সঙ্গীত গুরুকুল ডেস্ক
প্রকাশ: ২৬ই জুলাই ২০২২, ৭:২১ পিএম
ছুয়ে দিলে মন লিরিক্স [ Chuye Dile Mon Lyrics ]
তাহসান ও শাকিলা সাকি । Tahsan And Shakila Saki
তাহসান রহমান খান (জন্ম ১৮ অক্টোবর ১৯৭৯) যিনি তাহসান নামেই সমধিক পরিচিত, বাংলাদেশের একজন জনপ্রিয় গায়ক, গীতিকার, সুরকার, গিটার বাদক, কী-বোর্ড বাদক, পরিচালক, অভিনেতা, মডেল এবং উপস্থাপক।
তিনি পড়াশোনা করেন এ জি চার্চ স্কুলে ও সেন্ট যোসেফ মাধ্যমিক বিদ্যালয়ে। ১৯৯৮ সালে নটর ডেম কলেজ থেকে এইচএসসি পাস করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট থেকে ব্যবসায় প্রশাসনে ব্যাচেলর (মার্কেটিং) ও মাস্টার (ফাইন্যান্স) ডিগ্রী লাভ করেন।
২০০৮ খ্রিষ্টাব্দে তিনি ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিনেসোটা কার্লসন স্কুল অব ম্যানেজমেন্টে ব্র্যান্ড ম্যানেজমেন্টের উপর পড়তে যান এবং ২০১০ খ্রিষ্টাব্দে মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রী অর্জন করে দেশে ফিরে আসেন।
তিনি ছায়ানট থেকে ছয় বছর রবীন্দ্রসংগীত শিখেছেন। ১৯৯৮ খ্রিষ্টাব্দে তিনি ও আরো কয়েকজন যুবক মিলে গঠন করেন ব্যান্ডদল ব্ল্যাক, পরবর্তিতে তিনি ব্যন্ড দল থেকে আলাদা হয়ে নিজস্ব ধারার গানে সম্পৃক্ত হন বিয়ের পর তাহসান, স্ত্রী মিথিলাকে নিয়ে বের করেন নিজস্ব এ্যালবাম।
২০১২ সালে তাহসান গঠন করেন তাহসান অ্যান্ড দ্য সুফিজ নামে নতুন একটি ব্যান্ড। বাংলামোটরে ‘কৃত্যদাসের আবাসে’ নামে তার নিজস্ব স্টুডিও রয়েছে।
আমি ডানা ছাড়া পাখি
তোমার আশায় আশায় থাকি
আমি পটে আঁকা ছবি প্রেম
তুমি ভালোবাসায় সবই
তুমি ছুঁয়ে দিলে মন
আমি উড়বো আজিীবন
তুমি ছুঁয়ে দিলে মন
আমি উড়বো আজীবন
তুমি আকাশের ওই নীল
আমি মেঘে মেঘে স্বপ্নিল
তুমি হাওয়া হয়ে আসো
শুধু আমাকেই ভালোবাসো
তুমি মনের আল্পনা
তুমি সেই প্রিয় কল্পনা
তুমি ছুঁয়ে দিলে মন
আমি উড়বো আজীবন
তুমি ছুঁয়ে দিলে মন
আমি উড়বো আজীবন
যেনো ছায়া হয়ে আছি
যেনো তোমায় নিয়ে বাাঁচি
তুমি আমার সুখ পাখি
বলো কোথায় তোমায় রাখি
তুমি রাত দিনোমান
আমি ডুবে থাকি সারাটাক্ষন
তুমি ছুঁয়ে দিলে মন
আমি উড়বো আজীবন
তুমি ছুঁয়ে দিলে মন
আমি উড়বো আজীবন
তুমি ছুঁয়ে দিলে মন
আমি উড়বো আজীবন
তুমি ছুঁয়ে দিলে মন
আমি উড়বো আজীবন
তুমি ছুঁয়ে দিলে মন
আমি উড়বো আজীবন
মন্তব্য