বিধি এই ছিলো তোর মনে [ Bidhi ei chilo tor mone ]

বিধি এই ছিল তোর মনে – গানটি একটি বাউল গান । গানটি গেয়েছেন এবং লিখেছেন বাউল  শামসুল হক চিশতি যিনি চিশতি বাউল নামেও পরিচিত । ৩০ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের আনাচকানাচে গাইছেন শামসেল হক চিশতী ওরফে চিশতী বাউল।

বিধি এই ছিলো তোর মনে লিরিক্স [ Bidhi ei chilo tor mone lyric  ]

গীতিকারঃ চিশতি বাউল

প্রথম রেকর্ডের কন্ঠশিল্পীঃ চিশতি-বাউল

গানের জনরাঃ বাউল সংগীত

অরে আমায় নিঃসঙ্গ, নিঃসম্বল করে

ঘুরাও বনে বনেরে

বিধি এই ছিলো তোর মনে।।

 

 

দয়াল অনাহার আর অনিদ্রাতে

ওরে আমায় শান্তি নাই মনেতে ।।

আমার অন্তরে অনন্ত ব্যাথা

দিলে কোন পরাণেরে

বিধি এই ছিল তোর মনে ।

দয়াল বিনা দোষেম বিশেরতি

আমায় মারল যে বদনে

ওরে, তারে তুমি ভাল রেখ

জানে মারসম মানে রে

বিধি এই ছিল তোর মনে ।।

দয়াল রাম লক্ষনের সহ যাত্রি

পথ তো হলো মানে ।।

দয়াল সামসুল হকের দেউ নাই ভবে

সামসুল হকের দেউ নাই ভবে

সারিন্দাটা বিনেরে

বিধি এই ছিল তোর মনে ।।

অরে আমায় নিঃসঙ্গ, নিঃসম্বল করে

ঘুরাও বনে বনেরে

বিধি এই ছিল তোর মনে মনে ।।

চিশতি বাউলঃ

৩০ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের আনাচকানাচে গাইছেন শামসেল হক চিশতী ওরফে চিশতী বাউল। ‘বেহায়া-মন’ গানটি গেয়ে তিনি বেশি পরিচিতি পান। এবার তিনি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন। ছবির নাম ‘আবার বসন্ত’। বাংলাদেশের জনপ্রিয় পত্রিকা প্রথম আলো এর একটি সাক্ষাতকারে জানান, ‘মিলন হবে কত দিনে’ গানটি বছরের পর বছর দেশের বিভিন্ন মঞ্চে তিনি গেয়েছেন। তবে এবারের পরিবেশনা ছিল অন্য রকম। বললেন, ‘গানটা ভালোই লাগছে।

তবে আমি তো আর আমার মতো গাইতে পারিনি। গানটা ভিন্নভাবে গাইতে হয়েছে। এই গান পালাগানের স্টেজে বা বিভিন্ন অনুষ্ঠানে গেয়েছি সারিন্দা বাজিয়ে। এবার গানটা পরিচালকের পরিকল্পনা অনুযায়ী গাইতে হয়েছে। কষ্ট হলেও তাঁদের মতো করে গেয়েছি। কেন জানি মনে হচ্ছে, আমাদের স্টাইলে গাওয়া হলে আরও সুন্দর হতো। গানটির সংগীত আয়োজন করেছেন ভারতের একজন সংগীত পরিচালক।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

জনপ্রিয় খবর

জনপ্রিয় বিভাগ

সম্পাদক ও প্রকাশক : সুফি ফারুক ইবনে আবুবকর।

আমাদের সম্পর্কে

সঙ্গীত গুরুকুল, GOLN হলো সংগীতপ্রেমীদের জন্য একটি অনলাইন জ্ঞান ও তথ্যভান্ডার। এখানে থাকছে গানের কথা ও বাণী, শিল্পী ও সংগীত ব্যক্তিত্বের তথ্য, গানের ধরন, সংগীত শিক্ষা, ইতিহাস, রিভিউ এবং সংগীতজগতের সাম্প্রতিক নানা বিষয়। সংগীতকে জানা, শেখা ও ভালোবাসার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

ইমেইল করুন:

Press Release: pr@bn.musicgoln.com

Complaint: complaint@bn.musicgoln.com

Contact: +8801775895618

© ২০২৬ সঙ্গীত গুরুকুল, GOLN। সর্বস্বত্ব সংরক্ষিত।