শ্রাবন্তী নারমীন আলী । বাংলাদেশী গায়িকা ও লেখিকা

শ্রাবন্তী নারমীন আলী একজন বাংলাদেশী গায়িকা ও লেখিকা।

 

 

শ্রাবন্তী নারমীন আলী । বাংলাদেশী গায়িকা ও লেখিকা

প্রাথমিক জীবন ও শিক্ষা

আলী ১৯৭৯ সালের ১৬ আগস্ট কায়রোয় জন্মগ্রহণ করেন। তার পরিবার চাকুরিসূত্রে ইন্দোনেশিয়ার জাকার্তায় চলে আসে। তিনি চার বছর বয়সে জাকার্তা ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষাজীবন শুরু করেন। আট বছর বয়সে তার পরিবার যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে আসে, যেখানে তিনি লরেন্স ইন্টারমিডিয়েট স্কুল ও লরেন্স মিডল স্কুলে পড়াশোনা করেন। পরে তার যখন ১২ বছর বয়স, তখন তার পরিবার বাংলাদেশে চলে আসে। তিনি ১৯৯৭ সালে তার মাধ্যমিক শিক্ষাজীবন শেষ করেন।

তিনি পেনসিলভ্যানিয়াতে অবস্থিত ব্রিন মাউর কলেজ থেকে ২০০১ সালে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। কিংস কলেজ লন্ডন থেকে সংস্কৃতি এবং সৃজনশীল শিল্পের উপর ২০০৬ সালে তার প্রথম স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০১৮ সালে সমাজকর্ম বিষয়ে ভার্জিনিয়ার জর্জ ম্যাসন ইউনিভার্সিটি থেকে তার দ্বিতীয় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

 

সংগীত

শ্রাবন্তী সংগীতের শিক্ষা শুরু করেছেন মাত্র ৩ বছর বয়স থেকে। যখন তার বয়স ৮ বছর তখন সুপরিচিত কণ্ঠশিল্পী বনানী ঘোষের অধীনে রবীন্দ্র সংগীতে প্রশিক্ষণ নেয়া শুরু করেন। পরবর্তীতে অন্যান্য কণ্ঠশিল্পী পাপিয়া সারোয়ার, সাদী মোহাম্মদ এবং তার নিজের মা মিলিয়া মিলির অধীনে সংগীত চর্চা চালিয়ে যান। একই সাথে তিনি ভারতীয় ধ্রুপদী সংগীতে প্রশিক্ষণরত ছিলেন। স্কুলে তিনি আরো শেখেন সমবেত সংগীত এবং ব্রডওয়ে সংগীত। দক্ষিণ এশিয়ার বিভিন্ন আন্তর্জাতিক আন্তঃশিক্ষা সংগীত এবং নাট্যোৎসবে অংশগ্রহণ করেন।

 

YaifwwriN4BzRFCyqbslL4 শ্রাবন্তী নারমীন আলী । বাংলাদেশী গায়িকা ও লেখিকা
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

দেশে ফিরে ২০০৪ সালে তিনি তার মায়ের সাথে দ্বৈত কণ্ঠে রবীন্দ্র সংগীতের এলবাম চলে যায় দিন বের করেন। ২০০৭ এ আরো অনেকের গানসহ সংকলিত এলবামে একটি একক গান প্রকাশ করেন ঘুমিয়ে থাকাই ভালো শিরোনামে। ২০১০ সালে নির্মিত বাংলা চলচ্চিত্র জাগোতে তিনি সহকারী সংগীত প্রযোজক হিসেবে কাজ করেন। শায়ান চৌধুরী অর্ণবের করা সুরে তার কণ্ঠে গাওয়া কেন চলে গেলে দূরে গানটি জনপ্রিয়তা পায়। ২০১১ সালে শ্রাবন্তী আলী তার একক এলবাম Deluded প্রকাশ করেন যাতে বাংলা এবং ইংরেজি গান সংকলিত হয়। এ এলবামের গানগুলো রচনা ও সংগীতায়োজনে ছিলেন তিনি এবং অর্ণব।

 

পেশাজীবন

শ্রাবন্তী নারমীন আলী বর্তমানে একজন থেরাপিস্ট হিসেবে কর্মরত আছেন। বাংলাদেশের ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সাপ্তাহিকী দ্য স্টারে লেখক হিসেবে তিনি ছয় বছর কাজ করেন। তিনি তার অবসরে তার আগ্রহের নাচ ও গান শিক্ষাদান করে থাকেন। ঢাকায় অবস্থিত আমেরিকান রিক্রিয়েশন এসোসিয়েশনে তিনি বাঙালি ও বলিউড নাচের ক্লাস নিতেন। বর্তমানে তিনি তার স্বামী এবং দুই সন্তানসহ ভার্জিনিয়াতে বসবাস করছেন।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


জনপ্রিয় খবর

জনপ্রিয় বিভাগ

সম্পাদক ও প্রকাশক : সুফি ফারুক ইবনে আবুবকর।

আমাদের সম্পর্কে

সঙ্গীত গুরুকুল, GOLN হলো সংগীতপ্রেমীদের জন্য একটি অনলাইন জ্ঞান ও তথ্যভান্ডার। এখানে থাকছে গানের কথা ও বাণী, শিল্পী ও সংগীত ব্যক্তিত্বের তথ্য, গানের ধরন, সংগীত শিক্ষা, ইতিহাস, রিভিউ এবং সংগীতজগতের সাম্প্রতিক নানা বিষয়। সংগীতকে জানা, শেখা ও ভালোবাসার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

ইমেইল করুন:

Press Release: pr@bn.musicgoln.com

Complaint: complaint@bn.musicgoln.com

Contact: +8801775895618

© ২০২৬ সঙ্গীত গুরুকুল, GOLN। সর্বস্বত্ব সংরক্ষিত।