চাঁদনী পসরে কে আমারে স্মরণ করে (2003) [Chadni Posore Ke Amare Soron Kore] | হুমায়ূন আহমেদ
“চাঁদনী পসরে কে আমারে স্মরণ করে” গানটি বাংলা ছায়াছবি “চন্দ্রকথা” তে গাওয়া হয়েছে । গানটি লিখেছেন হুমায়ূন আহমেদ এবং কন্ঠ দিয়েছেন সেলিম চৌধূরী । চন্দ্রকথা হল হুমায়ূন আহমেদ রচিত ও পরিচালিত 2003 সালের একটি বাংলা নাটক।
চাঁদনী পসরে কে আমারে স্মরণ করে [Chadni Posore Ke Amare Soron Kore]
গীতিকারঃ হুমায়ূন আহমেদ
সুরকারঃ মকসুদ জামিল মিন্টু
প্রথম রেকর্ডের কন্ঠশিল্পী : সেলিম চৌধূরী
চাঁদনী পসরে কে আমারে স্মরণ করে লিরিক্স :
চাঁদনী পসরে কে আমারে স্মরণ করে
কে আইসা দাড়াইসে গো আমার দুয়ারে।
তাহারে চিনিনা আমি সে আমারে চিনে।।
বাহিরে চাঁন্দের আলো ঘর অন্ধকার
খুলিয়া দিয়াছি ঘরের সকল দুয়ার।
তবু কেন সে আমার ঘরে আসেনা
সে আমারে চিনে কিন্তু আমি চিনিনা।।
সে আমারে ঠারে ঠারে ইশারায় কয়
এই চাঁদের রাইতে তোমার হইছে গো সময়।
ঘর ছাড়িয়া বাহির হও ধরো আমার হাত
তোমার জন্য আনছি গো আইজ চাঁন্দেরও দাওয়া।।
Chadni Posore Ke Amare Soron Kore lyrics :
Cadni posore ke amar smoron kore
Ke aisa daraiche go amar duare
Tahare cinina ami
Se amare cine.
Bahire cander alo ghor ondokar
Khuliya diyachi ghorer sokolo duar
Tobu ken se amar ghore asena
Se amare cine kintu ami cinina.
Se amare thore thore isharay koy
Ei cader raite tomar hoiche go somoy
Ghor chariye bahir how dhoro amar hat
Tomar jonyo anchi go aaij candero dawat
গানের ভিডিও দেখুনঃ
হুমায়ূন আহমেদঃ
একজন বাংলাদেশি ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার এবং গীতিকার, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা। তিনি বিংশ শতাব্দীর জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিকদের মধ্যে অন্যতম। তাকে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী অন্যতম শ্রেষ্ঠ লেখক বলে গণ্য করা হয়।
তার নির্মিত চলচ্চিত্রগুলো সর্ব সাধারণ্যে ব্যাপকভাবে সমাদৃত হয়। ১৯৯৪-এ তার নির্মিত প্রথম চলচ্চিত্র বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভিত্তিক আগুনের পরশমণি মুক্তি লাভ করে। চলচ্চিত্রটি শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ আটটি পুরস্কার লাভ করে। তার নির্মিত অন্যান্য সমাদৃত চলচ্চিত্রগুলো হলো শ্রাবণ মেঘের দিন (১৯৯৯), দুই দুয়ারী (২০০০), শ্যামল ছায়া (২০০৪), ও ঘেটু পুত্র কমলা (২০১২)।
![চাঁদনী পসরে কে আমারে স্মরণ করে (2003) [Chadni Posore Ke Amare Soron Kore] | হুমায়ূন আহমেদ 1 YaifwwriN4BzRFCyqbslL4 চাঁদনী পসরে কে আমারে স্মরণ করে (2003) [Chadni Posore Ke Amare Soron Kore] | হুমায়ূন আহমেদ](https://bn.musicgoln.com/wp-content/uploads/1965/12/YaifwwriN4BzRFCyqbslL4-300x225.png)
শ্যামল ছায়া ও ঘেটু পুত্র কমলা চলচ্চিত্র দুটি বাংলাদেশ থেকে বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে অস্কারের জন্য দাখিল করা হয়েছিল। এছাড়া ঘেটু পুত্র কমলা চলচ্চিত্র পরিচালনার জন্য তিনি শ্রেষ্ঠ পরিচালনা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন ।
১৯শে জুলাই ২০১২ তারিখে তিনি নিউ ইয়র্কের হাসপাতালে মৃত্যুবরণ করেন।
মকসুদ জামিল মিন্টু:
মকসুদ জামিল মিন্টু একজন বাংলাদেশী সুরকার এবং সঙ্গীত পরিচালক। মকসুদ জামিল মিন্টু বাংলাদেশের ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা মোহাম্মদ মাহফুজ উল্লাহ ছিলেন একজন সাংবাদিক। সাংবাদিকতায় অবদানের জন্য তিনি বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান একুশে পদক অর্জন করেন।
প্রখ্যাত বাংলাদেশী সাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন’ আহমেদের চলচ্চিত্রের গানে তার সঙ্গীতায়োজন বিশেষভাবে প্রশংসনীয়। হুমায়ূন ‘আহমেদের রচনা ও পরিচালনায় নির্মিত শ্রাবণ মেঘের দিন চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করে প্রথমবারের মত জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাচসাস চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।