মেলা — জনপ্রিয় ব্যান্ড ফিডব্যাক-এর একটি কালজয়ী গান, যার কথা ও কণ্ঠে আছেন মাকসুদুল হক। অ্যালবাম ‘মেলা’-র এই গানটি শহুরে জীবনের গণ্ডি পেরিয়ে বাঙালির প্রাণের উৎসব ও লোকজ জীবনের উচ্ছ্বাসকে অনবদ্যভাবে ফুটিয়ে তুলেছে। “মেলায় যাইরে” গানের সুর ও কথায় একদিকে যেমন গ্রামীণ আনন্দের আহ্বান, অন্যদিকে তেমনি মেলে জীবনের অনন্ত চলার প্রতীকী প্রকাশ।
মেলায় যাইরে লিরিক্স [ Melay jaire lyrics ] | মাকসুদুল হক | ফিডব্যাক
লেগেছে বাঙালীর ঘরে ঘরে
একি মাতনদোলা
লেগেছে সুরেরই তালে তালে
হৃদয় মাতনদোলা
বছর ঘুরে এল আরেক প্রভাতী ফিরে এল
সুরেরই মঞ্জুরী
পলাশ শিমুল গাছে লেগেছে আগুন
এ বুঝি বৈশাখ এলেই শুনি
মেলায় যাইরে…মেলায় যাইরে…মেলায় যাইরে…মেলায় যাইরে
বাসন্তী রঙ শাড়ি পড়ে ললনারা হেঁটে যায়
মেলায় যাইরে…মেলায় যাইরে…মেলায় যাইরে…মেলায় যাইরে
বখাটে ছেলের ভিড়ে ললনাদের রেহাই নাই
মেলায় যাইরে…মেলায় যাইরে…মেলায় যাইরে…মেলায় যাইরে
লেগেছে রমনীর খোঁপাতে
বেলী ফুলের মালা
বিদেশী সুগন্ধি মেখে আজ
প্রেমের কথা বলা
রমনা বটমুলে গান থেমে গেলে
প্রখর রোদে এ যেন মিছিল চলে
ঢাকার রাজপথে রঙের মেলায়
এ বুঝি বৈশাখ এল বলেই