“ও প্রাণ নাথ তুমি বিনে” গানটি গেয়েছেন সংগীতশিল্পী ফকির শাহাবুদ্দীন এবং লিখেছেন বাউল সম্রাট শাহ্ আব্দুল করিম । উস্তাদ শাহ আবদুল করিম হচ্ছেন একজন বাংলাদেশী কিংবদন্তী সঙ্গীতশিল্পী, সুরকার, গীতিকার ও সঙ্গীত শিক্ষক।
ও প্রান নাথ তুমি বিনে [ O Pranonath Tumi Bine ]
গীতিকারঃ শাহ্ আব্দুল করিম
প্রথম রেকর্ডের কন্ঠশিল্পীঃ ফকির শাহাবুদ্দীন
ও প্রান নাথ তুমি বিনে [ O Pranonath Tumi Bine ]
তুমি বিনে
আমার সোনার অঙ্গ পুড়ে অঙ্গার
হল দিনে-দিনে রে প্রাননাথতুমি বিনে
আসা যাওয়া সার হইয়াছে
নিয়তির বিধানে
জন্ম-জ্বরা যম-যাতনা
বাড়ে দিনে দিনে রে
ও প্রান নাথ তুমি বিনে
আমি কি করিবো রে প্রাননাথ তুমি বিনে
আশেক যারা জানেন তারা
মন দিয়া মন কিনে
প্রেম সাগরে বাইলে বড়শী
ধরে রসের মীনে রে
প্রাননাথ তুমি বিনে
আমি কি করিবো রে প্রাননাথ তুমি বিনে
চির অপরাধী আমি
বাঁধা আছি ঋণে
তোমার কাছে ক্ষমা চাহে
করিম দীনহীনে রে
প্রাণ নাথ তুমি বিনে
আমি কি করিবো রে প্রাননাথ তুমি বিনে
আমি কি করিবো রে প্রাননাথ
তুমি বিনে
আমার সোনার অঙ্গ পুড়ে অঙ্গার
হল দিনে-দিনে রে
প্রাননাথ তুমি বিনে
শাহ্ আব্দুল করিমঃ
শাহ আবদুল করিম একজন বাংলাদেশী কিংবদন্তী সঙ্গীতশিল্পী, সুরকার, গীতিকার ও সঙ্গীত শিক্ষক। তিনি বাউল সঙ্গীতকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। কর্মজীবনে তিনি পাঁচশো-এর উপরে সংগীত রচনা করেছেন। বাংলা সঙ্গীতে তাঁকে “বাউল সম্রাট” হিসাবে সম্বোধন করা হয়। শাহ আবদুল করিম ইব্রাহিম আলী ও নাইওরজানের ঘরে ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি সিলেটের সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি খুব ছোটবেলায় তার গুরু বাউল শাহ ইব্রাহিম মাস্তান বকশ থেকে সঙ্গীতের প্রাথমিক শিক্ষা নেন।
সব ধরনের প্রচলিত ও অপ্রচলিত বাংলা গানের কথা সংগ্রহ করে সঙ্গীতপ্রেমীদের জন্য প্রকাশে কাজ করছে ‘লিরিক ডেস্ক’। আপনার কাঙ্ক্ষিত গানটি আমাদের ওয়েবসাইটে না পেলে জানান; আমরা তা সংগ্রহ করে দ্রুত আপলোড করে দেব।










![তত্ত্ব পৌষের কাছাকাছি [ Pousher Kaachhakachhi ]](https://bn.musicgoln.com/wp-content/uploads/2024/02/পৌষের-কাছাকাছি-1024x576.webp)

