আমার ভালোবাসার রাজপ্রাসাদে গানটি মান্না দে’র অত্যন্ত জনপ্রিয় গান। এই গানটি লিখেছিলেন গীতিকার পুলক বন্দোপাধ্যায় এবং সুর দিয়েছিলেন সুরকার নচিকেতা ঘোষ।
[ আমার ভালোবাসার রাজপ্রাসাদে লিরিক্স, Amar bhalobasar rajprasade lyrics ]
আমার ভালোবাসার রাজপ্রাসাদে
নিশুতি রাত গুমরে কাঁদে
মনের ময়ুর মরেছে ঐ
ময়ুর মহলেই…
দেখি মুকুটটা তো পড়ে আছে
রাজাই শুধু নেই
আমার ভালোবাসার রাজপ্রাসাদে
দরবারে তার ছিলো আমার সোনার সিংহাসন
আমি হাজার হাতের সেলাম পেলাম
পেলাম না তো মন
আজ মখমলের ঐ পর্দাগুলো
ওড়ায় শুধু স্মৃতির ধূলো
ফুলবাগানের বাতাস এসে
আছড়ে পড়ে যেই
দেখি মুকুটটা তো পড়ে আছে
রাজাই শুধু নেই
আমার ভালোবাসার রাজপ্রাসাদে
আমার নাচঘরে যেই পাগল হত
নূপুর তোমার পায়
আমি ইরান দেশের গোলাপ ছুঁড়ে
দিতাম তোমার গায়
তুমি শ্বেত পাথরের গেলাস ভরে
অনেক সুধা দিতে ধরে
আমি বিষও পেলাম তোমার দেয়া
ঐ পেয়ালাতেই
দেখি মুকুটটা তো পড়ে আছে
রাজাই শুধু নেই
আমার ভালোবাসার রাজপ্রাসাদে
আমার ভালোবাসার রাজপ্রাসাদে
নিশুতি রাত গুমরে কাঁদে
বাংলা সঙ্গীতের ইতিহাস, সঙ্গীততত্ত্ব ও আর্কাইভাল গবেষণাকে সুনির্দিষ্ট একাডেমিক কাঠামোয় তুলে ধরতে কাজ করছে ‘একাডেমিক ডেস্ক’। গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য এখানে প্রকাশ করা হয় বস্তুনিষ্ঠ গবেষণা নিবন্ধ, সুর ও বাণীর বিশদ বিশ্লেষণ এবং ঐতিহাসিক দলিল। সঙ্গীতচর্চাকে কেবল বিনোদন নয়, বরং একটি সমৃদ্ধ বুদ্ধিবৃত্তিক শাখা হিসেবে প্রতিষ্ঠিত করাই আমাদের মূল উদ্দেশ্য।














