রাগ জৌনপুরী উত্তর ভারতীয় সঙ্গীতশাস্ত্রে বর্ণিত রাগ বিশেষ। এটি আশাবরী ঠাট থেকে উৎপন্ন ষাড়ব-সম্পূর্ণ জাতীয় রাগ। এর আরোহণে গান্ধার বর্জিত। অবরোহণে সকল স্বরই ব্যবহৃত হয়। কথিত আছে, এই রাগটি সুলতান হোসেন শর্কী (জৌনপুরী) প্রচার করেছিলেন।
রাগ জৌনপুরী
আরোহণ: স র ম প দ ণ র্স।
অবরোহণ : র্স ণ দ প ম জ্ঞ র স।
ঠাট : আশাবরী।
জাতি : ষাড়ব-সম্পূর্ণ।
বাদীস্বর : পঞ্চম।

সমবাদী স্বর : ঋষভ।
অঙ্গ : উত্তরাঙ্গ।
সময় : দিবা দ্বিতীয় প্রহর।
পকড় : স র মর ম প, ণ দ প, মপজ্ঞ, র ম প।
সূত্র :
রাগ বিন্যাস (প্রথম কলি)। শ্রীশচীন্দ্র নাথ ভট্টাচার্য্য। এস, চন্দ্র এন্ড কোং। শারদীয়া সপ্তমী, সেপ্টেম্বর ১৯৭৬।
সুফি ফারুক ইবনে আবুবকর একজন বাংলাদেশি শিক্ষক, উদ্যোক্তা, সঙ্গীতানুরাগী ও সঙ্গীতের পৃষ্ঠপোষক। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গীত, বিশেষত শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে তিনি নিয়মিত লেখালেখি ও গবেষণামূলক চর্চা করেন। সঙ্গীতের ঐতিহ্য, নান্দনিকতা ও জ্ঞানকে বৃহত্তর মানুষের কাছে পৌঁছে দিতে তিনি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে চলেছেন। সঙ্গীতের প্রচার, প্রসার ও সংরক্ষণে তাঁর আগ্রহ এবং সক্রিয় ভূমিকা তাঁকে একজন নিবেদিতপ্রাণ সঙ্গীতপ্রেমী হিসেবে পরিচিত করেছে।













