ইয়া নবী সালাম আলাইকা বাংলা লিরিক্স [ Ya Nabi Salam Alayka Bangla Lyrics ] । গোলাম মোস্তফা । Golam Mustafa

ইয়া নবী সালাম আলাইকা বাংলা লিরিক্স [ Ya Nabi Salam Alayka Bangla Lyrics ]

গোলাম মোস্তফা । Golam Mustafa

গোলাম মোস্তফা (জন্ম: ১৮৯৭ – মৃত্যু: ১৩ অক্টোবর ১৯৬৪) একজন বাঙালি লেখক এবং কবি।তার কাব্যের মূল বিষয় ছিল ইসলাম ও প্রেম।

তার  জন্ম ১৮৯৭ সালে যশোর জেলার ঝিনাইদহ মহকুমার শৈলকূপা থানার অন্তর্গত মনোহরপুর গ্রামে। পিতা কাজী গোলাম রব্বানী, পিতামহ কাজী গোলাম সরওয়ার।

 

তারা ছিলেন সাহিত্যানুরাগী-ফারসী ও আরবী ভাষায় সুপন্ডিত। তার তিন পুত্রের মাঝে বড়ো ছেলে প্রখ্যাত শিক্ষক মোস্তফা আব্দুল আজীজ দীর্ঘ সময় ধরে ক্যাডেট কলেজে (রাজশাহী ক্যাডেট কলেজ সহ বিভিন্ন ক্যাডেট কলেজে) শিক্ষাকতা করেছেন।

দ্বিতীয় ছেলে হলেন বিখ্যাত পাপেটনির্মাতা ও চিত্রশিল্পী মুস্তফা মনোয়ার এবং সাম্প্রতিককালের অস্কারজয়ী বাংলাদেশী নাফিস বিন জাফর তার নাতি।

 

ইয়া নবী সালাম আলাইকা বাংলা লিরিক্স [ Ya Nabi Salam Alayka Bangla Lyrics ] । গোলাম মোস্তফা । Golam Mustafa

ইয়া নবী সালাম আলাইকা বাংলা লিরিক্স

ইয়া নবী সালাম আলাইকা
ইয়া রাসুল সালাম আলাইকা
ইয়া হাবীব সালাম আলাইকা
সালাওয়া তুল্লা আলাইকা।।

 

তুমি যে নূরের নবী
নিখিলের ধ্যানের ছবি
তুমি না এলে দুনিয়ায়
আঁধারে ডুবিত সবি।।

চাঁদ সুরুজ আকাশে আসে
সে আলোয় হৃদয় না হাসে
এলে তাই হে নব রবি
মানবের মনের আকাশে।।

তোমারি নূরের আলোকে
জাগরণ এল ভুলোকে
গাহিয়া উঠিল বুলবুল
হাসিল কুসুম পুলকে।।

Ya Nabi Salam Alayka Bangla Lyrics

Golam Mustafa

Ya nabi Salam Alaika
Ya rasul Salam alaika
Ya habib salam alaika
Salawatu-allah alaika

Tumi je nurer nabi
NIkhiler dhayaner chobi
Tumi na ele duniyay
adhare dubito shobi

Chad suruj akashe aashe
She aloy hridoy na hashe
Ele tai he naba robi
Manober moner akashe

 

Tumari nurer aloke
Jagoron elo bhuloke
Gahiya uthilo bulbul
Hashilo kushum palake

Nabi na hoye duniyar
Na hoiye feresta khodar
Hoyechi ummat tumar
tar tore shukr haza baar

https://youtu.be/s9bAMpiKVpw

ইয়া নবী সালাম আলাইকা বাংলা লিরিক্স [ Ya Nabi Salam Alayka Bangla Lyrics ] । গোলাম মোস্তফা । Golam Mustafa

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

জনপ্রিয় খবর

জনপ্রিয় বিভাগ

সম্পাদক ও প্রকাশক : সুফি ফারুক ইবনে আবুবকর।

আমাদের সম্পর্কে

সঙ্গীত গুরুকুল, GOLN হলো সংগীতপ্রেমীদের জন্য একটি অনলাইন জ্ঞান ও তথ্যভান্ডার। এখানে থাকছে গানের কথা ও বাণী, শিল্পী ও সংগীত ব্যক্তিত্বের তথ্য, গানের ধরন, সংগীত শিক্ষা, ইতিহাস, রিভিউ এবং সংগীতজগতের সাম্প্রতিক নানা বিষয়। সংগীতকে জানা, শেখা ও ভালোবাসার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

ইমেইল করুন:

Press Release: pr@bn.musicgoln.com

Complaint: complaint@bn.musicgoln.com

Contact: +8801775895618

© ২০২৬ সঙ্গীত গুরুকুল, GOLN। সর্বস্বত্ব সংরক্ষিত।