জারিন তাসনিম নাওমি । বাংলাদেশি সঙ্গীতশিল্পী

জারিন তাসনিম নাওমি একজন বাংলাদেশি সঙ্গীতশিল্পী। তিনি বাংলাদেশ নতুন কুঁড়ি, জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতা এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এবং অর্জন করেন ১৪টি জাতীয় পর্যায়ের পুরস্কার।

 

প্রাথমিক জীবন

নাওমি ১৯৯৬ সালের ২ জুলাই বাংলাদেশের ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা-মা দুজনই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কর্মরত। বাবা মোহাম্মদ লুৎফর রহমান ডেপুটি রেজিষ্ট্রার এবং মা শাহানারা রহমান উপ-পরীক্ষা নিয়ন্ত্রক। দুই ভাইবোনের মধ্যে নাওমি ছোট। ছেলেবেলা কাটান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। তিনি ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজে থেকে মাধ্যমিক শ্রেণী শেষ করেন। একই কলেজে বাণিজ্য বিভাগ থেকে তিনি উচ্চ-মাধ্যমিক শেষ করেন।

সঙ্গীতজীবন

২০০৯ সালের ক্ষুদে গানরাজখ্যাত শিল্পী জারিন তাসনিম নাওমি । মাত্র ৪ বছর বয়সে মায়ের কাছে ক্ল্যাসিকালে তালিম নেওয়া এই শিল্পীর সাফল্য ছোটবেলা থেকেই।পরবর্তীতে সুনীল কুমার ধরের কাছ থেকে ক্ল্যাসিকাল এবং বিভিন্ন সংগীতঙ্গের নিকট থেকেও সংগীত শেখেন।

 

ক্ষুদে গানরাজের পর নাওমির গানের সুযোগটা করে দিয়েছিলেন কুমার বিশ্বজিৎ এবং আসিফ ইকবাল।আমির নেওয়াজের একটি অ্যালবামে ‘নীল আকাশ’ শিরোনামে একটি গান গেয়েছেন।  ২০১২ সালে তার প্রথম একক আত্ম-শিরোনাম অ্যালবাম ‘নাওমি’ প্রকাশিত হয়। তিনি এবিসি রেডিও এবং ঢাকা এফএমের থিম সঙ্গীতে কাজ করেন।তিনি বিজ্ঞাপনের জিঙ্গেলে কণ্ঠশিল্পী হিসেবেও ভূমিকা পালন করেন। তিনি নিজের গাওয়া কিছু গানের মিউজিক ভিডিওতে কাজ করেছেন। কয়েকটি চলচ্চিত্রে প্লেব্যাক শিল্পী হিসেবে কাজ করেছেন নাওমি।

অভিনয় ও উপস্থাপনা

২০১৩ সালে ‘হারানো সুর’ নাটকে প্রথম অভিনয় করেন নাওমি। বেশ কয়েকটি অনুষ্ঠানের বিশেষ পর্বে উপস্থাপনাও করেছেন তিনি। সম্প্ৰতি মাছরাঙ্গা টেলিভিশনে মিউজিক ভিডিও নিয়ে সাজানো সরাসরি সংগীতানুষ্ঠান ‘ইওর চয়েস’ এ উপস্থাপনা করছেন নাওমি। অনুষ্ঠানটি মাছরাঙ্গা টেলিভিশনে প্রতি রবিবার রাত ১২টা ২ মিনিটে সরাসরি সম্প্রচার করা হয়।

 

পুরস্কার ও সম্মাননা

নাওমি নতুন কুঁড়ি, জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতাসহ নানা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ২০০৯ সাল পর্যন্ত অর্জন করেন ১৪টি জাতীয় পর্যায়ের পুরস্কার।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

জনপ্রিয় খবর

জনপ্রিয় বিভাগ

সম্পাদক ও প্রকাশক : সুফি ফারুক ইবনে আবুবকর।

আমাদের সম্পর্কে

সঙ্গীত গুরুকুল, GOLN হলো সংগীতপ্রেমীদের জন্য একটি অনলাইন জ্ঞান ও তথ্যভান্ডার। এখানে থাকছে গানের কথা ও বাণী, শিল্পী ও সংগীত ব্যক্তিত্বের তথ্য, গানের ধরন, সংগীত শিক্ষা, ইতিহাস, রিভিউ এবং সংগীতজগতের সাম্প্রতিক নানা বিষয়। সংগীতকে জানা, শেখা ও ভালোবাসার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

ইমেইল করুন:

Press Release: pr@bn.musicgoln.com

Complaint: complaint@bn.musicgoln.com

Contact: +8801775895618

© ২০২৬ সঙ্গীত গুরুকুল, GOLN। সর্বস্বত্ব সংরক্ষিত।