ঋতু গান গীত ধারা নিয়ে আজ আমাদের আলোচনা। যে গানের বাণীতে কোনো না কোনো ঋতুর বর্ণনা থাকে তাকেই বলে ঋতু গান। ঋতুর সঙ্গে গানের ও রাগের একটি ঘনিষ্ঠ সম্পর্ক থাকে। কেবলমাত্র বিশেষ বিশেষ ঋতুতেই বিশেষ বিশেষ গানগুলো গাওয়া হয়ে থাকে। বসন্তকালে গাওয়া হয়ে থাকে বসন্ত রাগে রচিত বসন্তের ঋতু গান।
আবার বর্ষা ঋতুতে মিয়াকি মলহার রাগে রচিত বর্ষার ঋতু গান পরিবেশিত হয়। ঋতুর সঙ্গে সম্পৃক্ত ঋতু গান পরিবেশনকালে প্রকৃতির রূপ আর গান মিলেমিশে একাকার হয়ে এক অপূর্ব পরিবেশের সূচনা করে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বর্ষাঋতুকে নিয়ে একটি গান উদাহরণস্বরূপ উল্লেখ করা হলো –
রিম ঝিম ঘন ঘন রে বরষে।
গগনে ঘনঘটা শিহরে তরুলতা
ময়ূর ময়ূরী নাচিছে হরষে ॥
দিশি দিশি সচকিত দামিনী চমকিত
চমকি উঠিছে হরিণী তরাসে।
রিম্ ঝিম্ ঘন ঘন রে বরষে ॥
[রচয়িতা : রবীন্দ্রনাথ ঠাকুর, কেতকী, তাল: ত্রিতাল (১৬ মাত্রা), পর্যায় : প্রকৃতি (ঋতু)]
সুফি ফারুক ইবনে আবুবকর একজন বাংলাদেশি শিক্ষক, উদ্যোক্তা, সঙ্গীতানুরাগী ও সঙ্গীতের পৃষ্ঠপোষক। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গীত, বিশেষত শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে তিনি নিয়মিত লেখালেখি ও গবেষণামূলক চর্চা করেন। সঙ্গীতের ঐতিহ্য, নান্দনিকতা ও জ্ঞানকে বৃহত্তর মানুষের কাছে পৌঁছে দিতে তিনি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে চলেছেন। সঙ্গীতের প্রচার, প্রসার ও সংরক্ষণে তাঁর আগ্রহ এবং সক্রিয় ভূমিকা তাঁকে একজন নিবেদিতপ্রাণ সঙ্গীতপ্রেমী হিসেবে পরিচিত করেছে।













