“ওকি গাড়িয়াল মুই চলং রাজপন্থে” এটি একটি ভাওয়াইয়া গান । ভাওয়াইয়া মূলত বাংলাদেশের রংপুর এবং ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহারে ও আসামের গোয়ালপাড়ায় প্রচলিত এক প্রকার পল্লীগীতি।
ওকি গাড়িয়াল মুই চলং [Oki gariyal mui cholong]
গানের জনরাঃ ভাওয়াইয়া গান
ওকি গাড়িয়াল মুই চলং [Oki gariyal mui cholong]
ও..রে.. ওই মতন মোর গাড়ীর চাকা পন্থে
পন্থে ঘুরে রে
ওকি গাড়িয়াল মুই চলং রাজপন্থে।।
আরে বিয়ানে উঠিয়া গরু গাড়িত দিয়া জুড়ি,
ও রে সোনাবালার সোনার বাদে কান্দে,
দ্যাশে ঘুরিরে
আরে গাড়ির চাকা ঘুরে আর মধ্যে করে রাও
ও রে ওই মতন কান্দিয়া উঠে আমার সর্ব গাওরে।।
আরে দ্যাশ বিদ্যাশে বেড়াঙরে মোর সোনার সোনা বাদে
ও রে সেও সোনা অবশেষে ঘরত বসি কান্ধেরে।।
ও..রে.. ওই মতন মোর গাড়ীর চাকা পন্থে
পন্থে ঘুরে রে
ভাওয়াইয়া গানঃ
ভাওয়াইয়া মূলত বাংলাদেশের রংপুর এবং ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহারে ও আসামের গোয়ালপাড়ায় প্রচলিত এক প্রকার পল্লীগীতি। এসকল গানের বৈশিষ্ট্য হচ্ছে এ গানগুলোতে স্থানীয় সংস্কৃতি, জনপদের জীবনযাত্রা, তাদের কর্মক্ষেত্র, পারিবারিক ঘটনাবলী ইত্যাদির সার্থক প্রয়োগ ঘটেছে। ভাওয়াইয়া গান বাংলা লোকগানের সুরাঙ্গের প্রধান চারটি ধারার একটি। এই ধারটির বিকাশ ঘটেছে বরেন্দ্র-অঞ্চল-সহ উত্তরবঙ্গের বিশাল অঞ্চল জুড়ে। এই অঞ্চলের ভিতরে রয়েছে অখণ্ড বঙ্গদেশের কোচবিহার, জলপাইগুড়াই, দার্জিলিং-এর সমভূমি, উত্তর দিনাজপুর, রংপুর, আসামের গোয়ালপাড়া ও ধুবড়ি জেলা।
![ওকি গাড়িয়াল মুই চলং [Oki gariyal mui cholong] 1 YaifwwriN4BzRFCyqbslL4 ওকি গাড়িয়াল মুই চলং [Oki gariyal mui cholong]](https://bn.musicgoln.com/wp-content/uploads/1965/12/YaifwwriN4BzRFCyqbslL4-300x225.png)
ভাওয়াইয়া গানের আকরভূমি রংপুর। বাংলাদেশের উত্তরাঞ্চলের নদী-নালা কম থাকায় গরুর গাড়িতে চলাচলের প্রচলন ছিল। আর গরুর গাড়ির গাড়োয়ান রাত্রে গাড়ি চলাবস্থায় বিরহ ভাবাবেগে কাতর হয়ে আপন মনে গান ধরে। উঁচু-নিচু রাস্তায় গাড়ির চাকা পড়লে তার গানের সুরে আধো-ভাঙ্গা বা ভাঁজ পড়ে। এই রকম সুরে ভাঙ্গা বা ভাঁজ পড়া গীতরীতিই ‘ভাওয়াইয়া’ গানে লক্ষণীয়।
আব্বাসউদ্দিনকে ‘ভাওয়াইয়া গানের সম্রাট‘ বলা হয় এবং প্রতিমা পান্ডে বড়ুয়াকে বলা হয় ‘ভাওয়াইয়া সম্রাজ্ঞী’।