রাগ অরুণ রঞ্জনী কাজী নজরুল ইসলামের সৃষ্ট রাগ। উল্লিখিত সূত্রে প্রাপ্ত আঠারোটি রাগের ভিতরে এই রাগটিকে গণ্য করা হয়। ‘অরুণ রঞ্জনী’ নামে একটি শাস্ত্রীয় রাগ রয়েছে। আরোহণে র ও ন এবং অবরোহণে ম বর্জিত। এর প্রকৃতি চঞ্চল।
রাগ অরুণ রঞ্জনী
আরোহণ: স জ্ঞ প হ্ম প দ র্স।
অবরোহণ: র্স ণ দ প, জ্ঞ ঋ স
ঠাট: পূর্বাঙ্গ তোড়ী এবং উত্তরাঙ্গ ভৈরব
জাতি: ঔড়ব-ষাড়ব।
বাদীস্বর: পঞ্চম
সমবাদী স্বর: ষড়্জ
অঙ্গ: উত্তরাঙ্গ প্রধান
সময়: প্রাতঃকাল
সম প্রকৃতির রাগ: মূলতানী, বিলাসখানী তোড়ি, ভূপালী তোড়ি।
পকড় : স জ্ঞ প হ্ম প, জ্ঞ ঋ স।
অরুণ রঞ্জনী রাগে কাজী নজরুল ইসলামের গান:
- হাসে আকাশে শুকতারা হাস [নজরুল ইসলাম]

সুফি ফারুক ইবনে আবুবকর একজন বাংলাদেশি শিক্ষক, উদ্যোক্তা, সঙ্গীতানুরাগী ও সঙ্গীতের পৃষ্ঠপোষক। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গীত, বিশেষত শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে তিনি নিয়মিত লেখালেখি ও গবেষণামূলক চর্চা করেন। সঙ্গীতের ঐতিহ্য, নান্দনিকতা ও জ্ঞানকে বৃহত্তর মানুষের কাছে পৌঁছে দিতে তিনি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে চলেছেন। সঙ্গীতের প্রচার, প্রসার ও সংরক্ষণে তাঁর আগ্রহ এবং সক্রিয় ভূমিকা তাঁকে একজন নিবেদিতপ্রাণ সঙ্গীতপ্রেমী হিসেবে পরিচিত করেছে।











![তত্ত্ব আজ ফিরে না গেলেই কি নয় [ Aj Fire Na Gelei Ki Noy ]](https://bn.musicgoln.com/wp-content/uploads/2024/02/আজ-ফিরে-না-গেলেই-কি-নয়-1024x576.webp)

