমি হাজার তারার মাঝে
একটি যে চাঁদ।
অন্তরে তুমি এমনি ভালোবাসা
এরি নাম সাধ এরি নাম আশা
ও ও ও অন্তরে তুমি এমনি ভালোবাসা
এরি নাম সাধ এরি নাম আশা।
আমাকে ছেড়ে তুমি যেওনা
না না না যাব না।
তুমি হাজার ফুলের মাঝে
একটি গোলাপ
তুমি হাজার তারার মাঝে
একটি যে চাঁদ।
জীবনের চেয়ে কিছুই নাই দামি
সে জীবন তোমায় দিলাম আজ আমি
ও ও ও জীবনের চেয়ে কিছুই নাই দামি
সে জীবন তোমায় দিলাম আজ আমি।
আমাকে ছেড়ে তুমি যেওনা
না না না যাব না
তুমি হাজার ফুলের লিরিক্স [ Tumi Hajar Phooler lyrics ] । এন্ড্রুকিশোর ও কনক চাঁপা । Andrew Kishore And Kanak Chapa
তুমি হাজার ফুলের মাঝে
একটি গোলাপ
তুমি হাজার তারার মাঝে
একটি যে চাঁদ।
তুমি যে আমারি
তোমারি তোমারি তোমারি
আমাকে ছেড়ে তুমি যেওনা
না না না যাব না।
তুমি হাজার ফুলের মাঝে
একটি গোলাপ
তুমি হাজার তারার মাঝে
একটি যে চাঁদ।

তুমি হাজার ফুলের লিরিক্স [ Tumi Hajar Phooler lyrics ] । এন্ড্রুকিশোর ও কনক চাঁপা । Andrew Kishore And Kanak Chapa
Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

জনপ্রিয় খবর

জনপ্রিয় বিভাগ

আমাদের সম্পর্কে

সঙ্গীত গুরুকুল, GOLN হলো সংগীতপ্রেমীদের জন্য একটি অনলাইন জ্ঞান ও তথ্যভান্ডার। এখানে থাকছে গানের কথা ও বাণী, শিল্পী ও সংগীত ব্যক্তিত্বের তথ্য, গানের ধরন, সংগীত শিক্ষা, ইতিহাস, রিভিউ এবং সংগীতজগতের সাম্প্রতিক নানা বিষয়। সংগীতকে জানা, শেখা ও ভালোবাসার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

ইমেইল করুন:

Press Release: pr@bn.musicgoln.com

Complaint: complaint@bn.musicgoln.com

Contact: +8801775895618

© ২০২৬ সঙ্গীত গুরুকুল, GOLN। সর্বস্বত্ব সংরক্ষিত।