রাগ তিলক কামোদ । হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীত

রাগ তিলক কামোদ উত্তর ভারতীয় সঙ্গীতশাস্ত্রে বর্ণিত রাগ বিশেষ। এটি খাম্বাজ ঠাট থেকে উৎপন্ন ষাড়ব-সম্পূর্ণ জাতীয় রাগ। এর আরোহণে ধৈবত বর্জিত। অবরোহণে সকল স্বরই ব্যবহৃত হয়। এই রাগের গ র গ স- কে যত্নের সাথে প্রয়োগ না করতে পারলে দেশ রাগের ছায়া প্রবলভাবে প্রকাশ পেতে পারে। পণ্ডিত ভীমরাও শাস্ত্রীর মতে, ‘দেশ ও সোরট মিলাইয়া এই রাগ তৈয়ারী। ইহা ক্ষুদ্র রাগের মধ্যে গণ্য। প্রকৃতি চঞ্চল।
আরোহণ: স র ম প, ন র্স

রাগ তিলক কামোদ

 

অবরোহণ: র্স প, ধ ম গ স র গ র স
ঠাট: খাম্বাজ
জাতি: ষাড়ব-সম্পূর্ণ
বাদীস্বর: প
সমবাদী স্বর: স

 

অঙ্গ: পূর্বাঙ্গ।
সময়: রাত্রি প্রথম প্রহর
পকড় : স র প ম গ, র গ স ন্ প্ ন্ স

 

তথ্যসূত্র:
রাগ বিন্যাস (প্রথম কলি)। শ্রীশচীন্দ্র নাথ ভট্টাচার্য্য। এস, চন্দ্র এন্ড কোং। শারদীয়া সপ্তমী, সেপ্টেম্বর ১৯৭৬। রাগশ্রেণী।
পণ্ডিত ভীমরাও শাস্ত্রী। শান্তিনিকেতন। ১৩৩৩ বঙ্গাব্দ। পৃষ্ঠা: ৮৪।
সঙ্গীতশাস্ত্র (দ্বিতীয় খণ্ড)। শ্রীইন্দুভূষণ রায়। ১৩৭৯। পৃষ্ঠা: ৮৩

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

জনপ্রিয় খবর

জনপ্রিয় বিভাগ

সম্পাদক ও প্রকাশক : সুফি ফারুক ইবনে আবুবকর।

আমাদের সম্পর্কে

সঙ্গীত গুরুকুল, GOLN হলো সংগীতপ্রেমীদের জন্য একটি অনলাইন জ্ঞান ও তথ্যভান্ডার। এখানে থাকছে গানের কথা ও বাণী, শিল্পী ও সংগীত ব্যক্তিত্বের তথ্য, গানের ধরন, সংগীত শিক্ষা, ইতিহাস, রিভিউ এবং সংগীতজগতের সাম্প্রতিক নানা বিষয়। সংগীতকে জানা, শেখা ও ভালোবাসার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

ইমেইল করুন:

Press Release: pr@bn.musicgoln.com

Complaint: complaint@bn.musicgoln.com

Contact: +8801775895618

© ২০২৬ সঙ্গীত গুরুকুল, GOLN। সর্বস্বত্ব সংরক্ষিত।