Table of Contents
মরে যাব রে লিরিক্স-চিরকুট ব্রান্ড-[ More Jabo Re Chirkutt Band ]
ইতিহাস
চিরকুট বাংলাদেশের জনপ্রিয় একটি ব্যান্ড। ২০০২ সালে চিরকুট ব্যান্ডের জন্ম। এরপর গানে সুরে বেড়ে ওঠা। জন্মের আট বছর পর অর্থাৎ ২০১০ সালে চিরকুট তাদের প্রথম অ্যালবামটি প্রকাশ করে। এই দীর্ঘ সময় চিরকুট নিজেকে গুছিয়ে গড়া অ্যালবামটির নাম ‘চিরকুটনামা’। অ্যালবামটির গানগুলো হচ্ছে—’খাজনা’, ‘কাটাকুটি’, ‘বন্ধু’, ‘আমি জানি না’, ‘ছোট্ট নদী’, ‘দয়াল’, ‘ফুল ফোটা গান’, ‘ঘরে ফেরা’। এগুলোর মধ্যে ‘খাজনা’ গানটি শ্রোতামহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। শুধু তাই নয়, গানটির মিউজিক ভিডিও ইউটিউব সাফল্য পেয়ছে। চিরকুটের কাছ থেকে জানা যায়, তাদের ইউটিউব সাফল্য দেখে মিউজিক চ্যানেল এমটিভিও এই গানটি প্রচারের প্রস্তাব দিয়েছিল।
চিরকুটের প্রকাশিত দ্বিতীয় অ্যালবাম ‘যাদুর শহর’। ব্যান্ডের নাম ‘চিরকুট’ ব্যান্ডের ভোকাল সুমির দেয়া। নভেম্বর, ২০১৬ তে সালে ক্যারিয়ার গড়তে পিন্টু ঘোষ চিরকুট ব্যান্ড ত্যাগ করেন।
মরে যাব রে লিরিক্স
একটু তোমায় নিলাম আমি,
এক চিমটি মেঘে থামি,
জলের ছিটেয় নিলাম পাগলামি…
একটু তুমি বুকের ভেতর,
বেপরোয়া শ্রাবণ ভাদর,
ভাসাও ডোবাও তোমারি আমি…
মরে যাবো রে, মরে যাবো,
কি অসহায় আমি একবার ভাবো…
তোমাকে ছেড়ে যাব কোথায় ?
তোমাকে ছেড়ে কি বাঁচা যায় ?
মেঘেরই ওই নীলে তুমি জীবন দিলে
এ বড় সুন্দর জ্বালায় আমায়
মেঘেরই ওই নীলে তুমি জীবন দিলে
এ বড় নির্মম পোড়ায় আমায়…
একটু রাত ডুবে আসে,
একটু আলো নিভে আসে,
তুমি দূরে একা লাগে…
মধুর ওই চাঁদটাকে,
এ্যালুমিনিয়াম লাগে,
হাটি আমি চাঁদও হাটে…
মরে যাবো রে, মরে যাবো,
কি অসহায় আমি একবার ভাবো…
ভালো লাগে না, লাগে না রে,
বাঁচাবে আজ বলো কে আমারে,
বুঝিনা জানিনা ,মেনেও মানিনা…
সে ছাড়া নেই আমি ঘোর আঁধারে,
এপারে ওপারে খুঁজি যে তাহারে,
সে ছাড়া নেই আমি, চাই তাহারে…
একটু তোমায় নিলাম আমি,
এক চিমটি মেঘে থামি,
জলের ছিটেয় নিলাম পাগলামি…
একটু তুমি বুকের ভেতর,
বেপরোয়া শ্রাবণ ভাদর,
ভাসাও ডোবাও তোমারি আমি…
মরে যাবো রে, মরে যাবো,
কি অসহায় আমি একবার ভাবো…
More Jabo Re
Ektu tomay nilam ami
Ek chimti megh e thami
Joler chitei nilem paglami
Ektu tumi buker vitor
Beporoa shrabon vador
Vashao dobao tomary ami
More jabo re more jabo
Ki oshohay ami ekbar vabe
Tomay chere jabo kothay
Tomay cher ki bacha jay
Megher oi neel tumi jibon dile
E boro shundor jalay amay
Megher oi neel tumi jibon dile
E boro nirmom poray amay
Ektu raat dube ashe
Ektu alo nive ashe
Tumi dure eka lage
Modhur oi chadtake
Aluminium lage
Haati ami chado haate
More jabo re more jabo
Ki oshohay ami ekbar vabo
Valo lage na lage na re
Bachabe aaj bolo ke amare
Jani na bujhi na meneo mani na
She chara nei ami ghor adhare
Epare opare khuji je tahare
She chara nei ami chai tahare
More jabo re more jabo
Ki oshohay ami ekbar vabo