প্রিয়াঙ্কা গোপ । বাংলাদেশি সংগীতশিল্পী

প্রিয়াঙ্কা গোপ একজন বাংলাদেশি সংগীতশিল্পী।শাস্ত্রীয় ও নজরুল সংগীতশিল্পী হিসেবেই তার পরিচিত প্রিয়াঙ্কা গোপ। অনিল বাগচীর একদিন চলচ্চিত্রে গান গাওয়ার জন্য ২০১৫ সালে তিনি শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী বিভাগে বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এটি ছিল চলচ্চিত্রে নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে তার প্রথম কাজ।

 

প্রাথমিক জীবন এবং শিক্ষা

প্রিয়াঙ্কা গোপের পিতা বাসুদেব চন্দ্র গোপ এবং মাতা ভানুরানী গোপ মেয়েকে নাচের স্কুলে ভর্তি করেছিলেন। তবে গান গাওয়ার আগ্রহ থাকায় তিনি নাচ বাদ দিয়ে গান শিখতে শুরু করেন। পড়ালেখা করেছেন টাঙ্গাইল এর বিন্দুবাসিনী গার্লস স্কুলে। তিনি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে বিজ্ঞানের ছাত্রী ছিলেন।এরপর ভারত সরকারের বৃত্তি পেয়ে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় পড়তে যান। সেখানে অনার্সে প্রথম শ্রেণিতে প্রথম এবং মাস্টার্সে প্রথম শ্রেণিতে দ্বিতীয় স্থান অধিকার করেন।

সংগীত শিক্ষা

প্রিয়াঙ্কা আনন্দ চক্রবর্তী, অসিত রায়, ওয়াহিদুল হক, সুবীর নন্দী, শুভ্রা গুহ প্রমুখের কাছে সংগীতের শিক্ষা লাভ করেন। তিনি রবীন্দ্রসংগীত, নজরুলগীতি ও উচ্চাঙ্গ সংগীতে বাংলাদেশ বেতার এর একজন তালিকাভুক্ত শিল্পী।

 

রবীন্দ্রভারতীতে পণ্ডিত অরুণ ভাদুড়ীর কাছে সংগীত চর্চা করেছেন। তিনি প্রথম ‘রতন’ নামে একটি শর্টফিল্মে গান করেন। এরপর তিনি ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ ও ‘ঘাসফুল’ সিনেমায় প্লে-ব্যাক করেন।একুশে ফেব্রয়ারি উপলক্ষে প্রিয়াঙ্কা গোপ একটি একুশের গান গেয়েছেন।

আমায় যদি না পাও খুঁজে/ খুঁজো একুশে আমায়, যদি না পাও খুঁজে/ খুঁজো একাত্তরে, কোথাও যদি কেউ না থাকে/ থাকবো একা দাঁড়িয়ে/ আমার সোনার বাংলা মাকে বুকে জড়িয়ে- এমন কথার গানটি লিখেছেন সুজন হাজং। সুর করেছেন যাদু রিছিল। সঙ্গীতায়োজন করেছেন সুমন কল্যাণ।

কর্মজীবন

প্রিয়াঙ্কা গোপ বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় এর সংগীত বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত আছেন। ২০১৭ পর্যন্ত তিনি শাস্ত্রীয়সংগীতসহ বিভিন্ন গানের চারটি অ্যালবাম বের করেছেন।

 

পুরস্কার

প্রিয়াঙ্কা অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন। এর মধ্যে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে আচার্য উদয় ভূষণ স্মৃতি পুরস্কার, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত একাডেমিতে নজরুল সংগীতে প্রথম, ঠুমরিতে প্রথম, খেয়ালে দ্বিতীয়(২০০৪)পুরস্কার, ডোবারল্যান্ড মিউজিক কনফারেন্স, ২০০৮ ঠুমরি ও খেয়ালে চ্যাম্পিয়ন, বাংলাদেশে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদে প্রথম মানে ১ম (২০০০), জাতীয় শিক্ষা সপ্তাহে নজরুলসংগীতে স্বর্ণপদক (২০০১) প্রভৃতি উল্লেখযোগ্য।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

জনপ্রিয় খবর

জনপ্রিয় বিভাগ

সম্পাদক ও প্রকাশক : সুফি ফারুক ইবনে আবুবকর।

আমাদের সম্পর্কে

সঙ্গীত গুরুকুল, GOLN হলো সংগীতপ্রেমীদের জন্য একটি অনলাইন জ্ঞান ও তথ্যভান্ডার। এখানে থাকছে গানের কথা ও বাণী, শিল্পী ও সংগীত ব্যক্তিত্বের তথ্য, গানের ধরন, সংগীত শিক্ষা, ইতিহাস, রিভিউ এবং সংগীতজগতের সাম্প্রতিক নানা বিষয়। সংগীতকে জানা, শেখা ও ভালোবাসার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

ইমেইল করুন:

Press Release: pr@bn.musicgoln.com

Complaint: complaint@bn.musicgoln.com

Contact: +8801775895618

© ২০২৬ সঙ্গীত গুরুকুল, GOLN। সর্বস্বত্ব সংরক্ষিত।