সঙ্গীত গুরুকুল ডেস্ক
প্রকাশ: ২০ই ডিসেম্বর ২০২২, ১:১৮ পিএম

আমাল মালিক হলেন একজন ভারতীয় চলচ্চিত্র সঙ্গীত পরিচালক, সুরকার এবং গায়ক। তিনি সর্দার মালিক এর নাতি,দাবো মালিক এর ছেলে ,আরমান মালিক এর ভাই এবং অনু মালিক এর ভাতিজা।
Table of Contents
আমাল মালিক ১৯৯০ সালের ১৬ জুন ভারতের মুম্বইতে জন্মগ্রহন করেন। তার বাবার নাম দাবো মালিক এবং মায়ের নাম জ্যোতি মালিক । আমাল “জামনাবাই নার্সি স্কুল” এ পড়াশোনা করেন এরপর “এন.এম. কলেজ” থেকে বি.কম ডিগ্রী লাভ করেন। তিনি ক্লাসিকাল সঙ্গীতে তার দাদা সর্দার মালিকের কাছ থেকে তালিম নিয়েছিলেন। তিনি “ট্রিনিটি কলেজ অফ মিউজিক” থেকে পিয়ানোর উপর কোর্সও করেছিলেন।
আমাল ৮ বছর বয়সেই সঙ্গীত শেখা শুরু করেছিলেন এবং পিয়ানো বাজাতে পছন্দ করতেন। ২০১৪ সালে সলমন অভিনীত ‘জয় হো’ ছবির তিনটি গান কম্পোজ় করা দিয়ে ইন্ডাস্ট্রিতে কেরিয়ার শুরু করেছিলেন এই গায়ক-সুরকার। এরপর তিনি খুবসুরত ছবির নায়না গানটির সঙ্গীত পরিচালনা করেন। ‘জয় হো’র পরে আমালকে ‘হিরো’ ছবিতেও সুযোগ দিয়েছিলেন সলমন। সেখানে ‘ম্যায় হুঁ হিরো তেরা’ গানটি আমালের সুরে তিনি নিজেই গেয়েছিলেন। তিনি ২০১৫ সালে মেঁ রাহুঁ ইয়া না রাহুঁ গানটির মাধ্যমে সর্বাধিক জনপ্রিয়তা পান।
আমাল এই গানগুলোর সুর দিয়েছেন টি – সিরিজ এর সাথে চুক্তির কারণে এবং গানগুলোর প্রযোজক ভুসন কুমার
মন্তব্য