রাজেশ রোশন হলেন একজন ভারতীয় সুরকার, সঙ্গীত পরিচালক এবং বাদ্যযন্ত্র বাদক। তিনি মূলত বলিউড চলচ্চিত্রের গানে সুর ও সঙ্গীত পরিচালনা করেন। তিনি চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক রাকেশ রোশনের ছোট ভাই এবং অভিনেতা হৃতিক রোশনের চাচা।
তার চলচ্চিত্রের গানের সুর ও সঙ্গীত পরিচালনা শুরু হয় ১৯৭৪ কুওয়ারা বাপ চলচ্চিত্র দিয়ে। জুলি (১৯৭৫) ও কহো না… প্যার হ্যায় (২০০০) চলচ্চিত্রের জন্য তিনি দুইবার [ফিল্মফেয়ার শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক পুরস্কার] লাভ করেন। এছাড়া কহো না… প্যার হ্যায় চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক বিভাগে আইফা পুরস্কার ও স্ক্রিন পুরস্কার লাভ করেন।
Table of Contents
রাজেশ রোশন । ভারতীয় সুরকার, সঙ্গীত পরিচালক এবং বাদ্যযন্ত্র বাদক
প্রাথমিক জীবন
রাজেশ রোশন ১৯৫৫ সালের ২৪ মে ভারতের বোম্বে রাজ্যের বোম্বে শহরে জন্মগ্রহণ করেন। তার পিতা সঙ্গীত পরিচালক রোশন লাল নাগরথ ও মা ইরা রোশন একজন সঙ্গীতশিল্পী। তার বড় ভাই চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক রাকেশ রোশন।[১] তিনি অভিনেতা হৃতিক রোশনের চাচা, যার অভিনীত বেশ কিছু চলচ্চিত্রে তিনি সঙ্গীত পরিচালনা করেছেন।
কর্মজীবন
রাজেশকে তার প্রথম চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনার সুযোগ পাইয়ে দেয় তার মেহমুদ। তার সুরারোপিত প্রথম চলচ্চিত্র কুওয়ারা বাপ (১৯৭৪)। এই ছবিতে কিশোর কুমারের কণ্ঠে “আরি আজা নিন্দিয়া” গানটি জনপ্রিয়তা লাভ করে। পরের বছর জুলি চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনার জন্য তিনি ফিল্মফেয়ার শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক পুরস্কার লাভ করেন।
প্রিয়তমা চলচ্চিত্রে রাজেশ তার বড় ভাই রাকেশের চলচ্চিত্রের প্রথম সঙ্গীত পরিচালনা করেন। বসু চ্যাটার্জি পরিচালিত চলচ্চিত্রটিতে তার সুর করা কিশোর কুমারের কণ্ঠে “কোই রোকো না দিওয়ানে কো” গানটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এবং কিশোর কুমারের গাওয়া সেরা গানের তালিকা রয়ে যায়।
পরের বছর তার ভাইয়ের জন্য ইনকার চলচ্চিত্রে মোহাম্মদ রফির কণ্ঠে “দিল কি কলি ইয়ুহী সদা” এবং খাট্টা মিঠা চলচ্চিত্রে কিশোর কুমার ও লতার কণ্ঠে “থোড়া হ্যায় থোড়ে কি জরুরত হ্যায়” ও “তুমসে মিলে থা প্যার” গানের সুর করেন। এই সময়ে তিনি দেব আনন্দের পরপর তিনটি চলচ্চিত্র দেশ পরদেশ (১৯৭৮), লুটমার (১৯৭৯), মন পছন্দ (১৯৮০) চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনার সুযোগ পান।
২০০০ এর দশকে তিনি কহো না… প্যার হ্যায় (২০০০), কারোবার (২০০০), ক্যায়া কেহনা (২০০০), মেলা (২০০০), অফিসার (২০০১), মুঝে মেরি বিবি সে বাচাও (২০০১), না তুম জানো না হাম (২০০২), আপ মুঝে অচ্ছে লগনে লগে (২০০২), কোই মেরে দিল সে পুচে (২০০২), কোই… মিল গয়া (২০০৩), লাভ অ্যাট টাইম স্কয়ার (২০০৩) চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেন। কহো না… প্যার হ্যায় তার সুরকৃত সর্বোচ্চ বিক্রিত চলচ্চিত্রের গান।
পুরস্কার ও মনোনয়ন
- ফিল্মফেয়ার পুরস্কার
- আইফা পুরস্কার
- জি সিনে পুরস্কার
- স্ক্রিন পুরস্কার
বাংলা সঙ্গীতের কালজয়ী ব্যক্তিত্ব, গানের পেছনের না-বলা গল্প ও প্রাতিষ্ঠানিক সাংস্কৃতিক প্রেক্ষাপটকে আকর্ষণীয় আখ্যানে উপস্থাপন করতে কাজ করছে ‘ফিচার ডেস্ক’। এখানে স্থান পায় প্রখ্যাত শিল্পী ও সুরকারদের জীবনভিত্তিক বিবরণী, সৃষ্টিশীল কাজের নেপথ্য ইতিহাস এবং সুরের বিবর্তনের তথ্যভিত্তিক রূপলেখ। গভীর পর্যবেক্ষণ ও প্রাসঙ্গিক বিশ্লেষণের সমন্বয়ে সঙ্গীতকে নতুন দৃষ্টিভঙ্গিতে আবিষ্কার করাই আমাদের লক্ষ্য।













![কথা বা বানী download 97 কি যাদু করেছো বলোনা লিরিক্স [ ki jadu korecho bolona lyrics ] । এন্ড্রু কিশোর এবং কনকচাঁপা । Andrew kishore & Konok Chapa](https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/06/download-97-1024x536.png)
![তত্ত্ব ami ar kono dhon chai na আমি আর কোন ধন চাই না [ Ami Ar Kono Dhon Chai Na ]](https://bn.musicgoln.com/wp-content/uploads/2024/02/ami-ar-kono-dhon-chai-na-1024x576.webp)

