শব্দগ্রাহক মোস্তফা কামাল স্মরণসভা

শব্দগ্রাহক মোস্তফা কামাল স্মরণসভা : বিএফডিসির সাড়া জাগানো শব্দগ্রাহক মোস্তফা কামালের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ শনিবার। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফকিরাপুলের বাসভবনে এক স্মরণসভা ও দোয়া মাহফিলের আলোজন করা হয়েছে। মোস্তফা কামাল ১৯৪৪ সালে জামালপুরে ডেফুলি বাড়িতে জন্মগ্রহণ করেন।

শব্দগ্রাহক মোস্তফা কামাল স্মরণসভা

 

মোস্তফা কামাল ১৯৬০ সালে শিক্ষানবিশ শব্দগ্রাহক হিসেবে করাচির ইস্টার্স স্টুডিওতে তার কর্মজীবন শুরু। ১৯৬৫ সালে দেশে ফিরে যোগ দেন ‘ঢাকা স্টুডিও’তে, পরবর্তীতে বিএফডিসিতে। তিনি ‘যদি জানতাম’ ছবির জন্য ১৯৮০ সালে শ্রেষ্ঠ শব্দগ্রাহক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। তাঁর উল্লেখযোগ্য ছবিগুলো সমাধান, রংবাজ, ঝড়ের পাখী, আবার তোরা মানুষ হ, টাকার খেলা, সুজনসখী, প্রতিনিধি, সূর্যগ্রহণ, সূর্য সংগ্রাম, বধূ বিদায়, সারেং বউ, গোলাপী এখন ট্রেনে, জোকার, দিন যায় কথা থাকে, সন্দুরী, সখি তুমি কার, এখনই সময় প্রভৃতি।

 

YaifwwriN4BzRFCyqbslL4 শব্দগ্রাহক মোস্তফা কামাল স্মরণসভা
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

 

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

জনপ্রিয় খবর

জনপ্রিয় বিভাগ

আমাদের সম্পর্কে

সঙ্গীত গুরুকুল, GOLN হলো সংগীতপ্রেমীদের জন্য একটি অনলাইন জ্ঞান ও তথ্যভান্ডার। এখানে থাকছে গানের কথা ও বাণী, শিল্পী ও সংগীত ব্যক্তিত্বের তথ্য, গানের ধরন, সংগীত শিক্ষা, ইতিহাস, রিভিউ এবং সংগীতজগতের সাম্প্রতিক নানা বিষয়। সংগীতকে জানা, শেখা ও ভালোবাসার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

ইমেইল করুন:

Press Release: pr@bn.musicgoln.com

Complaint: complaint@bn.musicgoln.com

Contact: +8801775895618

© ২০২৬ সঙ্গীত গুরুকুল, GOLN। সর্বস্বত্ব সংরক্ষিত।