নগর জীবন ছবির মতো হয়তো

নগর জীবন ছবির মতো হয়তো (Nagar Jiban Chhobir Mato Hayto) – গানটি লিখেছেন অমিয় দাশগুপ্ত, সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। গানটি প্রথম রেকর্ড হয়েছে সুবীর সেনের কণ্ঠে

 

নগর জীবন ছবির মতো হয়তো

নগর জীবন ছবির মতো হয়তো
অনেক রূপের রঙিন চয়ন হয়তো
তবু ভাবলেও চোখে বন্যা আসে নেমে
এখানে হৃদয় বাঁধবে কেউ শকুন্তলার প্রেমে

 

নিয়ন আলোয় চাঁদের আলোর ঝর
শাওয়ার শুনছি ঝরনার কলস্বর
রাজপথে পোষা কৃষ্ণচূড়ায় বসন্ত আসে নেমে
তবু এখানে হৃদয় বাঁধবে কেউ শকুন্তলার প্রেমে

 

পাষাণ নগরে হৃদয়ের দাম নেই, দাম নেই
নয়নের যত স্বপ্নের রং, সব যাবে হারিয়েই

 

বিজলি পাথায় তোলে ভ্রমরের সুর
ন’তলার ছাতে হাওয়ার সমদ্দুর
নগর নটির মদির নয়নে কালিদাস গেছে থেমে
তবু এখানে হৃদয় বাঁধবে কেউ শকুন্তলার প্রেমে

 

নগর জীবন ছবির মতো হয়তো
অনেক রূপের রঙিন চয়ন হয়তো
তবু ভাবলেও চোখে বন্যা আসে নেমে
এখানে হৃদয় বাঁধবে কেউ শকুন্তলার প্রেমে

 

Tags :

লিরিক ডেস্ক, সঙ্গীত গুরুকুল, GOLN

জনপ্রিয় খবর

জনপ্রিয় বিভাগ

আমাদের সম্পর্কে

সঙ্গীত গুরুকুল, GOLN হলো সংগীতপ্রেমীদের জন্য একটি অনলাইন জ্ঞান ও তথ্যভান্ডার। এখানে থাকছে গানের কথা ও বাণী, শিল্পী ও সংগীত ব্যক্তিত্বের তথ্য, গানের ধরন, সংগীত শিক্ষা, ইতিহাস, রিভিউ এবং সংগীতজগতের সাম্প্রতিক নানা বিষয়। সংগীতকে জানা, শেখা ও ভালোবাসার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

ইমেইল করুন:

Press Release: pr@bn.musicgoln.com

Complaint: complaint@bn.musicgoln.com

Contact: +8801775895618

© ২০২৬ সঙ্গীত গুরুকুল, GOLN। সর্বস্বত্ব সংরক্ষিত।