তুমি কার পোষা পাখি লিরিক্স [ Tumi Kar Posha Pakhi Lyrics ] – “আমার হৃদয়ের পিঞ্জিরের পোষা পাখি রে” গানটি গেয়েছেন তাসরিফ খান এবং শুভ। গানটি বাংলা ব্যান্ডে কুরেঘর এর অরিজিনালি। “আমার হৃদয়ে পিঞ্জিরের পোষা পাখি রে” গানের কথা লিখেছেন আজিজুল দেওয়ান শাই।
তুমি কার পোষা পাখি লিরিক্স
তুমি কার পোষা পাখি
তুমি কার পোষা পাখি
কাজল বরন আঁখি
কার পোষা পাখি
কাজল বরন আঁখি
রক্ত জবার মত তোমার মুখ
আমারে কান্দাইয়া পাও কি সুখ
আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে
আমারে কান্দাইয়া পাও কি সুখ (x2)
প্রথম যৌবনের কালে যেদিন তোমায় দেখেছি
এই দেহ পিঞ্জিরার মাঝে আপন করে রেখেছি
আরে আপন করে রেখেছি (x2)
আমি জানতাম যদি পাখি দিয়া যাবি ফাঁকি
জানতাম যদি পাখি দিয়া যাবি ফাঁকি
দেখতাম না আর তোর ঐ মায়া মুখ
আমারে কান্দাইয়া পাও কি সুখ
আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে
আমারে কান্দাইয়া পাও কি সুখ (x2)
আদর সোহাগের পাখি কোন দিন জানি উড়ে যায়
ফাঁক পেলে পলাইয়া যাইবো জঙ্গলের কোন অজানায়
জঙ্গলের কোন অজানায় (x2)
আমি জানতাম যদি পাখি দিয়া যাবি ফাঁকি
জানতাম যদি পাখি দিয়া যাবি ফাঁকি
দেখতাম না আর তোর মায়া মুখ
আমারে কান্দাইয়া পাও কি সুখ
আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে
আমারে কান্দাইয়া পাও কি সুখ (x2)
আজিজুল দেওয়ান ভেবে বলে
ওরে আমার মন ভোলা
দিন থাকিতে গেল বেলা
একবার ফিরে না চাইলা
তুমি একবার ফিরে না চাইলা (x2)
আমি জানতাম যদি পাখি দিয়া যাবি ফাঁকি
জানতাম যদি পাখি দিয়া যাবি ফাঁকি
দেখতাম না আর তোর মায়া মুখ
আমারে কান্দাইয়া পাও কি সুখ
আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে
আমারে কান্দাইয়া পাও কি সুখ (x2)
Tumi Kar Posha Pakhi Lyrics
Tumi Kar Posha Pakhi
Tumi Kar Posa Pakhi
Kajol boron akhi
Tumi Kar Posha Pakhi
Kajol boron ankhi
Rokto-jobar moto tomar mukh
Amare kandaya pao ki sukh
Amar Hridoyo Pinjirar Posha Pakhi Re
Amare kandaya pao ki sukh
Prothomo joubon-er kaale
jedin tomay dekhechi…
E deho pinjirar majhe apon kore rekhechi
Are apon kore rekhechi
Ami jantam jodi pakhi
diya jaabi faaki
“বাংলাদেশের ব্যান্ড” নিয়ে বিস্তারিতঃ
বাংলাদেশে ব্যান্ড সংগীতের সূত্রপাত ঘটে আজম খান (মুক্তিযোদ্ধা মাহবুবুল হক আজম) এর হাত ধরে। ব্যান্ড বলতে বাংলাদেশে প্রচলিত রক ঘরনার সঙ্গীত ব্যান্ড বোঝায়। মুক্তিযুদ্ধের সময়ে তার গাওয়া পপ সংগীত সৈনিকদের উজ্জীবিত করতো। তার সেই পপ সংগীত থেকেই একটু একটু করে গড়ে উঠেছিল ব্যান্ড সংগীত। আজম খানের হাত ধরে শুরু হয়ে ৮০’র দশক পর্যন্ত রক ঘরনার ব্যান্ডের ব্যাপক বিস্তৃতি লাভ করে।
এ সময়েই উইনিং, আর্টসেল, অর্থহীন,অবসকিওর, প্রমিথিউস, চিরকুট, ফিলিংস, আর্ক, চাইম, ডিফরেন্ট টাচ, সিম্ফনি, তির্যক, পেপার রাইম, এলআরবি, বাংলা, দলছুট, শিরোনামহীন, রেনেসাঁ, দ্য কিট, অরবিট, ফেইথ, রকস্ট্রাটা, ইন ঢাকা, সাডেন ও নোভার মতো জনপ্রিয় ব্যান্ডগুলোর জন্ম। নব্বই দশকের সবচেয়ে জনপ্রিয় ব্যান্ড এলআরবি সেই তুমি, রূপালি গিটার, সাড়ে তিন হাত মাটি, ফেরারি মন, এখন অনেক রাতসহ অজস্র গান নিয়ে দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করে। অন্যদিকে ফিলিংস (পরবর্তীকালে নগরবাউল) ব্যান্ড পথ, জেল থেকে বলছি, তারায় তারায়, যাত্রা, দুষ্টু ছেলের দল, বিজলী ইত্যাদি গান নিয়ে দর্শক মাতিয়েছে। আর্ক_ একাকী, সুইটি , প্রেম তুমি; দলছুট_ বাজি, তোমাকেই বলে দেব, ফিরে পেতে চাই; উইনিং_ সোনার মেয়ে, ইচ্ছে করেসহ আরও অনেক গান নিয়ে শ্রোতার মনোযোগ কাড়ে।