“আমার মন চোরা যায় গো” গানটি একটি মাইজভান্ডারী গান । মাইজভান্ডারী ধারার অনুসারীদের গাওয়া মরমী গান। এ ধারার প্রবর্তক সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী। একশ বছরের ও আগে চট্টগ্রাম জেলারফটিকছড়ি উপজেলায় এ ধারার উদ্ভব হয়। আজ পর্য্যন্ত শতাধিক ভক্ত কবি হাজারের ও বেশি গান রচনা করেছেন।
আমার মন চোরা যায় গো [Amar mono chora jay go]
গানের জনরাঃ মাইজভান্ডারী গান
আমার মন চোরা যায় গো [Amar mono chora jay go]
আমার মন চোরা যায় গো মন নিয়ে যায়–
–এমন নিঠুর কালা ফিরিয়া না চায়-!!
–ছল করে ভোলা মন,,হরিয়ে নব যৌবন–
–বিজলী লহরে যেন গগনে পালায়-!!
—হৃদ কমল মধু ভরা,,লুটিয়ে যৌবন চোরা–
–প্রেম সাগরে আঁখির নীরে হাদীরে ভাসায়-!!
–আমার প্রাণ ভোমরা আয় গো হৃদ বাগানে আয়–
–প্রেমাধিনীর হৃদ কমলে মধু ভেসে যায়-!!
–যতনে যৌবন কলি,,তুষিতে রাখিয়াছে তুলি
–বাহারে ফুটিল অলি,,কোন বনে বেড়ায়-!!
–রুপে বালা ঝলমল,,হৃদ কমল টলমল–
–যৌবন সমীরে সদায়,,হেলায় দোলায়-!!
–প্রাণ হাদী গাউস ধন এসে করে মধু পান–
–কমল মঞ্জরী যেন টুটিয়ে না যায়–
মাইজভান্ডারী গানঃ
আমার মন চোরা যায় গো একটি মাইজভান্ডারী গান মাইজভান্ডারী ধারার অনুসারীদের গাওয়া মরমী গান। এ ধারার প্রবর্তক সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী। একশ বছরের ও আগে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলায় এ ধারার উদ্ভব হয়। আজ পর্য্যন্ত শতাধিক ভক্ত কবি হাজারের ও বেশি গান রচনা করেছেন। রমেশ শীল, আবদুল হাদি, বজলুল করিম, আবদুল গফুর হালী, মনমোহন দত্ত, মাহাবুব উল আলম প্রমুখ মাইজভান্ডারী গান রচনা করে সুনাম অর্জন করেন।
![আমার মন চোরা যায় গো [Amar mono chora jay go] 1 YaifwwriN4BzRFCyqbslL4 আমার মন চোরা যায় গো [Amar mono chora jay go]](https://bn.musicgoln.com/wp-content/uploads/1965/12/YaifwwriN4BzRFCyqbslL4-300x225.png)
মাইজভান্ডারী মরমী গানের উদ্ভব ঘটে উনিশ শতকের শেষের দিকে। ছৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী এই অঞ্চলে মাইজভান্ডারী তরিকার প্রতিষ্ঠা করলে এই তরিকার অন্যতম অপরিহার্য অংশ হিসেবে মাইজভান্ডারী গানের উদ্ভব ঘটে।
সব ধরনের প্রচলিত ও অপ্রচলিত বাংলা গানের কথা সংগ্রহ করে সঙ্গীতপ্রেমীদের জন্য প্রকাশে কাজ করছে ‘লিরিক ডেস্ক’। আপনার কাঙ্ক্ষিত গানটি আমাদের ওয়েবসাইটে না পেলে জানান; আমরা তা সংগ্রহ করে দ্রুত আপলোড করে দেব।











