এ আমার গুরুদক্ষিণা [ E Amar Gurudokkhina ]

“এ আমার গুরুদক্ষিণা” গানটি ভারতীয় বাংলা চলচিত্র গুরুদক্ষিণাএর মধ্যে গাওয়া হয়েছে । গানটি গেয়েছেন কিংবদন্তি সংগীতশিল্পী কিশোর কুমার ।

এ আমার গুরুদক্ষিণা [ E Amar Gurudokkhina ]

প্রথম রেকর্ডের কন্ঠশিল্পীঃ কিশোর কুমার 

এ আমার গুরুদক্ষিণা [ E Amar Gurudokkhina ]

এ-আমার গুরুদক্ষিণা
গুরুকে জানাই প্রণাম,
যার শুভ কামনায় আমি
এ সুর পেলাম।
এ-আমার গুরুদক্ষিণা
গুরুকে জানাই প্রণাম,
যার শুভ কামনায় আমি
এ সুর পেলাম,
এ আমার-গুরুদক্ষিণা।।
ফুলতো হাজার ফোটে শাখায় শাখায়

সবাইতো দেবতার পরশ না পায়,

ফুলতো হাজার ফোটে শাখায় শাখায়
সবাইতো দেবতার পরশ না পায়,
তোমার আশিষে ধন্য হলাম
তোমার আশিষে আমি ধন্য হলাম।
এ আমার-গুরুদক্ষিণা
গুরুকে জানাই প্রণাম,
যার শুভ কামনায় আমি
এ সুর পেলাম,
এ-আমার গুরুদক্ষিণা।।
বিধাতা দিয়েছে স্বর তুমি দিলে সুর
স্নেহভরা মমতায় বাধা হল দূর,
বিধাতা দিয়েছে স্বর তুমি দিলে সুর
স্নেহভরা মমতায় বাধা হল দূর,
সবাকার পদরেণু মাথায় নিলাম
সবাকার পদরেণু মাথায় নিলাম,
এ আমার গুরু দক্ষিণা
গুরুকে জানাই প্রণাম,
যার শুভ কামনায় আমি
এ সুর পেলাম,
এ আমার-গুরুদক্ষিণা …

কিশোর কুমারঃ

এ আমার গুরুদক্ষিণা গানের গায়ক কিশোর কুমার ছিলেন ভারতীয় গায়ক, গীতিকার, সুরকার, অভিনেতা, চলচ্চিত্র পরিচালক,চিত্রনাট্যকার এবং রেকর্ড প্রযোজক। সাধারণত তিনি ভারতীয় চলচ্চিত্র শিল্পের সর্বাধিক সফল এবং চলচ্চিত্রের সর্বশ্রেষ্ঠ নেপথ্য গায়ক হিসেবে বিবেচিত হন।কিশোর কুমার বিভিন্ন ভারতীয় ভাষায় গান গেয়েছিলেন, যার মধ্যে রয়েছে বাংলা, হিন্দি, মারাঠি, অসমীয়া, গুজরাটি, কন্নড়, ভোজপুরি, মালয়ালম, ওড়িয়া, এবং উর্দু। এছাড়াও তিনি তার ব্যক্তিগত গান সংকলনেও বিভিন্ন ভাষায় গান গেয়েছেন, বিশেষত তার বাংলায় গাওয়া গানগুলি সর্বকালের ধ্রুপদী গান হিসেবে বিবেচিত হয়েছে। সাধারণত গায়ক হিসাবে তাকে দেখা হলেও তিনি হিন্দি চলচ্চিত্র জগতের একজন গুরুত্বপূর্ণ অভিনেতাও ছিলেন।

কিশোর কুমার মধ্যপ্রদেশের খান্ডোবাতে বাঙালি গাঙ্গুলী (গঙ্গোপাধ্যায়) পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা কুঞ্জলাল গাঙ্গুলী ছিলেন একজন উকিল। তার মার নাম ছিল গৌরী দেবী। কিশোর কুমারের জন্মনাম ছিল আভাস কুমার গাঙ্গুলী।  হিন্দির পাশাপাশি তিনি প্রচুর জনপ্রিয় বাংলা চলচ্চিত্র সহ বাংলা আধুনিক গানও গেয়েছেন। বাংলা চলচ্চিত্রের বিখ্যাত দুই নায়ক প্রসেনজিৎ এবং তাপস পালের কেরিয়ারের দুই উল্লেখযোগ্য হিট যথাক্রমে অমর সঙ্গী এবং গুরুদক্ষিণার জন্যও তিনি প্লেব্যাক করেছিলেন।

অক্টোবর ১৩, ১৯৮৭ সালে ৫৮ বছর বয়সে তিনি মারা যান।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

জনপ্রিয় খবর

জনপ্রিয় বিভাগ

আমাদের সম্পর্কে

সঙ্গীত গুরুকুল, GOLN হলো সংগীতপ্রেমীদের জন্য একটি অনলাইন জ্ঞান ও তথ্যভান্ডার। এখানে থাকছে গানের কথা ও বাণী, শিল্পী ও সংগীত ব্যক্তিত্বের তথ্য, গানের ধরন, সংগীত শিক্ষা, ইতিহাস, রিভিউ এবং সংগীতজগতের সাম্প্রতিক নানা বিষয়। সংগীতকে জানা, শেখা ও ভালোবাসার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

ইমেইল করুন:

Press Release: pr@bn.musicgoln.com

Complaint: complaint@bn.musicgoln.com

Contact: +8801775895618

© ২০২৬ সঙ্গীত গুরুকুল, GOLN। সর্বস্বত্ব সংরক্ষিত।