তোর জন্য আমি বন্য লিরিক্স [ Tor Jonno Ami Bonno lyrics] | Fuad। ফুয়াদ আল মুক্তাদির হলেন একজন বাংলাদেশি গায়ক, সুরকার ও সঙ্গীত পরিচালক।যেফির ব্যান্ড ছেড়ে আসার তার প্রথম রেকর্ড হল “রি-এভুলেশন”। অবস্কুর ব্যান্ডের কীবোর্ড বাদক সোহলে আজিজের সহায়তায় এই এলবামটি বের হয়। এই এলবামটিতে প্রধান গায়ক ও গৌণ গায়কের গাওয়া ১৪ টি গান অন্তর্ভুক্ত আছে। এই এলবামে আসল গানের পাশাপাশি একই গানের রিমিক্স গান অন্তর্ভুক্ত আছে। লিটুর “সিলতি” অনীলা নাজ চৌধুরীর “ঝিলমিল”, আমরিন মুসার “ভ্রমর কইয়ো” এবং “মন চাইলে মন” এর রি-মিক্সড গান এই এলবামে অন্তর্ভুক্ত আছে।
ফুয়াদ’স ভ্যারিয়েশন নং. ২৫ প্রযোজিত হয় ২০০৬ সালে। ২০০৬ সালে এরপর জি-সিরিজ এবং আরশির ব্যনারে এই এলবামে আরো দুইটি নতুন গান অন্তর্ভুক্ত করে পূর্বের এলবামটি ভ্যারিয়েশন নং. ২৫.২ নামে পুনরায় বের করা হয়। এই এলবামের কয়েকটি গানের নাম হলঃ পুনমের “নবীনা” রাজিব/ফুয়াদের “নিটোল পায়ে” এবং বাপ্পা মজুমদারের “কোন আশ্রয়”।
ফুয়াদের “বন্য” এলবামটি বের হয় ২০ জুলাই, ২০০৭ সালে জি-সিরিজের ব্যানারে। এই এলবামের কয়েকটি গানের নাম হলঃ উপলের “তোর জন্য আমি বন্য”, ফুয়াদ/বিশপের “বন্য র্যাপ”, ফুয়াদের “জংলী”, দা-দুষ্ট নাম্বার” এবং নিটোল পায়ে (লাইভ)। ফুয়াদ আরো কিছু এলবামে কাজ করেছেন।
যেমনঃ সুমন ও অনীলা’র “এখনো আমি”, তপুর (যাত্রী’র কন্ঠে) “বন্ধু হবে কি?”, ফুয়াদ ফিচারিং কনা, ফুয়াদ ফিচারিং মালা, ফুয়াদ ফিচারিং মিলা “রি-ডিফাইন্ড” এবং ফুয়াদ ফিচারিং বিভিন্ন শিল্পী “ক্রমান্বয়” বের হয় ২০০৮ সালের ডিসেম্বরে। তিনি শেরিন, অনীলা, সুমন, তপু এবং অন্যান্য শিল্পীদের বিভিন্ন একক ও মিক্সড এলবামেও কাজ করেছেন।
Singer:Fuad
Song:Bonno
তোর জন্য আমি বন্য লিরিক্স [ Tor Jonno Ami Bonno] | Fuad
তোর জন্য আমি বন্য লিরিক্স বাংলা :
তোর জন্য আমি বন্য
মাতাল অনুভব
জুড়ে সব শূণ্য শুধু দৈন্য
তুই নিখোঁজ অচিনপুরে
তোর জন্য আমি বন্য
মাতাল অনুভব
জুড়ে সব শূণ্য শুধু দৈন্য
তুই নিখোঁজ অচিনপুরে
শপথ নিলাম তোকেই রাণী
করবো নিশ্চয়ই এই রাজত্বে
খুঁজে দেখিস আমার মতো
পাবিনা কেউ স্বর্গ মর্ত্যে
শপথ নিলাম তোকেই রাণী
করবো নিশ্চয়ই এই রাজত্বে
খুঁজে দেখিস আমার মতো
পাবিনা কেউ স্বর্গ মর্ত্যে
তোর জন্য আমি বন্য
মাতাল অনুভব
জুড়ে সব শূণ্য শুধু দৈন্য
তুই নিখোঁজ অচিনপুরে
দেখেছি যা দেখার ছিল
এই মনের আয়নায়
অবিরত আনাগোনা বৃথা সেকি হায়
আমি ভেবে ভেবে মরি
তোর মনে আছে কি
দিশেহারা আমি যে তোর প্রেমে পড়েছি
অভিমানে দূরে আমি হারাবো যখন
ভালবাসার মৃত্যু হলে করোনা বারণ
শপথ নিলাম তোকেই রাণী
করবো নিশ্চয়ই এই রাজত্বে
খুঁজে দেখিস আমার মতো
পাবিনা কেউ স্বর্গ মর্ত্যে
শপথ নিলাম তোকেই রাণী
করবো নিশ্চয়ই এই রাজত্বে
খুঁজে দেখিস আমার মতো
পাবিনা কেউ স্বর্গ মর্ত্যে
তোর জন্য আমি বন্য
মাতাল অনুভব
জুড়ে সব শূণ্য শুধু দৈন্য
তুই নিখোঁজ অচিনপুরে
ডুবে থাকিস বৃথা যতো
ঐ নষ্ট ভাবনায়
ইপ্সিত পন্যে স্বপ্ন দেখা ব্যর্থ জীবনটায়
আমি পাল্টে দিতে পারি
তোর চোখের ঐ রং
নরম রোদে ভালবাসা পবিত্র ভীষণ
অভিমানে দূরে আমি হারাবো যখন
ভালবাসার মৃত্যু হলে করোনা বারণ
শপথ নিলাম তোকেই রাণী
করবো নিশ্চয়ই এই রাজত্বে
খুঁজে দেখিস আমার মতো
পাবিনা কেউ স্বর্গ মর্ত্যে
শপথ নিলাম তোকেই রাণী
করবো নিশ্চয়ই এই রাজত্বে
খুঁজে দেখিস আমার মতো
পাবিনা কেউ স্বর্গ মর্ত্যে
তোর জন্য আমি বন্য
মাতাল অনুভব
জুড়ে সব শূণ্য শুধু দৈন্য
তুই নিখোঁজ অচিনপুরে
শপথ নিলাম তোকেই রাণী
করবো নিশ্চয়ই এই রাজত্বে
খুঁজে দেখিস আমার মতো
পাবিনা কেউ স্বর্গ মর্ত্যে
শপথ নিলাম তোকেই রাণী
করবো নিশ্চয়ই এই রাজত্বে
খুঁজে দেখিস আমার মতো
পাবিনা কেউ স্বর্গ মর্ত্যে
তোর জন্য আমি বন্য
মাতাল অনুভব
জুড়ে সব শূণ্য শুধু দৈন্য
তুই নিখোঁজ অচিনপুরে