বম্বে জয়শ্রী । ভারতীয় সঙ্গীতশিল্পী

বম্বে জয়শ্রী রামনাথ হলেন একজন ভারতীয় সঙ্গীতশিল্পী। সঙ্গীত পরিবারে জন্মগ্রহণকারী জয়শ্রী তার পরিবারের চতুর্থ প্রজন্মের সঙ্গীতজ্ঞ। তিনি লালগুড়ি জয়রামন ও টি আর বালমণির নিকট সঙ্গীতের তালিম গ্রহণ করেছেন এবং তিনি বর্তমান সময়ের অন্যতম কর্ণাটকীয় সঙ্গীতজ্ঞ।

তিনি একটি তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার ও একটি ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণসহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন এবং লাইফ অব পাই চলচ্চিত্রের “পাইয়ের ঘুমপাড়ানি” গানের জন্য শ্রেষ্ঠ মৌলিক গান বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

 

 

বম্বে জয়শ্রী । ভারতীয় সঙ্গীতশিল্পী

প্রারম্ভিক জীবন

জয়শ্রী কলকাতায় এক সঙ্গীত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা শ্রী এন. এন. সুব্রহ্মণ্যম ও মাতা সীতালক্ষ্মী সুব্রহ্মণ্যম। জয়শ্রী তার পিতামাতার নিকট কর্ণাটকীয় সঙ্গীতের প্রাথমিক তালিম নেন। পরে তিনি লালগুড়ি জয়রামন ও টি আর বালমণির নিকট প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি জি. এন. দণ্ডপাণি আইয়ারের নিকট বীণা বাজানো শিখেন। জয়শ্রী কে মহাবীর জয়পুরওয়ালে ও অজয় পোহঙ্করের নিকট থেকে হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতের প্রশিক্ষণ নেন। এছাড়া তিনি দিল্লির গন্ধর্ব মহাবিদ্যালয় থেকে ভারতীয় সঙ্গীতে ডিপ্লোমা করেন।

জয়শ্রী মুম্বইয়ের শ্রী রাজারাজেশ্বরী ভারতনাট্য কালামন্দিরের গুরু কে কল্যাণসুন্দরমের নিকট ভরতনাট্যম শিখেন। তিনি মুম্বইয়ের অ্যামেচার ড্রামাটিক ক্লাবের মঞ্চদলের সাথে সম্পৃক্ত ছিলেন।

জয়শ্রী চেম্বুরের সেন্ট অ্যান্টনিস হাই স্কুলে পড়াশোনা করেন এবং পরে মুম্বইয়ের আর. এ. পোডার কলেজ থেকে বাণিজ্য ও অর্থনীতি বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

 

 

কর্মজীবন

জয়শ্রী হরিষ জয়রাজের সুরে তামিল চলচ্চিত্র মিন্নালে (২০০১)-এর “বাসিগারা” গানে কণ্ঠ দিয়ে শ্রেষ্ঠ তামিল নারী নেপথ্য সঙ্গীতশিল্পী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ অর্জন করেন। তিনি র‍্যাহনা হ্যায় তেরে দিল মেঁ চলচ্চিত্রে মিন্নালের ‘বাসিগারা’ গানের হিন্দি সংস্করণ “জারা জারা” গানেও জয়রাজের সুরে কণ্ঠ দেন (র‍্যাহনা হ্যায় তেরে দিল মেঁ মিন্নালে চলচ্চিত্রের পুনঃনির্মাণ ছিলো)।

২০০৫ সালে তিনি গজনী চলচ্চিত্রের “সুট্টুম বিজি” গানে কণ্ঠ দিয়ে শ্রেষ্ঠ নারী নেপথ্য সঙ্গীতশিল্পী বিভাগে তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। ২০০৯ সালে তিনি কেরল ক্যাফে অমনিবাস চলচ্চিত্রে রেবতী পরিচালিত ভেরুক্কু নির ও মগল খণ্ডের সুরায়োজন করেন।

 

YaifwwriN4BzRFCyqbslL4 বম্বে জয়শ্রী । ভারতীয় সঙ্গীতশিল্পী
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

 

 

২০১২ সালে তিনি ইয়ান মার্টেলের লাইফ অব পাই উপন্যাস অবলম্বনে নির্মিত লাইফ অব পাই চলচ্চিত্রের “পাইয়ের ঘুমপাড়ানি” গানের গীত লিখেন এবং মাইকেল ড্যানার সুরে এই গানে কণ্ঠ দেন। এই গানটির জন্য তিনি ৮৫তম একাডেমি পুরস্কারে শ্রেষ্ঠ মৌলিক গান বিভাগে মনোনয়ন লাভ করেন।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

জনপ্রিয় খবর

জনপ্রিয় বিভাগ

আমাদের সম্পর্কে

সঙ্গীত গুরুকুল, GOLN হলো সংগীতপ্রেমীদের জন্য একটি অনলাইন জ্ঞান ও তথ্যভান্ডার। এখানে থাকছে গানের কথা ও বাণী, শিল্পী ও সংগীত ব্যক্তিত্বের তথ্য, গানের ধরন, সংগীত শিক্ষা, ইতিহাস, রিভিউ এবং সংগীতজগতের সাম্প্রতিক নানা বিষয়। সংগীতকে জানা, শেখা ও ভালোবাসার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

ইমেইল করুন:

Press Release: pr@bn.musicgoln.com

Complaint: complaint@bn.musicgoln.com

Contact: +8801775895618

© ২০২৬ সঙ্গীত গুরুকুল, GOLN। সর্বস্বত্ব সংরক্ষিত।