রাগ পুরিয়া কল্যাণ উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতির একটি মিশ্র প্রকৃতির রাগ বিশেষ। এই রাগে ইমন, পুরিয়া, মারবা, পুরিয়া ধানেশ্রী ও পূরবী রাগের ছায়া পাওয়া যায়। এই রাগে তীব্র মধ্যমের প্রচুর ব্যবহার লক্ষ্য করা যায়।
রাগ পুরিয়া কল্যাণ
আরোহণ: ন্, ঋগহ্মপ, ধনর্স
অবরোহণ : র্সণধপ, হ্মগঋস
ঠাট : মারবা
জাতি : সম্পূর্ণ-সম্পূর্ণ।
বাদীস্বর : প
সমবাদী স্বর : স
অঙ্গ : পূর্বাঙ্গ।
সময় : রাত্রি প্রথম প্রহর।
পকড় : ন্ঋগ, হ্মপ, ধ, হ্মগ, হ্মগঋস।
তথ্যসূত্র:
উচ্চাঙ্গ ক্রিয়াত্মক সঙ্গীত। শক্তিপদ ভট্টাচার্য। নাথ ব্রাদার্স। ২২ সেপ্টেম্বর ১৯৮৭।

সুফি ফারুক ইবনে আবুবকর একজন বাংলাদেশি শিক্ষক, উদ্যোক্তা, সঙ্গীতানুরাগী ও সঙ্গীতের পৃষ্ঠপোষক। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গীত, বিশেষত শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে তিনি নিয়মিত লেখালেখি ও গবেষণামূলক চর্চা করেন। সঙ্গীতের ঐতিহ্য, নান্দনিকতা ও জ্ঞানকে বৃহত্তর মানুষের কাছে পৌঁছে দিতে তিনি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে চলেছেন। সঙ্গীতের প্রচার, প্রসার ও সংরক্ষণে তাঁর আগ্রহ এবং সক্রিয় ভূমিকা তাঁকে একজন নিবেদিতপ্রাণ সঙ্গীতপ্রেমী হিসেবে পরিচিত করেছে।










![তত্ত্ব ami ar kono dhon chai na আমি আর কোন ধন চাই না [ Ami Ar Kono Dhon Chai Na ]](https://bn.musicgoln.com/wp-content/uploads/2024/02/ami-ar-kono-dhon-chai-na-1024x576.webp)

