আমি আজ আকাশের মতো একেলা – মান্না দে, প্রভাস দে, শ্যামল গুপ্ত

আমি আজ আকাশের মতো একেলা গানটি মান্না দে’র একটি জনপ্রিয় গান। এই গানটি লিখেছিলেন গীতিকার শ্যামল গুপ্ত এবং সুর দিয়েছিলেন সুরকার : প্রভাস দে।

আমি আজ আকাশের মতো একেলা

আমি আজ আকাশের মতো একেলা
কাজল মেঘের ভাবনায়
বাদলের এই রাত ঘিরেছে ব্যথায়
আমি আজ আকাশের মতো একেলা
একেলা, একেলা।

সজল উদাস বায়ে বুকের কাছে
স্মরণের তারাগুলি ঘুমায়ে আছে
সজল উদাস বায়ে বুকের কাছে
স্মরণের তারাগুলি ঘুমায়ে আছে
বিলাপের ভাঙা সুর ভেঙে গেছে আঁধার বীণায়
কাজল মেঘের ভাবনায়
বাদলের এই রাত ঘিরেছে ব্যথায়
আমি আজ আকাশের মত একেলা
একেলা, একেলা

দু’টি গান, দু’টি প্রাণ, দু’টি মন
এই নিয়ে দু’জনার এ ভুবন
দু’টি গান, দু’টি প্রাণ, দু’টি মন
এই নিয়ে দু’জনার এ ভুবন
এ জীবন দেখেছিলো শরতের সোনার স্বপন
সে সাধ অতীত আজ কাঁদে নিরালা
নিয়ে শুধু বিরহের দহন জ্বালা
সে সাধ অতীত আজ কাঁদে নিরালা
নিয়ে শুধু বিরহের দহন জ্বালা
চকিত আলোয় তার আঁখি মোর দিশা যে হারায়
কাজল মেঘের ভাবনায়
বাদলের এই রাত ঘিরেছে ব্যথায়
আমি আজ আকাশের মত একেলা
একেলা, একেলা।

শ্যামল গুপ্ত:

বিংশ শতকের শেষার্ধের আধুনিক বাংলা রোমান্টিক গানের কিংবদন্তি গীতিকার সুরকার ও সঙ্গীত শিল্পী। বিশ শতকের পাঁচের দশক থেকে সত্তর দশক অবধি বাংলা গানের জনপ্রিয় গীতিকার হিসেবে যাঁরা খ্যাতির মধ্যগগনে ছিলেন তিনি তাঁদের অন্যতম । সে সময়ের স্বর্ণযুগের আধুনিক বাংলা গান ছাড়াও আকাশবাণীর রম্যগীতি, রাগাশ্রয়ী গান, লঘুসংগীত এবং বাংলা ছায়াছবির অসংখ্য কালজয়ী গান রচনায় তিনি তার উজ্জ্বল প্রতিভার সাক্ষর রেখে গেছেন।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


জনপ্রিয় খবর

জনপ্রিয় বিভাগ

সম্পাদক ও প্রকাশক : সুফি ফারুক ইবনে আবুবকর।

আমাদের সম্পর্কে

সঙ্গীত গুরুকুল, GOLN হলো সংগীতপ্রেমীদের জন্য একটি অনলাইন জ্ঞান ও তথ্যভান্ডার। এখানে থাকছে গানের কথা ও বাণী, শিল্পী ও সংগীত ব্যক্তিত্বের তথ্য, গানের ধরন, সংগীত শিক্ষা, ইতিহাস, রিভিউ এবং সংগীতজগতের সাম্প্রতিক নানা বিষয়। সংগীতকে জানা, শেখা ও ভালোবাসার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

ইমেইল করুন:

Press Release: pr@bn.musicgoln.com

Complaint: complaint@bn.musicgoln.com

Contact: +8801775895618

© ২০২৬ সঙ্গীত গুরুকুল, GOLN। সর্বস্বত্ব সংরক্ষিত।