সূর্যদয়ে তুমি সূয অস্তে তুমি [ Surjodoye tumi surjasteo tumi ] | Babul Hossain

সূর্যদয়ে তুমি সূয অস্তে তুমি ​[ Surjodoye tumi surjasteo tumi ]

গীতিকার: মনিরুজ্জামান মনির [ Moniruzzaman Monir ]

সুরকার: আলাউদ্দিন আলী [ Alauddin Ali ]

লেবেল: স্টুডিও গুরুকুল [ Studio Gurukul ]

তবলায়: দ্বীপ

কাভার: বাবুল হোসাইন [ Babul Hossain ]

 

Music Gurukul Logo 512x512

 

সূর্যদয়ে তুমি সূয অস্তে তুমি

সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি
ও আমার বাংলাদেশ,
প্রিয় জন্মভূমি।।

জলসিঁড়ি নদীতীরে
তোর খুশির কাঁপন যেন বাজে
ও… কাশবনে ফুলে ফুলে
তোর মধুর বাসর বুঝি সাজে
তোর একতারা হায় করে বাউল আমায়
সুরে সুরে।

সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি
ও আমার বাংলাদেশ,
প্রিয় জন্মভূমি।।

আঁকা-বাঁকা মেঠো পথে
তোর রাখাল হৃদয় জানি হাসে
ও… পদ্মকাঁপা দিঘী-ঝিলে
তোর সোনার স্বপন খেয়া ভাসে
তোর এই আঙ্গিনায় ধরে রাখিস আমায়
চিরতরে।

সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি
ও আমার বাংলাদেশ,
প্রিয় জন্মভূমি।।

 

সূয অস্তে তুমি

 

মনিরুজ্জামান মনির :

মনিরুজ্জামান মনির (জন্ম: ২৮ জানুয়ারি, ১৯৫২) হলেন একজন বাংলাদেশী গীতিকার। ১৯৭০ সালে তিনি বেতারের তালিকাভুক্ত গীতিকার হন। পরে তিনি চলচ্চিত্রের জন্যেও গীত রচনা করেন। তার রচিত উল্লেখযোগ্য গানসমূহ হল “প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ”, “সূর্যোদয়েও তুমি সূর্যাস্তেও তুমি”, “যে ছিল দৃষ্টির সীমানায়”, “কি জাদু করিলা পিরিতি শিখাইলা”। বাংলাদেশী চলচ্চিত্রের গীত রচনায় অবদানের জন্য তিনি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। সঙ্গীতে অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০০৪ সালে একুশে পদকে ভূষিত করে।

মনিরুজ্জামান মনির ১৯৫২ সালের ২৮ জানুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) সিলেটের সুনামগঞ্জ জেলার তেঘরিয়ায় জন্মগ্রহণ করেন। চার ভাই ও তিন বোনের মধ্যে মনিরুজ্জামান তৃতীয়। ছোটবেলা থেকেই তিনি দৈনিক পয়গাম, দৈনিক পাকিস্তান, সবুজপাতায় নিয়মিত ছড়া লিখতেন। তার মামা উজির মিয়া ছিলেন সিলেট বেতারের কণ্ঠশিল্পী। তার সহযোগিতায় কিশোর বয়সেই তিনি বেতারের জন্য গান লেখার সুযোগ লাভ করেন। ১৯৭০ সালে তিনি বেতারের তালিকাভুক্ত গীতিকার হয়ে যান।

 

Google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

সূর্যদয়ে তুমি সূয অস্তে তুমি [ Surjodoye tumi surjasteo tumi ] cover :

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

জনপ্রিয় খবর

জনপ্রিয় বিভাগ

আমাদের সম্পর্কে

সঙ্গীত গুরুকুল, GOLN হলো সংগীতপ্রেমীদের জন্য একটি অনলাইন জ্ঞান ও তথ্যভান্ডার। এখানে থাকছে গানের কথা ও বাণী, শিল্পী ও সংগীত ব্যক্তিত্বের তথ্য, গানের ধরন, সংগীত শিক্ষা, ইতিহাস, রিভিউ এবং সংগীতজগতের সাম্প্রতিক নানা বিষয়। সংগীতকে জানা, শেখা ও ভালোবাসার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

ইমেইল করুন:

Press Release: pr@bn.musicgoln.com

Complaint: complaint@bn.musicgoln.com

Contact: +8801775895618

© ২০২৬ সঙ্গীত গুরুকুল, GOLN। সর্বস্বত্ব সংরক্ষিত।