শেখর রবজিয়ানি । ভারতীয় সুরকার ও সঙ্গীতশিল্পী

শেখর রবজিয়ানি হলেন একজন ভারতীয় সুরকার ও নেপথ্য সঙ্গীতশিল্পী। তিনি সঙ্গীত পরিচালক যুগল বিশাল-শেখরের একজন। এই সঙ্গীত যুগলের অংশ হিসেবে তিনি বলিউড, তামিল, তেলুগু, কন্নড় ও মারাঠি চলচ্চিত্রে কাজ করে থাকেন। তিনি হাসি তো ফাসি (২০১৪) চলচ্চিত্রের “জেহনসিব” গানে কণ্ঠ দিয়ে শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন লাভ করেন। এছাড়া তিনি বিভিন্ন টেলিভিশন সঙ্গীত প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করে থাকেন।

শেখর রবজিয়ানি শেখর রবজিয়ানি । ভারতীয় সুরকার ও সঙ্গীতশিল্পী

 

শেখর রবজিয়ানি । ভারতীয় সুরকার ও সঙ্গীতশিল্পী

প্রাথমিক জীবন

শেখর রবজিয়ানি ১৯৭৮ সালের ২৯ নভেম্বর ভারতের গুজরাত এ জন্মগ্রহন করেন। তার বাবা হাসমুখ রবজিয়ানী এবং মা কুসুম রবজিয়ানী।

কর্মজীবন

রবজিয়ানি বিজ্ঞাপনে কাজের মধ্য দিয়ে তার কর্মজীবন শুরু করেন। এই সময়ে তিনি হৃদয়নাথ মঙ্গেশকরের অধীনে সঙ্গীতের তালিম নিচ্ছিলেন। ১৯৯৭ সালে তার এক বন্ধুর উপদেশে তিনি সা রে গা মা পা অনুষ্ঠানে অডিশন দেন এবং নির্বাচিত হন। পরে তিনি ১৯৯৯ সালে বিশাল দাদলানির সাথে যৌথভাবে বিশাল-শেখর যুগল গড়ে তুলেন। এই যুগল পরবর্তী অসংখ্য বলিউড চলচ্চিত্রে একসাথে কাজ করে। রবজিয়ানি ২০০৭ ও ২০১০ সালে সা রে গা মা পা অনুষ্ঠানের বিচারকের দায়িত্ব পালন করেন।

রবজিয়ানির গাওয়া কয়েকটি জনপ্রিয় গান হল “তুঝে ভুলা দিয়া”, “বিন তেরে” ও “মেহেরবান”। তিনি ২০১৩ সালে চেন্নাই এক্সপ্রেস চলচ্চিত্রের “তিতলি” গানের জন্য শ্রেষ্ঠ গান রেকর্ডিং ও পুনর্মিশ্রণ বিভাগে মির্চি সঙ্গীত পুরস্কার অর্জন করেন।

 

২০১৪ সালে তিনি হাসি তো ফাসি চলচ্চিত্রের “জেহনসিব” গানে কণ্ঠ দিয়ে শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন লাভ করেন। ২০১৬ সালে তিনি নীরজা চলচ্চিত্রে অভিনয় করেন। এই চলচ্চিত্রে তার ভূমিকা স্বল্পস্থায়ী হলেও তার অভিনয় প্রশংসিত হয়, এবং তিনি শ্রেষ্ঠ আগামীর তারকা হিসেবে স্টারডাস্ট পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

ব্যাক্তিগত জীবন

তার স্ত্রীর নাম  ছায়া রবজিয়ানী। তাদের একটি কন্যাসন্তান আছে নাম বিপাশা রবজিয়ানী।

 

YaifwwriN4BzRFCyqbslL4 শেখর রবজিয়ানি । ভারতীয় সুরকার ও সঙ্গীতশিল্পী

 

পুরস্কার

  • মির্চি সঙ্গীত পুরস্কার
  • ফিল্মফেয়ার পুরস্কার (মনোনীত)
  • স্টারডাস্ট পুরস্কার (মনোনীত)
Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

জনপ্রিয় খবর

জনপ্রিয় বিভাগ

আমাদের সম্পর্কে

সঙ্গীত গুরুকুল, GOLN হলো সংগীতপ্রেমীদের জন্য একটি অনলাইন জ্ঞান ও তথ্যভান্ডার। এখানে থাকছে গানের কথা ও বাণী, শিল্পী ও সংগীত ব্যক্তিত্বের তথ্য, গানের ধরন, সংগীত শিক্ষা, ইতিহাস, রিভিউ এবং সংগীতজগতের সাম্প্রতিক নানা বিষয়। সংগীতকে জানা, শেখা ও ভালোবাসার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

ইমেইল করুন:

Press Release: pr@bn.musicgoln.com

Complaint: complaint@bn.musicgoln.com

Contact: +8801775895618

© ২০২৬ সঙ্গীত গুরুকুল, GOLN। সর্বস্বত্ব সংরক্ষিত।