রাগ ঝিঁঝিট উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে খাম্বাজ ঠাটের রাগ বিশেষ। প্রকৃতি ক্ষুদ্র। এই রাগে সামান্য পরিমাণ কোমল গান্ধার ব্যবহার করা যায়। আলাপ ও রাগের বিস্তার করা হয় মন্দ্র ও মধ্য সপ্তকে।
রাগ ঝিঁঝিট
আরোহণ: স, র ম গ, ম প ধ ন র্স
অবরোহণ : র্স ণ ধ প ম গ র গ, স
ঠাট : খাম্বাজ
জাতি : সম্পূর্ণ-সম্পূর্ণ।
বাদীস্বর : গান্ধার
সমবাদী স্বর : নিষাদ
অঙ্গ : পূর্বাঙ্গ
সময় : রাত্রি দ্বিতীয় প্রহর।
পকড় : ধ্ স র ম গ।
এই রাগটির আরোহণ, অবরোহণ, জাতি ইত্যাদি নিয়ে নানাবিধ মতামত আছে। যেমন–
১. কোনো কোনো মতে আরোহণে শুদ্ধ নিষাদ ব্যবহৃত হয় না। এই বিচারে আরোহণ হয়– স, র ম গ, ম প ধ ণ র্স।
২. কোনো কোনো মতে কোমল গান্ধার ব্যাবহার করা হয়। যেমন– জ্ঞ র স ণ্ ধ্ প্, ধ্ স।
৩. অন্য প্রকার ঝিঁঝিটে গান্ধার ও নিষাদ বর্জিত হয়। ফলে এটি ঔড়ব জাতীয় রাগে পরিণত হয়।
৪. বাদী ও সমবাদী স্বর হিসাবে গান্ধার ও নিষাদ বিবেচনা করা হয়।
৫. রাগচন্দ্রিকিসার মতে- কোমল মধ্যম ও নিষাদ ব্যবহৃত হয় এবং আরোহণে নিষাদ ব্যবহৃত হয় না। এবং বাদী সমবাদী স্বর ধ-গ।
তথ্যসূত্র:
সঙ্গীত পরিচিতি (উত্তরভাগ)। শ্রীনীলরতন বন্দ্যোপাধ্যায়। ৫ই ভাদ্র’ ‘৮০। ২১ আগষ্ট ‘৭৩

সুফি ফারুক ইবনে আবুবকর একজন বাংলাদেশি শিক্ষক, উদ্যোক্তা, সঙ্গীতানুরাগী ও সঙ্গীতের পৃষ্ঠপোষক। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গীত, বিশেষত শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে তিনি নিয়মিত লেখালেখি ও গবেষণামূলক চর্চা করেন। সঙ্গীতের ঐতিহ্য, নান্দনিকতা ও জ্ঞানকে বৃহত্তর মানুষের কাছে পৌঁছে দিতে তিনি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে চলেছেন। সঙ্গীতের প্রচার, প্রসার ও সংরক্ষণে তাঁর আগ্রহ এবং সক্রিয় ভূমিকা তাঁকে একজন নিবেদিতপ্রাণ সঙ্গীতপ্রেমী হিসেবে পরিচিত করেছে।












![কথা বা বানী যার ছবি এই মন এঁকে লিরিক্স [ Jar Chobi Ei Mon Eke Lyrics ] । সোনু নিগম । Sonu Nigam](https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/07/Sonu-Nigam.jpg)
![তত্ত্ব আমার হাড় কালা করলাম রে [ Amar Har Kala Korlam Re ]](https://bn.musicgoln.com/wp-content/uploads/2024/02/আমার-হাড়-কালা-করলাম-রে-1024x576.webp)

