তুই আমার জীবনরে বন্ধু [ Tui amar jibonre bondhu ]

তুই আমার জীবনরে বন্ধু গানটি একটি লোকগান বা লোকসংগীত,লোক সঙ্গীত বাংলাদেশের সঙ্গীতের একটি অন্যতম ধারা। এটি মূলত বাংলার নিজস্ব সঙ্গীত।

 

 

তুই আমার জীবনরে বন্ধু [ Tui amar jibonre bondhu ]

তোমারে না দেখলে
আমার ঘরে রয় না মন রে
তুই আমার জীবন রে বন্ধু
তুই আমার জীবন।।

তোমার আমার ভালবাসা
জানে সর্ব জন
অন্ধের চোখের মণি তুমি
সাত রাজারই ধন রে।।

একবার যদি পাইতাম তরে
করিতাম যতন
অঙ্গেতে ছিটাইয়া দিতাম
তুলসী চন্দন।।

নগরে বন্দরে ঘুরি
পাইতে দর্শন
কয় সালামে মনে হইলে
ঝরে দুই নয়ন রে।।

 

 

লোকসঙ্গীতঃ 

ওতুই আমার জীবনরে বন্ধু একটি লোক সঙ্গীত বাংলাদেশের সঙ্গীতের একটি অন্যতম ধারা। এটি মূলত বাংলার নিজস্ব সঙ্গীত। গ্রাম বাংলার মানুষের জীবনের কথা, সুখ দুঃখের কথা ফুটে ওঠে এই সঙ্গীতে। এর আবার অনেক ভাগ রয়েছে। এটি একটি দেশের বা দেশের যেকোনো অঞ্চলের কালচার সংস্কৃতিকে তুলে ধরে।  অনেকে ফোক বা লোকগীতি গানকে ওয়ার্ল্ড মিউজিকও বলে থাকেন।

সাধারণত কোন একটি অঞ্চলের নিজস্ব ঢঙে, সুর ও সঙ্গীত ব্যবহার করে, সে অঞ্চলের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ব্যবহার করে এবং গানের কথায় সে অঞ্চলের ইতিহাস ও সংস্কৃতি ফুটিয়ে তোলার মাধ্যমে ফোক গানের সৃষ্টি করা হয়।

আমাদের দেশে জারি, সারি, ভাটিয়ালি, ভাওয়াইয়া, মুর্শিদী, গম্ভীরাসহ আরও নানা ধরণের ফোক গানের সম্ভার রয়েছে। লালন সাই, হাসন রাজা, শাহ আব্দুল করিম, আব্বাসউদ্দিন আহমদ, আব্দুল আলীম, মমতাজ এরা নানা সময়ে নানা ধরণের ফোক সঙ্গীত সৃষ্টি করে এবং গেয়ে জনপ্রিয় হয়েছেন। বর্তমান সময়ে লালন ব্যান্ড, জলের গান, অর্ণবসহ অনেক শিল্পী রয়েছেন যারা ফোক ফিউশন গান করে থাকেন। এছাড়াও আমেরিকাতে বব ডিলান, বব গিবসন, জন ডেনভারের মত শিল্পীরা ফোক গানের জন্য বিখ্যাত।

 

Tags :

জনপ্রিয় খবর

জনপ্রিয় বিভাগ

সম্পাদক ও প্রকাশক : সুফি ফারুক ইবনে আবুবকর।

আমাদের সম্পর্কে

সঙ্গীত গুরুকুল, GOLN হলো সংগীতপ্রেমীদের জন্য একটি অনলাইন জ্ঞান ও তথ্যভান্ডার। এখানে থাকছে গানের কথা ও বাণী, শিল্পী ও সংগীত ব্যক্তিত্বের তথ্য, গানের ধরন, সংগীত শিক্ষা, ইতিহাস, রিভিউ এবং সংগীতজগতের সাম্প্রতিক নানা বিষয়। সংগীতকে জানা, শেখা ও ভালোবাসার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

ইমেইল করুন:

Press Release: pr@bn.musicgoln.com

Complaint: complaint@bn.musicgoln.com

Contact: +8801775895618

© ২০২৬ সঙ্গীত গুরুকুল, GOLN। সর্বস্বত্ব সংরক্ষিত।