হিন্দুস্থানী সঙ্গীতে ঠাট । ধারণা । হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীত

হিন্দুস্থানী সঙ্গীতে ঠাট। ঠাট হচ্ছে হিন্দুস্থানী শাস্ত্রীয় সঙ্গীতের এক ধরনের গাণিতিক প্রকাশ যা মূলতঃ রাগ সঙ্গীতকে শ্রেণীবদ্ধ করেছে। ঠাট এক বিশেষ শ্রেণীর স্বর সমগ্র। প্রতিটি ঠাটই ভিন্ন ভিন্ন শুদ্ধ ও বিকৃত সুরের সমন্বয়ে গঠিত। একটি সপ্তকের ১২টি ঘরের মধ্যে ৭টি করে স্বর নিয়ে এক-একটি ঠাট গঠিত হয়েছে।

হিন্দুস্থানী সঙ্গীতে ঠাট

ঠাটের নিম্নলিখিত বিশিষ্টগুলি উল্লেখযোগ্য:

  • ঠাটের স্বর-সংখ্যা হবে সাতটি।
  • সাতটি স্বরই হবে ক্রমানুসারে, যেমন—সা রে গ ম প ধ নি।
  • ঠাটে কেবলমাত্র আরোহ হয়।
  • একই ঠাটে শুদ্ধ ও বিকৃত স্বর পাশাপাশি ব্যবহৃত হয় না।
  • ঠাট রচনায় রঞ্জকতা না থাকলেও চলে।
  • ঠাট গাওয়া যায় না।
  • একটি ঠাটের অধীনে অনেকগুলো রাগ থাকে।

 

অপর দিকে এই সাতটি শুদ্ধ স্বর এর মধ্যে ৫টি স্বর এর বিকৃত রূপ রয়েছে:

  • র → ঋ (কোমল রে)
  • গ → জ্ঞ (কোমল গা)
  • ম → হ্ম (তীব্র/কড়ি মা)
  • ধ → দ (কোমল ধা)
  • ন → ণ (কোমল নি)

 

পণ্ডিত বিষ্ণুনারায়ণ ভাতখণ্ডে (১৮৬০-১৯৩৬) বিংশ শতাব্দীর প্রথম দিকে ভারতীয় উচ্চাঙ্গ শাস্ত্রীয় সঙ্গীতের রাগ সমূহকে দশটি ঠাট বা শ্রেণীতে বিন্যস্ত করেছেন । মোটামুটিভাবে এই শ্রেণী বিভাজনই সর্বজন গৃহীত। এই রাগ-রাগিনী নিম্নলিখিত ১০টি মুখ্য ঠাটের উপরেই বিভাজিত।

বিলাবল – স র গ ম প ধ ন
খাম্বাজ – স র গ ম প ধ ণ
কাফী – স র জ্ঞ ম প ধ ণ
আশাবরী – স র জ্ঞ ম প দ ণ
ভৈরবী – স ঋ জ্ঞ ম প দ ণ
ভৈরব – স ঋ গ ম প দ ন
কল্যাণ – স র গ হ্ম প ধ ন
মারওয়া – স ঋ গ হ্ম প ধ ন
পূর্বী – স ঋ গ হ্ম প দ ন
তোড়ী – স ঋ জ্ঞ হ্ম প দ ন

 

জনক ঠাট কাকে বলে?

সকল ঠাট থেকেই রাগ উৎপন্ন হতে পারে না। মুষ্টিমেয় কয়েকটি মাত্র ঠাট থেকে রাগ উৎপন্ন হয় এবং রাগ উৎপাদক সেই বিশেষ ঠাটগুলিকে বলা হয় জনক ঠাট। হিন্দুস্তানি সংগীতে প্রচলিত ১০টি ঠাটকেই জনক বলা চলে।

 

বিস্তারিত দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

জনপ্রিয় খবর

জনপ্রিয় বিভাগ

আমাদের সম্পর্কে

সঙ্গীত গুরুকুল, GOLN হলো সংগীতপ্রেমীদের জন্য একটি অনলাইন জ্ঞান ও তথ্যভান্ডার। এখানে থাকছে গানের কথা ও বাণী, শিল্পী ও সংগীত ব্যক্তিত্বের তথ্য, গানের ধরন, সংগীত শিক্ষা, ইতিহাস, রিভিউ এবং সংগীতজগতের সাম্প্রতিক নানা বিষয়। সংগীতকে জানা, শেখা ও ভালোবাসার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

ইমেইল করুন:

Press Release: pr@bn.musicgoln.com

Complaint: complaint@bn.musicgoln.com

Contact: +8801775895618

© ২০২৬ সঙ্গীত গুরুকুল, GOLN। সর্বস্বত্ব সংরক্ষিত।