কুল নাই দরিয়ার পারে লিরিক্স | Kul Nai Doriyar Pare : বাউল মালজোড়া গান, মহাজনী গান ও লোক সংগীতের একজন স্বনামধন্য শিল্পী। দৃষ্টহীন এই শিল্পীর জন্ম ১৯৫৯ সনের জানুয়ারী মাসের ১৫ তারিখ। পিতা স্বর্গীয় দীনেশ কর্মকার, মাতা কমলা কর্মকার। জন্মস্হান পূর্ব ময়মনসিংহে বর্তমানে নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার বারনাল গ্রামে। তিন ভাইয়ের মধ্যে তিনি সর্বজেষ্ঠ। দ্বিতীয় ভাই দীলিপ কর্মকার একজন স্বর্নশিল্পী। সর্ব কনিষ্ঠ ভাই শ্রীমল কর্মকার ও বাবা দীনেশ কর্মকার ১৯৭১ সনে মুক্তিযুদ্ধের সময় ভারতের আশ্রয় শিবিরে অসুস্হতা জনিত কারনে স্বর্গীয় হন।
কুল নাই দরিয়ার পারে লিরিক্স | Kul Nai Doriyar Pare | Jalal Uddin Khan | Sunil Karmakar
singer : Sunil Karmakar
কুল নাই দরিয়ার পারে লিরিক্স :
কূল নাই দরিয়ার পাড়ে বৃক্ষ একটি মনোহর
এর আগায় বসে সোনার ময়না গেয়ে গেলো চল্লিশ বৎসর।।
কূল নাই দরিয়ার পাড়ে বৃক্ষ একটি মনোহর।।
কই গেল সেই তোতা ময়না
কই গেল সেই ককিলা
যার গানে ঘুম ভাঙ্গিয়া
হইত মানুষ উতলা।।
বহিছে সেই অন্তর জালা
কাঁপে অঙ্গ থরোথর।।
কূল নাই দরিয়ার পাড়ে বৃক্ষ একটি মনোহর।।
তরুন বয়সে এসেছিলো বাহেস্তি সুন্দরি হুর
দরিয়া মন্থন করিয়া লুটে নিলো রত্ন কুল।।
নেশায় তখন ছিলাম বিভোর
মনটা ছিল বেখবর।।
কূল নাই দরিয়ার পাড়ে বৃক্ষ একটি মনোহর।।
কালের বাঁশি নানান সুরে বাজতে বাজতে অবিরাম
মৃত্যু আনল শিয়রেতে দমকা বাজে ধুম ধাম।।
লয় না সে এলাহির নাম
মনে মনে রয় কাতর।।
কূল নাই দরিয়ার পাড়ে বৃক্ষ একটি মনোহর।।
বেতাল হয়ে পাতাল পুরে ধীরে এখন চলেছি
তাজা রক্ত জলতি আগুন নিভে ঠাণ্ডা হয়েছি।।
জালালে কয় বেঁচে আছি
দুঃখে কষ্টে নিরন্তর।।
কূল নাই দরিয়ার পাড়ে বৃক্ষ একটি মনোহর
এর আগায় বসে সোনার ময়না গেয়ে গেলো চল্লিশ বৎসর।।
সব ধরনের প্রচলিত ও অপ্রচলিত বাংলা গানের কথা সংগ্রহ করে সঙ্গীতপ্রেমীদের জন্য প্রকাশে কাজ করছে ‘লিরিক ডেস্ক’। আপনার কাঙ্ক্ষিত গানটি আমাদের ওয়েবসাইটে না পেলে জানান; আমরা তা সংগ্রহ করে দ্রুত আপলোড করে দেব।











![তত্ত্ব nodir jemon jharna ache নদীর যেমন ঝর্না আছে [ Nodir Jemon Jharna Ache ]](https://bn.musicgoln.com/wp-content/uploads/2024/02/nodir-jemon-jharna-ache-1024x576.webp)

