বনমালী গো [ Bonomali Go ]

“বনমালী গো” গানটি লিখেছেন কবি দীন শরৎ চন্দ্র নাথ । গানটি অনেক সুনামধন্য গায়ক গায়িকারা গেয়েছেন তবে গানটি জনপ্রিয় হয় বাংলাদেশি সঙ্গীতশিল্পী বাপ্পা মজুমদার এর দ্বারা 

বনমালী গো [ Bonomali Go ]

গীতিকারঃ দীন শরৎ চন্দ্র নাথ 

কন্ঠশিল্পীঃ বাপ্পা মজুমদার 

বনমালী গো [ Bonomali Go ]

তুমি আমারি মতন জ্বলিও জ্বলিও

বিরহ কুসুম হার গলেতে পরিও (x২)

তুমি যাইয়ো.. যমুনার ঘাটে

না মানি ননদীরও বাধা

বনমালী তুমি পরজনমে হইয়ো রাধা

বনমালী তুমি পরজনমে হইয়ো রাধা

তুমি আমারি মতন কান্দিও কান্দিও

কৃষ্ণ কৃষ্ণ নাম বদনে জপিও (x২)

তুমি বুঝিবে তখন.. নারীরও বেদন

রাধার  প্রাণে কত ব্যথা

বনমালী তুমি পরজনমে হইয়ো রাধা

বনমালী তুমি পরজনমে হইয়ো রাধা

তুমি আমারি মতন মরিও মরিও

শ্যামও কলঙ্কের হার গলেতে পরিও (x২)

তুমি পুড়িও তখম.. আমারি মতন

বুকে লইয়া দুখের চিতা

বনমালী তুমি পরজনমে হইয়ো রাধা

বনমালী তুমি পরজনমে হইয়ো রাধা

ভাবিয়া সরোজ কয় ওহে কৃষ্ণপদ

প্রেমেরও মায়াডোরে আমারে বাঁন্ধিয়ো (x২)

আমি মরিয়া হইবো শ্রীনন্দের নন্দন..

তোমারে বানাবো আধা

বনমালী তুমি পরজনমে হইয়ো রাধা

বনমালী তুমি পরজনমে হইয়ো রাধা

বাপ্পা মজুমদারঃ

বনমালী গো গানের গায়ক শুভাশিস মজুমদার বাপ্পা একজন বাংলাদেশী সঙ্গীতশিল্পী, গীতিকার এবং সুরকার। তরুণ ভক্তদের কাছে সমসাময়িক গান এবং চলাফেরার কারণে তিনি বাপ্পা দা নামে পরিচিত। তিনি মূলত বাংলা রোমান্টিক গানের জন্য পরিচিত। তার ব্যান্ড, দলছুট। তিনি ব্যান্ড এবং নিজের জন্যই গান লেখার পাশাপাশি তিনি অন্যান্য শিল্পীদের জন্যেও গান লিখেছেন। শুভাশিস মজুমদার বাপ্পা ১৯৭২ সালে জন্ম নেন। তার বাবা সঙ্গীতজ্ঞ ওস্তাদ বারীণ মজুমদার এবং মা ইলা মজুমদার। তিনি একটি সঙ্গীত পরিবারের মধ্যে বেড়ে উঠেন। বাবা-মা দুজনই শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী হওয়ায় তাকে বাড়ির বাইরে গান শিখতে যেতে হয় নি। তার সঙ্গীতের হাতেখড়ি শুরু হয় পরিবারের কাছ থেকে।

তিনি সঙ্গীত জীবন শুরু করেন গিটারবাদক হিসেবে। প্রাথমিক সঙ্গীত জীবনে তিনি প্রায় বিখ্যাত সঙ্গীত শিল্পীদের সাথে গান গেয়েছেন। তিনি সঙ্গীত শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন ১৯৯৫ সালে ।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

জনপ্রিয় খবর

জনপ্রিয় বিভাগ

আমাদের সম্পর্কে

সঙ্গীত গুরুকুল, GOLN হলো সংগীতপ্রেমীদের জন্য একটি অনলাইন জ্ঞান ও তথ্যভান্ডার। এখানে থাকছে গানের কথা ও বাণী, শিল্পী ও সংগীত ব্যক্তিত্বের তথ্য, গানের ধরন, সংগীত শিক্ষা, ইতিহাস, রিভিউ এবং সংগীতজগতের সাম্প্রতিক নানা বিষয়। সংগীতকে জানা, শেখা ও ভালোবাসার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

ইমেইল করুন:

Press Release: pr@bn.musicgoln.com

Complaint: complaint@bn.musicgoln.com

Contact: +8801775895618

© ২০২৬ সঙ্গীত গুরুকুল, GOLN। সর্বস্বত্ব সংরক্ষিত।