“তোমারও পিরিতে বন্ধু রে” গানটি লিখেছেন এবং সুর করেছেন বাউল সম্রাট শাহ্ আব্দুল করিম । উস্তাদ শাহ আবদুল করিম হচ্ছেন একজন বাংলাদেশী কিংবদন্তী সঙ্গীতশিল্পী, সুরকার, গীতিকার ও সঙ্গীত শিক্ষক।
তোমারও পিরিতে বন্ধু রে [ Tomaro Pirite Bondhu Re ]
গীতিকারঃ শাহ্ আব্দুল করিম
সুরকারঃ শাহ্ আব্দুল করিম
তোমারও পিরিতে বন্ধু রে [ Tomaro Pirite Bondhu Re ]
তোমারও পিরিতে বন্ধু রে বন্ধু কি হবে না জানি ,
তুমি আমায় করবা নাকি মিছা কলস্কিনি বন্ধু রে বন্ধু কি হবে না জানি ,
তোমারও পিরিতে বন্ধু রে বন্ধু কি হবে না জানি ।।
আমি তোমার প্রেমের পাগল কাদি দিনরজনি ,
কোন পরানে ভিন্ন বাসো কহ কহ শুনি বন্ধু রে বন্ধু
কি হবে না জানি ,
তোমারও পিরিতে বন্ধু রে
বন্ধু কি হবে না জানি ।।
যে দিন হতে তোমার প্রেমে
সপেছি পরানি ,
সেদিন হতে বারন হয়না দুই
নয়নের পানি বন্ধু রে বন্ধু কি হবে না জানি ,
তোমারও পিরিতে বন্ধু রে বন্ধু কি হবে না জানি ।।
পাগল আব্দুল করিম বলেরে আমার লাগে পেরেশানি ,
অন্তিম কালে পাই যদি তর
রাঙ্গা চরনখানি বন্ধু রে বন্ধু কি হবে না জানি ,
তোমারও পিরিতে বন্ধু রে
বন্ধু কি হবে না জানি ।।
শাহ্ আব্দুল করিমঃ
শাহ আবদুল করিম একজন বাংলাদেশী কিংবদন্তী সঙ্গীতশিল্পী, সুরকার, গীতিকার ও সঙ্গীত শিক্ষক। তিনি বাউল সঙ্গীতকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। কর্মজীবনে তিনি পাঁচশো-এর উপরে সংগীত রচনা করেছেন। বাংলা সঙ্গীতে তাঁকে “বাউল সম্রাট” হিসাবে সম্বোধন করা হয়। শাহ আবদুল করিম ইব্রাহিম আলী ও নাইওরজানের ঘরে ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি সিলেটের সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি খুব ছোটবেলায় তার গুরু বাউল শাহ ইব্রাহিম মাস্তান বকশ থেকে সঙ্গীতের প্রাথমিক শিক্ষা নেন।
সব ধরনের প্রচলিত ও অপ্রচলিত বাংলা গানের কথা সংগ্রহ করে সঙ্গীতপ্রেমীদের জন্য প্রকাশে কাজ করছে ‘লিরিক ডেস্ক’। আপনার কাঙ্ক্ষিত গানটি আমাদের ওয়েবসাইটে না পেলে জানান; আমরা তা সংগ্রহ করে দ্রুত আপলোড করে দেব।










![তত্ত্ব আশা করি পরান বন্ধু [ Asha Kori Poran Bondhu ]](https://bn.musicgoln.com/wp-content/uploads/2024/02/আশা-করি-পরান-বন্ধু-1024x576.webp)

