পাগল তোর জন্য রে লিরিক্স [ Pagol Tor Jonno Re Lyrics ] । ন্যান্সি ও বেলাল খান । Nancy & Belal Khan

পাগল তোর জন্য রে লিরিক্স [ Pagol Tor Jonno Re Lyrics ]

ন্যান্সি ও বেলাল খান । Nancy & Belal Khan

পাগল তোর জন্য রে লিরিক্স [ Pagol Tor Jonno Re Lyrics ] । ন্যান্সি ও বেলাল খান । Nancy & Belal Khan

নাজমুন মুনিরা ন্যান্সি (জন্ম: ১৩ ডিসেম্বর ১৯৮৯), ন্যান্সি নামে পরিচিত, একজন বাংলাদেশী সংগীতশিল্পী। তার সঙ্গীত জীবন শুরু হয় ২০০৬ সালে হৃদয়ের কথা চলচ্চিত্রের গান গেয়ে। ২০০৯ সালের তার প্রথম অ্যালবাম ভালোবাসা অধরা মুক্তি পায়।

২০১১ সালের প্রজাপতি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে তিনি প্রথমবারের মত জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

এছাড়া মেরিল-প্রথম আলো পুরস্কার-এ ২০১০ থেকে ২০১৬ সাল পর্যন্ত টানা সাতবার তারকা জরিপে শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী (নারী) বিভাগে পুরস্কার অর্জন করেন।

বেলাল খান একজন বাংলাদেশী সুরকার, গায়ক ও সংগীতায়োজক। তিনি ২০১৪ সালে নেকাব্বরের মহাপ্রয়াণ চলচ্চিত্রের ‘নিশিপক্ষী’ গানের জন্য সুরকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

এছাড়া তিনি পাগল তোর জন্য রে গানটি দিয়ে পরিচিতি পান। তিনি নিয়মিতভাবে চলচ্চিত্র, মিক্সড অ্যালবাম এবং নাটকের টাইটেল গান তৈরি ও সেগুলোতে কণ্ঠ দিতে থাকেন।

 

পাগল তোর জন্য রে লিরিক্স [ Pagol Tor Jonno Re Lyrics ] । ন্যান্সি ও বেলাল খান । Nancy & Belal Khan

পাগল তোর জন্য রে লিরিক্স

পাগল তোর জন্যরে পাগল এ মন পাগল
পাগল তোর জন্যরে পাগল এ মন পাগল
মুখে বলি দূরে যা মন বলে থেকে যা
মুখে বলি দূরে যা মন বলে থেকে যা
দূরে গেলে মন বোঝে তুই কত আপন
পাগল তোর জন্যরে পাগল এ মন পাগল
পাগল তোর জন্যরে পাগল এ মন পাগল
মুখ বলে এই দূরে গেলে তুই বেশী কিছু আর হবে কি
মেঘ ঢাকা দিন চলে গেলে দেবে চাঁদউঁকি
রাতে যখন ওঠে চাঁদ ছুঁতে চাই কেন তোর ই হাত
রাতে যখন ওঠে চাঁদ ছুঁতে চাই কেন তোর ই হাত
সারাক্ষণই যাস ছুঁয়ে তুই আমার এ মন
পাগল তোর জন্যরে পাগল এ মন পাগল
পাগল তোর জন্যরে পাগল এ মন পাগল
মরি ভেবে হায় উথাল পাতাল এই মনের ভেতর কি আছে
কেন এমন হয় দূরে গেলে তুই চাই কাছে
নির্ঘুম কেন কাটে রাত কেন শুধু আর্তনাদ
নির্ঘুম কেন কাটে রাত কেন শুধু আর্তনাদ
প্রতিদিন কেন তোকে ভেবে এই হৃদয় ক্ষরণ
পাগল তোর জন্যরে পাগল এ মন পাগল
পাগল তোর জন্যরে পাগল এ মন পাগল
পাগল তোর জন্যরে পাগল এ মন পাগল
মুখে বলি দূরে যা মন বলে থেকে যা
মুখে বলি দূরে যা মন বলে থেকে যা
দূরে গেলে মন বোঝে তুই কত আপন
পাগল তোর জন্যরে পাগল এ মন পাগল
পাগল তোর জন্যরে পাগল এ মন পাগল
পাগল তোর জন্য রে লিরিক্স [ Pagol Tor Jonno Re Lyrics ] । ন্যান্সি ও বেলাল খান । Nancy & Belal Khan
Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

জনপ্রিয় খবর

জনপ্রিয় বিভাগ

আমাদের সম্পর্কে

সঙ্গীত গুরুকুল, GOLN হলো সংগীতপ্রেমীদের জন্য একটি অনলাইন জ্ঞান ও তথ্যভান্ডার। এখানে থাকছে গানের কথা ও বাণী, শিল্পী ও সংগীত ব্যক্তিত্বের তথ্য, গানের ধরন, সংগীত শিক্ষা, ইতিহাস, রিভিউ এবং সংগীতজগতের সাম্প্রতিক নানা বিষয়। সংগীতকে জানা, শেখা ও ভালোবাসার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

ইমেইল করুন:

Press Release: pr@bn.musicgoln.com

Complaint: complaint@bn.musicgoln.com

Contact: +8801775895618

© ২০২৬ সঙ্গীত গুরুকুল, GOLN। সর্বস্বত্ব সংরক্ষিত।