পার্থ বড়ুয়া একজন জনপ্রিয় বাংলাদেশী সঙ্গীত শিল্পী। বাংলাদেশের অন্যতম পুরনো গানের দল সোলস এর সদস্য। এছাড়াও তিনি একাধারে একজন গিটারিস্ট, একজন জনপ্রিয় টিভি অভিনেতা। তিনি প্রথমবারের মতো ২০১৬ সালে নির্মাতা অভিতাভ রেজা চৌধুরীর সাড়া জাগানো প্রথম চলচিত্র আয়নাবাজিতে সাংবাদিক চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন।
প্রাথমিক জীবন
পার্থ বড়ুয়া চট্টগ্রামে জন্মগ্রহণ করেন এবং সেখানেই শৈশব ও শিক্ষাজীবন কাটে। তার মা ছিলেন একজন স্কুল শিক্ষক। খুব অল্প বয়সেই পার্থ সঙ্গীত চর্চা শুরু করেন। তিনি নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে গ্রাজুয়েশন সম্পন্ন করেন।বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় তিনি প্রত্যক্ষভাবে গ্রুপ থিয়েটারের সঙ্গে জড়িত ছিলেন।
কর্মজীবন
আশির দশকে চট্টগ্রামেএকটি স্থানীয় ব্যান্ড ‘ম্যাসেজে’ এর সদস্য হন এবং গিটার, ও কী বোর্ড বাজানো শিখতে শুরু করেন এবং পরবর্তী সময়ে সোলস ব্যান্ডের সদস্য হন। ১৯৮৯ সালে ‘সোলস’ ব্যান্ডের সাথে তার প্রথম সংগীত অ্যালবাম প্রকাশের মাধ্যমে নিজের গানের ক্যারিয়ার শুরু করেছিলেন পার্থ বড়ুয়া। বর্তমানে তিনি সহযোগী শিল্পী নাসিম আলী খান এর সাথে ব্যান্ডের গান অব্যাহত রেখেছেন। অনেক নাটক, টেলিফিল্মের অভিনয়ের পাশাপাশি তিনি আয়নাবাজি চলচ্চিত্রে অভিনয় করেন।
একসময় ‘সোলস’ ব্যান্ডের সাথে প্রয়াত আইয়ুব বাচ্চু যুক্ত থাকলেও সম্ভবত রক মিউজিকের প্রতি আলাদা টান অনুভব করায় তিনি আলাদাভাবে ব্যান্ডদল ‘এল.আর.বি’ (পরিবর্তিত নাম) গঠন করেছিলেন। নকীব খান, পিলু খান , তপন চৌধুরী, আইয়ুব বাচ্চুদের পর সোলসকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বটা নিজের কাঁধে তুলে নেন পার্থ বড়ুয়া। তিনি একজন মেধাবী সংগীত পরিচালকও বটে। সোলস এবং সোলসের বাহিরে তার গাওয়া বেশ কিছু জনপ্রিয় গান আছে যা আমাদের সোনালি সময়ের ব্যান্ড সঙ্গীতকে করেছিল সমৃদ্ধ।
আশিকুজ্জামান টুলুর স্টারস অ্যালবামেই পার্থে গাওয়া ‘আজ তোমাকে প্রয়োজন’ গানটি শ্রোতাদের পছন্দের তালিকায় চলে আসে এরপর ‘তোমারই অপেক্ষায়'[ঝড়], ‘আয়োজন ফুরিয়ে গেছে [আলোড়ন]’ , ‘অপ্সরা তুমি [ আমাদের ভালোবাসা]’, ‘এখনও কি মনে পড়ে’ , ‘কেন সেই হৃদয়হীনা [ শক্তি]’, ‘কাশফুল ঘাস পটে [টুগেদার]’ ‘চাইনা তোমার প্রেম[ টুগেদার]’, ‘অভিমান করিনি [ ওরা ১১ জন’, ‘অনেকটা সময় [ ক্ষমা]
গান
পার্থ বড়ুয়ার গাওয়া উল্লেখযোগ্য গান হচ্ছে
- হাজার বর্ষা রাত
- মন শুধু মন ছুয়েছে।
এছাড়াও এ্যালবাম ও অন্যান্য কাজ হচ্ছে
- এ এমন পরিচয় (১৯৯৩)
- আজ দিন কাটুক গানে গানে (১৯৯৫)
- ত্রিরত্নের ক্ষ্যাপা (১৯৯৮)
- অসময়ের গান (১৯৯৭)
- মুখোরিতো জীবন (২০০০)
- তারার উঠানে (২০০১)
- টু – লেট (২০০৩)
- ঝুট ঝামেলা (২০০৪)
- কিংবদন্তি – সোলস এবং
বাংলা সঙ্গীতের কালজয়ী ব্যক্তিত্ব, গানের পেছনের না-বলা গল্প ও প্রাতিষ্ঠানিক সাংস্কৃতিক প্রেক্ষাপটকে আকর্ষণীয় আখ্যানে উপস্থাপন করতে কাজ করছে ‘ফিচার ডেস্ক’। এখানে স্থান পায় প্রখ্যাত শিল্পী ও সুরকারদের জীবনভিত্তিক বিবরণী, সৃষ্টিশীল কাজের নেপথ্য ইতিহাস এবং সুরের বিবর্তনের তথ্যভিত্তিক রূপলেখ। গভীর পর্যবেক্ষণ ও প্রাসঙ্গিক বিশ্লেষণের সমন্বয়ে সঙ্গীতকে নতুন দৃষ্টিভঙ্গিতে আবিষ্কার করাই আমাদের লক্ষ্য।












![কথা বা বানী তোমার প্রেমে লিরিক্স [ Tomar Preme Lyrics ] । মনির খান & কনক চাঁপা । Monir Khan & Kanak Chapa](https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/07/download-2022-07-16T034924.580-e1657972227993.png)


