সঙ্গীত গুরুকুল ডেস্ক
প্রকাশ: ১ই জুন ২০০৭, ৬:৪৩ পিএম
নগর জীবন ছবির মতো হয়তো (Nagar Jiban Chhobir Mato Hayto) – গানটি লিখেছেন অমিয় দাশগুপ্ত, সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। গানটি প্রথম রেকর্ড হয়েছে সুবীর সেনের কণ্ঠে।
নগর জীবন ছবির মতো হয়তো
অনেক রূপের রঙিন চয়ন হয়তো
তবু ভাবলেও চোখে বন্যা আসে নেমে
এখানে হৃদয় বাঁধবে কেউ শকুন্তলার প্রেমে
নিয়ন আলোয় চাঁদের আলোর ঝর
শাওয়ার শুনছি ঝরনার কলস্বর
রাজপথে পোষা কৃষ্ণচূড়ায় বসন্ত আসে নেমে
তবু এখানে হৃদয় বাঁধবে কেউ শকুন্তলার প্রেমে
পাষাণ নগরে হৃদয়ের দাম নেই, দাম নেই
নয়নের যত স্বপ্নের রং, সব যাবে হারিয়েই
বিজলি পাথায় তোলে ভ্রমরের সুর
ন’তলার ছাতে হাওয়ার সমদ্দুর
নগর নটির মদির নয়নে কালিদাস গেছে থেমে
তবু এখানে হৃদয় বাঁধবে কেউ শকুন্তলার প্রেমে
নগর জীবন ছবির মতো হয়তো
অনেক রূপের রঙিন চয়ন হয়তো
তবু ভাবলেও চোখে বন্যা আসে নেমে
এখানে হৃদয় বাঁধবে কেউ শকুন্তলার প্রেমে
মন্তব্য