রাগ পুরিয়া উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে মারবা ঠাটের অন্তর্গত রাগ বিশেষ। পঞ্চম বর্জিত। এই রাগের প্রকৃতি শান্ত এবং আলাপের উপযুক্ত। এই রাগে মীড়ের প্রাধান্য লক্ষ্য করা যায়।
রাগ পুরিয়া
আরোহণ: স ন্ ঋ গ হ্ম ধ র্স
অবরোহণ : র্স ন ধ হ্ম গ, ন্ ঋ স
ঠাট : মারবা
জাতি : ষাড়ব-ষাড়ব।
বাদীস্বর : গান্ধার
সমবাদী স্বর : নিষাদ
অঙ্গ : পূর্বাঙ্গ।
সময় : রাত প্রথম প্রহর।
পকড় : ন্ ঋ ন্, হ্ম গ. ন্ ঋ স।
তথ্যসূত্র:
রাগ বিন্যাস (প্রথম কলি)। শ্রীশচীন্দ্র নাথ ভট্টাচার্য্য। এস, চন্দ্র এন্ড কোং। শারদীয়া সপ্তমী, সেপ্টেম্বর ১৯৭৬।
সঙ্গীত শাস্ত্র। তৃতীয় খণ্ড। শ্রীইন্দু ভূষণ রায়।

সুফি ফারুক ইবনে আবুবকর একজন বাংলাদেশি শিক্ষক, উদ্যোক্তা, সঙ্গীতানুরাগী ও সঙ্গীতের পৃষ্ঠপোষক। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গীত, বিশেষত শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে তিনি নিয়মিত লেখালেখি ও গবেষণামূলক চর্চা করেন। সঙ্গীতের ঐতিহ্য, নান্দনিকতা ও জ্ঞানকে বৃহত্তর মানুষের কাছে পৌঁছে দিতে তিনি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে চলেছেন। সঙ্গীতের প্রচার, প্রসার ও সংরক্ষণে তাঁর আগ্রহ এবং সক্রিয় ভূমিকা তাঁকে একজন নিবেদিতপ্রাণ সঙ্গীতপ্রেমী হিসেবে পরিচিত করেছে।













